আট বছর আগেকার এক দুর্ঘটনার যন্ত্রণা বইতে হচ্ছে এখনও। জাতীয় সড়কে গাড়ি উলটে সেবার আঘাত লেগেছিল প্রধানত বাঁ চোখে। বিদেশে বেশ কয়েকবার অস্ত্রোপচারও হয়েছে। তার প্রতিটিই জটিল। কিন্তু কোনও অপারেশনই ‘শেষ’ নয়। এবছর তাঁর চোখে হয়ে গেল অষ্টম অস্ত্রোপচার। তা অন্তিম কিনা, এখনও জানা নেই। কালো চশমা পরেই বৃহস্পতিবার অভিষেক কালীঘাটে তাঁর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এই উপলক্ষে দুপুর থেকেই পটুয়াপাড়ার মুখে তৃণমূলের নেতা–কর্মীদের ভিড় জমেছিল। তৃণমূলের সোশ্যাল মিডিয়া টিম ‘ফ্যাম’ এর সদস্যরা হলুদ পতাকা নিয়ে জড়ো হয়েছিলেন। বিকেলে কালীঘাটের বাসভবন থেকে বেরিয়ে সন্ধ্যা পর্যন্ত অভিষেক কয়েক দফায় দলের নেতা এবং কর্মী সমর্থকদের সঙ্গে হাত মেলান, শুভেচ্ছা বিনিময় করেন। দলের কর্মীদের আবদার মেনে দফায় দফায় কেকও কাটেন তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছেন যে আপাতত সুস্থ আছেন তিনি। তবে চেক-আপের জন্য আগামী মে’তে তাঁকে যেতে হবে। আর কমপক্ষে ১৩ সপ্তাহ তাঁকে কালো চশমা পরে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ততদিন সম্পূর্ণভাবে বিশ্রামে থাকতে হবে তাঁকে। চোখের উপরে কোনওরকম চাপ দেওয়া যাবে না। দলের নেতা কর্মীদের সঙ্গে জন্মদিন পালনের ফাঁকে অভিষেক বলেন, ‘চোখের সমস্যার কারণে আমার ডাবল ভিশন হচ্ছিল। মাথা ঘুরে যাচ্ছিল। বই পড়তে, কাগজ পড়তে সমস্যা হচ্ছিল। বাঁ চোখের সমস্যার কারণে ডান চোখেও অসুবিধা হচ্ছিল। এই অস্ত্রোপচার জটিল হলেও একদিনই আমাকে হাসপাতালে থাকতে হয়েছিল। তবে আট সপ্তাহ চিকিৎসদের গাইডলাইন মেনে চলতে হবে। দু’মাস কালো চশমা পরে থাকতে হবে।’
বাংলাদেশের সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...
Read more












Discussion about this post