আলু রফতানি রুখতে সক্রিয় প্রশাসন। সীমান্তে আটক অসংখ্য আলু ভর্তি লরি। কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন রাজ্যের চাহিদা পূরণ ও দাম নিয়ন্ত্রণ না হওয়া অবধি ভিন রাজ্যে আলু রফতানি করা যাবেনা। সেই মতোই আলু রফতানি রুখতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। এবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাংলা-ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোষ্টে একাধিক আলু বোঝাই ট্রাক আটকে দিল কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ ও ট্রাফিক গার্ডেরা। পূর্ব বর্ধমান থেকে ঝাড়খণ্ড অভিমুখে একাধিক আলু বোঝাই ট্রাক আটকে সেই গাড়ী গুলি ঘুরিয়ে দেওয়া হচ্ছে বলেও জানা গিয়েছে।
এর ফলে বিপাকে পড়েছেন ট্রাক চালকেরা। তিনদিন ধরে বাংলা ঝাড়খন্ড সীমানা ডুবুরডিহি চেকপোষ্টের কাছে দাঁড়িয়ে রয়েছে আলুবোঝাই করা ট্রাক। এই বিষয়ে ট্রাক চালকেরা জানান তারা খুব অসুবিধার মধ্যে রয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব প্রসাশন যেন দায়িত্ব নিয়ে তাদের গাড়ি খালি করার ব্যবস্থা করে দেন। সবজির দাম বাড়ার পর তা নিয়ন্ত্রণে লাগাতার প্রচার চালাচ্ছে রাজ্য সরকার। এরই ধারাবাহিকতায় আজ বাংলা থেকে অন্য রাজ্যে যাওয়া আলুর ট্রাকগুলিকে আটকে দিল রাজ্যের প্রশাসন। এ বিষয়ে কয়েকজন ট্রাক চালকের সঙ্গে কথা বললে তাঁরা জানান, আলু, কাঁচামাল হওয়ায় অনেক সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। বৃষ্টির কথা মাথায় রেখে তা ত্রিপল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এমন অবস্থায় এইসব আলু নিয়ে আশঙ্কা রয়েছে। কারণ, আলু পচে গেলে তার দায় ট্রান্সপোর্টারের ঘাড়ে বর্তাবে। তারা যাঁদের কাছ থেকে অর্ডার পেয়েছেন, তাঁদের তিনি জানিয়েছেন। কিন্তু হঠাৎ করে এভাবে আলুর ট্রাক বন্ধ করে দেওয়ায় তাঁরা ব্যাপক সমস্যায় পড়েছেন তারা।












Discussion about this post