মোদির বঙ্গ সফরের দিনেই কলকাতা ছাড়লেন বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। প্রশ্ন উঠেছে হঠাৎ করে মোদির কলকাতা সফরের দিনেই কেনো কলকাতা ছাড়লেন দিলীপ ঘোষ ? শুক্রবার সকালেই বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিতে দেখা গিয়েছে দিলীপ ঘোষকে।পাশাপাশি জানা গিয়েছে প্রশ্নের মুখে পড়তেই দিলীপ ঘোষ উত্তরে বলেন, ”আমি রবিশঙ্কর প্রাসাদের সাথে দেখা করতে বেঙ্গালুরু যাচ্ছি” ওরা চিঠি দিয়েছে একটা পেন্ডিং হওয়া মিটিং এর জন্য ,সেটার জন্যই যাওয়া । কাল ফিরে আসবো।
এখন প্রশ্ন, ঠিক আজকের দিনেই কেন কলকাতা ছাড়ছেন দিলীপ ঘোষ যেখানে আজ শহরে নরেন্দ্র মোদি আসছেন। দিলীপ ঘোষ জবাব দেন ”আজকেই মিটিংয়ে ডেট। উনি চিঠি দিয়ে কনফার্ম করেছেন। আমার আজ কলকাতায় কোনও কাজ নেই।”
তাহলে কি মোদির সভায় আমন্ত্রিত না হওয়ার কারণে
দিলীপ ঘোষের কলকাতা ছাড়ার সিদ্ধান্ত। এর আগেও প্রধানমন্ত্রীর সভা থেকে দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি । তিন তিন বার একই ঘটনার পুনরাবৃত্তি কি দিলীপ ঘোষের কলকাতা ছাড়ার কারণ। পাশাপাশি
দিলীপ ঘোষ অভিমানী কি না এই প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট ভাবে জানান “আমি কোনও দিন অভিমান করিনি। উল্টে লোকের অভিমান ভাঙিয়েছি।” দিলীপ ঘোষ আরো জানান , প্রধানমন্ত্রী কী বুঝবেন সেটা একান্তই প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দেওয়া উচিত। হাজার হাজার কর্মী পার্টিতে আছেন, পার্টি তাদের নিয়ে ভাবে। যোগ্য মনে করলে তাদের কাজ দেয়। পার্টিতে আমার কোনও কাজ নেই। প্রধানমন্ত্রী আসছেন, ভাষণ দেবেন তিনি, সেটা তো আমি মোবাইলেও শুনে নিতে পারবো। উনি তো আসতেই থাকবেন। ভাষণ শোনাটা তো কোনও কাজ নয়।পার্টি যখন অন্য কাজ দেবে, সেই কাজে লেগে যাবো।”
বেশ কিছুদিন দিন ধরেই রাজনৈতিক মহলে দিলীপ ঘোষের সাথে দল থেকে দূরত্বের গুঞ্জন সামনে এসেছে ,এর মধ্যে আজকের দিনেই দিলীপ ঘোষের কলকাতা ছাড়ার ঘটনা উস্কে দিচ্ছে তাহলে কি ২০২৬ “দলের বাইরে “থেকেই দলের জন্য কাজ করবে দিলীপ ঘোষ নাকি দুরত্ব দিন দিন আরও বাড়তে থাকবে
সারজিস আলম নাসিরউদ্দিনরা বিএনপিকে হুমকি দিচ্ছে এক মাঘে শীত যায় না। তারা আবার আন্দোলোন করে বিএনপিকেও আওয়ামীলীগের মত দেশ ছাড়া...
Read more












Discussion about this post