• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
দেড় বছরের মধ্যে বাংলাদেশে পুনরায় ভোট

বিদায় জানাবো ইউনূসকে : সেনাপ্রধান

administrator by administrator
1 year ago
in Top Story, আন্তর্জাতিক, রাজনীতি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
39
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি? যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন! এবার কী জেনারেল ওয়াকারের পালা?

প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প, এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলন বাংলাদেশে গণঅভ্যুত্থানের জন্ম দেয়। তার জেরে আগস্টে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আসেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে শেখ হাসিনার সরকারের পরিবর্তন হয়। তারপরেই মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় বাংলাদেশে। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন মুহাম্মদ ইউনূস। কীভাবে সেখানে নির্বাচন হবে এবং এই ক্ষেত্রে সংস্কার করা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা করেছেন তিনি। বিএনপি সহ বিভিন্ন দল সেখানে দ্রুত নির্বাচন করার দাবি জানিয়েছে। তবে সেই বৈঠকে ডাকা হয়নি আওয়ামি লিগকে। আগেই শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় জানান, সেখানের নির্বাচনে অংশ নেবে আওয়ামি লিগ। বাংলাদেশের নির্বাচন এবং সংস্কার আওয়ামি লিগ ছাড়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন জয়। এবার বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিলেন। একটি আন্তর্জাতিক মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সেনা প্রধান বলেছেন, ‘আমি মনে করি ১৮ মাসের মধ্যেই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত।’ অর্থাৎ বাংলাদেশে ভোট করতে হবে আঠারো মাসের মধ্যে, সময় বেঁধে দিয়েছেন জেনারেল জামান। তবে তার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। সেগুলি সম্পন্ন করতে চাইছে অন্তর্বতী সরকার  তারপরে নির্বাচনের ব্যবস্থা করা হবে। আর এর জন্য সেনা সবরকমভাবে বাংলাদেশ সরকারকে সাহায্য করবে বলে জানিয়েছেন ওয়াকার-উজ-জামান। রয়টার্সকে তিনি বলেছেন, “যাই হোক না কেন আমি এই সরকারের পাশে দাঁড়াব। যাতে তারা তাদের লক্ষ্য পূরণ করতে পারে।” এছাড়াও যেকোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আগামী ১৮ মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে, সে জন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে এই সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সম্প্রতি সাংবাদিক সম্মেলন করে সেনাপ্রধান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ সমর্থন করবে সেখানের সেনা।  তিনি বলেন, ‘দেশের সংস্কার কাজে সাহায্য করতে অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ সমর্থন করা হবে।’ রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান জানান, ‘মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি তাঁর পূর্ণ সমর্থন এবং আস্থা রয়েছে। আমরা চাইছি ইউনূস যেন তাঁর মিশন সম্পন্ন করতে পারেন। আমি তাঁর পাশে থাকব’। প্রসঙ্গত, বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল হাসিনার আওয়ামী লিগ এবং প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল উভয়ই তিন মাসের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলটি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন করতে চায়। তিনি বলেন, ‘আমি কোনও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে চাইছি না। তবে আমি মনে করি যত তাড়াতাড়ি তত ভাল। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আগামীকাল নির্বাচন হলেও আমরা প্রস্তুত।’ সেনাপ্রধান আরো জানান, সংস্কারের পর নির্বাচন হবে। এর জন্য ধৈর্য রাখা প্রয়োজন। উল্লেখ্য,  ইউনুসের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে সেনা প্রধানের। তিনি এমনটাই দাবি করেছেন। তিনি জানান, প্রতি সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। দেশকে স্থিতিশীল করার জন্য সরকারের প্রচেষ্টাকে সেনাবাহিনী সবরকমভাবে সমর্থন করছে। অন্যদিকে, সেনাবাহিনী রাজনৈতিকভাবে কোনওকিছুতে হস্তক্ষেপ করতে চায় না বলেও জানান সেনাপ্রধান। তিনি মনে করেন, বাহিনীর ক্ষতি করতে পারে এমন ধরনের কিছু করা উচিত নয়, বাহিনীকে পেশাদার করে রাখা উচিত। জানিয়ে রাখি, রাজনৈতিক দলগুলির ক্রমবর্ধমান চাপের মধ্যে পড়ে অবশেষে নতুন নির্বাচন কমিশন গঠন করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন বৃহস্পতিবার দেশের সাধারণ নির্বাচনের জন্য এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে এই নির্বাচন কমিশন গঠন করেন। একইসঙ্গে ভোটে আওয়ামী লিগকে নিষিদ্ধ করা হবে না বলেই ইঙ্গিত দিয়েছে অন্তর্বর্তী সরকার। যদিও কবে ভোট হবে তা নিয়ে সরকারের তরফে নির্দিষ্ট ভাবে কিছু বলা হয়নি। তবে ২০২৬-এর মাঝামাঝি সময়ে ভোট হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অন্তবর্তী সরকারের এক উপদেষ্টা। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের গঠিত নির্বাচন সংস্কার কমিশন বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে যে বৈঠক করছে, তাতে অনেকেই দেশের রাষ্ট্রপতি পদে সরাসরি নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ না থাকা এবং সংবিধানে না ভোটের বিধান ফিরিয়ে আনার মতো প্রস্তাব করছে। এর মধ্যেই কমিশনের বৈঠকগুলোতে যারা অংশ নিয়েছেন তাদের মধ্য থেকে অনেকেই রাষ্ট্রপতি পদে সরাসরি নির্বাচনের প্রস্তাব দেয়ার কারণে বিষয়টি নিয়ে অনেকের মধ্যে আলোচনার আগ্রহ তৈরি হয়েছে।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

অষ্টম পে কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নূন্যতম বেতন ৫০ হাজার?

Next Post

দেশে ফেরাবো হাসিনাকে,  ইউনুসের মন্তব্যে পাত্তাই দিচ্ছে না ভারত

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি? যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

by Raja Majumder
February 23, 2026
0
6
যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি?  যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক তিনদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শুল্ক চুক্তি স্বাক্ষর নিয়ে আজও আলোচনা হচ্ছে। বাংলাদেশে গত...

Read more

বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন! এবার কী জেনারেল ওয়াকারের পালা?

by Raja Majumder
February 23, 2026
0
9
বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন!  এবার কী জেনারেল ওয়াকারের পালা?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে পালাবদল ঘটেছে। ২০২৪ সালের আগস্ট মাসে সেই তথাকথিত গণঅভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন নির্বাচিত...

Read more

প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প, এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

by Raja Majumder
February 23, 2026
0
6
প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প,  এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগেই আন্তর্জাতিক বার্তা সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সে দেশের রাষ্ট্রপতি কয়েকটি ইঙ্গিত দিয়েছিলেন।...

Read more

বিদায়ের আগে আমেরিকার ‘গোলামীর’ চুক্তি ইউনূসের ছিল দেশ বিক্রির ষড়যন্ত্র?

by Sumana Sarkar
February 23, 2026
0
13
বিদায়ের আগে আমেরিকার ‘গোলামীর’ চুক্তি ইউনূসের  ছিল দেশ বিক্রির ষড়যন্ত্র?

তিনি সংকটের সময় দেশের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তিনি সমস্ত সমালোচনা দূরে সরিয়ে রেখে, জনগণকে ভালো রাখার দায়িত্ব নিয়েছিলেন।...

Read more

সমস্ত কুকীর্তি ফাঁস! ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক রাষ্ট্রপতি চুপ্পু।

by Sumana Sarkar
February 23, 2026
0
8
সমস্ত কুকীর্তি ফাঁস!  ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক রাষ্ট্রপতি চুপ্পু।

অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটেছে। মুহাম্মদ ইউনূস সরকারের বিদায় ঘটেছে সরকার থেকে। প্রশ্ন উঠছে, ইউনূসের সরকার কি করেছে এই ১৬ মাসে?...

Read more

ইউনূস ষড়যন্ত্রের বিরুদ্ধে রনংদেহি রাষ্ট্রপতি চুপ্পু

by Partha Hazra
February 23, 2026
0
7
ইউনূস ষড়যন্ত্রের বিরুদ্ধে  রনংদেহি রাষ্ট্রপতি চুপ্পু

বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন প্রাক্তন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় হচ্ছে বাংলাদেশের রাজ্য...

Read more

চাকরি গেল ওয়াকারের? দিল্লি-ঢাকার নয়া সমীকরণে বাংলাদেশ সেনাবাহিনীতে ছাঁটাই!

by Partha Hazra
February 23, 2026
0
46
চাকরি গেল ওয়াকারের?  দিল্লি-ঢাকার নয়া সমীকরণে  বাংলাদেশ সেনাবাহিনীতে ছাঁটাই!

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই দেশের সেনাবাহিনীতে ক্ষমতা পেয়েই বাংলাদেশের সেনাবাহিনীতে বড় পরিবর্তন তারেক সরকারের!ভারতই যে 'বন্ধু' বুঝিয়ে দিলেন একটি...

Read more

ইউনূসের বিরুদ্ধে চুপ্পুর বদলা শুরু?

by Susanta Khan
February 23, 2026
0
3
ইউনূসের বিরুদ্ধে চুপ্পুর বদলা শুরু?

তিনি হয়তো সব বলেননি, এখনও অনেক জানানোর বাকি। তিনি হয়তো মবের বিষ ধিরে ধিরে পান করেও, নিজেকে সংবিধানের শেষ রক্ষাকর্তা...

Read more

খুলে যাচ্ছে বন্ধ তালা! নতুন সমীকরণে দিল্লি-ঢাকা।

by Gopa Dutta
February 23, 2026
0
3
খুলে যাচ্ছে বন্ধ তালা!  নতুন সমীকরণে দিল্লি-ঢাকা।

বাংলাদেশিদের জন্য ভিসা আবার চালু করতে যাচ্ছে ভারত। বাংলাদেশ ভারত রেল যোগাযোগও শুরু হচ্ছে শীঘ্রই। এবার ঈদের শপিং করতে কলকাতার...

Read more

হাসিনার সাথে গোপনে যোগাযোগ সেনাপ্রধানের! কি চলছে পর্দার আড়ালে?

by Gopa Dutta
February 23, 2026
0
5
হাসিনার সাথে গোপনে যোগাযোগ সেনাপ্রধানের!  কি চলছে পর্দার আড়ালে?

২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছিলেন। বোন রেহানাকে সঙ্গে নিয়ে ঢাকার বাসভবন, অর্থাৎ গণভবন ছেড়েছিলেন। তাকে কপ্টারে করে...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি