• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হিমালয়ের কোলে রহস্যময় এক দূর্গা মন্দির যেখানে গবেষণা করে নাসার বিজ্ঞানীরাও!

হিমালয়ের কোলে রহস্যময় এক দূর্গা মন্দির যেখানে গবেষণা করে নাসার বিজ্ঞানীরাও!

administrator by administrator
10 months ago
in Top Story, পুজো স্পেশাল, রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
44
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

দুর্গাপুজোর রমরমা পশ্চিমবঙ্গের বাইরে খুব একটা নেই। যদিও ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালিরা মহা ধুমধামে দূর্গা পূজার আয়োজন করেন। আবার কয়েকটি বিখ্যাত দূর্গা মন্দির রয়েছে ভারতবর্ষের কয়েকটি রাজ্যে। এর মধ্যে একটি দূর্গা মন্দির খুবই রহস্যময়। এখানে দীর্ঘদিন গবেষণা করেছেন নাসার বিজ্ঞানীরাও।

ADVERTISEMENT

সমুদ্রস্পৃষ্ঠ থেকে ৮,৬০০ ফুট উচ্চতায় পাইন ও দেবদারু গাছে ঘেরা এক রহস্যময় মন্দির। যাকে ঘিরে অনেক লোকগাঁথা ও অলৌকিক ঘটনা। এই রহস্যময় মন্দিরটি হল উত্তরাখণ্ড রাজ্যের আলমোড়ার কাছে কাসারগড়ের দুর্গামন্দির। কুমায়ুন পাহাড়ের অতি জাগ্রত দেবী কাসার দুর্গা। মন্দিরটি নতুন হলেও মূল গর্ভগৃহ একটি প্রাচীন গুহা। যেখানে রয়েছে অতি প্রাচীন এক অষ্টভুজা সিংহবাহিনী দেবী দুর্গার মূর্তি। আর পাশেই জ্বলছে ‘অখণ্ড জ্যোতি’। যা কখনও নেভে না। কাসার দেবীর মন্দিরেই আছে এক পবিত্র হোমকুণ্ড, যা প্রতিনিয়ত জ্বালিয়ে রাখা হয়। এই যজ্ঞস্থানের ছাই গায়ে মাখলেই নাকি সেরে যায় যে কোনও মানসিক রোগ। ফলে দূর দুরন্ত থেকে ভক্তরা ছুটে আসেন মা দুর্গার চরণে পুজো দিতে। কিন্তু এই মন্দিরটি আরও এক কারণে বিখ্যাত।

RelatedPosts

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

কুমায়ুন পাহাড়ের কাসার দেবীকে বিশ্বের দরবারে প্রথম চিনিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। ১৮৯০ সালে তিনি এসেছিলেন কাসার দেবী মন্দিরে। কাসার দেবীর মায়াবী পরিবেশ স্বামীজিকে দিয়েছিল গভীর প্রশান্তি। তাই দীর্ঘদিন তিনি এই মন্দিরের পাশেই এক গুহায় ধ্যান করেছিলেন। ওই গুহাটি আজও আছে। গোটা এলাকাজুড়ে আজও এক মায়াবী পরিবেশ ছড়িয়ে রয়েছে। সবসময়েই মনে একটা প্রফুল্লতা বিরাজ করে এই এলাকায়। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা এখানে ছুটে এসেছিলেন। দেশ বিদেশের বহু বিজ্ঞানী আজও এই মন্দিরের আশেপাশে গবেষণা চালান। কারণ কি জানেন? এই মন্দির ঘিরে রয়েছে আশ্চর্য এক শক্তিশালী চৌম্বকীয় বলয়।

সেই ১৬০০ খ্রিস্টাব্দে বিজ্ঞানী উইলিয়াম গিলবার্ট দাবি করেছিলেন পৃথিবীকে ঘিরে আছে এক শক্তিশালী চৌম্বক ক্ষেত্র। পরবর্তী সময় ১৯৫৮ সালে মহাকাশ বিজ্ঞানী জেমস ভ্যান, আবিষ্কার করেছিলেন পৃথিবীকে ঘিরে থাকা দুটি অতি উচ্চ ক্ষমতাশালী তেজস্ক্রিয় বলয়। যেগুলির নাম দেওয়া হয়েছিল ‘ভ্যান অ্যালেন বেল্ট’। এই বলয় দুটি সৌর ঝড়কে আটকে দিয়ে পৃথিবীর আবহাওয়ামণ্ডলকে রক্ষা করে। অনেক পরে নাসা এই ভ্যান অ্যালেন বেল্ট নিয়ে পরীক্ষা করতে গিয়ে জানতে পারেন শক্তিশালী ভ্যান অ্যালেন বেল্ট অবিশ্বাস্য প্রভাব ফেলেছে পৃথিবীর মাত্র তিনটি স্থানের ওপর। একটি পেরুর বিখ্যাত মাচু পিচ্চু অঞ্চলে, দ্বিতীয়টি ইংল্যান্ডের প্রাগৈতিহাসিক মনুমেন্ট স্টোনহেঞ্জ এবং তৃতীয়টি হল ভারতের উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে থাকা একটি গিরিশিরা। অর্থাৎ খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীতে নির্মিত এই কাঁসার দেবী মন্দির যেখানে অবস্থিত। এই পাহাড়ের বিভিন্ন গ্রাম ও আশেপাশের বাসিন্দারা বিশ্বাস করেন, মা কাঁসার বা দূর্গা প্রতি কার্তিক পুর্ণিমায় গ্রামে গ্রামে ঘুরে বেড়ান। তাঁর পায়ের নুপুরের ধ্বনি শোনা যায়। স্বামী বিবেকানন্দ এখানে আসার পরবর্তীকালে এই মন্দিরে এসেছিলেন বিশ্বের নানা দেশের শিক্ষাবিদ, মনস্তাত্ত্বিক, রহস্যপ্রেমী, গবেষক, দার্শনিকগণ। এখানে সর্বদা এক অপার শান্তি বিরাজ করে। তাই রবীন্দ্রনাথ ঠাকুর, রবিশঙ্কর, উদয়শঙ্কর, বব ডিলনের মতো মনীষীরা এই মন্দিরে ছুটে এসেছেন। আজও প্রাচীন এই দূর্গা মন্দির এক রহস্যর মোড়কে দাঁড়িয়ে রয়েছে কুমায়ুন পাহাড়ের কোলে। প্রতি বছর লক্ষ লক্ষ মানসিক রোগীকে নিয়ে তাঁদের আত্মীয়রা আসেন এখানে। মন্দিরের পবিত্র হোমকুণ্ড থেকে ছাই মাখিয়ে দেন তাঁদের গায়ে। বিশ্বাস মানসিক রোগ বা পাগলামি সেরে যায় তাতে। হাওড়া থেকে ট্রেনে কাঠগোদাম বা লালকুঁয়া স্টেশনে পৌঁছে গাড়িতে পৌঁছে যাওয়া যায় আলমোড়া। সেখানেই রয়েছে বিখ্যাত কাঁসার দেবী বা দূর্গা মন্দির।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

ইলিয়াস-কনকদের সঙ্গে কি রুদ্ধদ্বার বৈঠক হচ্ছে ইউনূসের?

Next Post

হাসিনার সঙ্গে কথা বললেন জেনারেল ওয়াকার! কি হতে চলেছে বাংলাদেশ?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

by administrator
March 12, 2026
0
18
পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

কপাল বা ভাগ্য বলে একটি কথা আছে? অনেকে ধরে নিয়েছিল তারাই সরকার গঠন করবে। এমনকী জামাতও সেটাই বিশ্বাস করেছিল। কিন্তু...

Read more

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

by administrator
March 9, 2026
0
37
ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...

Read more

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

by administrator
March 4, 2026
0
29
হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

প্রধানমন্ত্রী পদে আসীন হতে না হতেই মারাত্মক চাপে পড়ে গিয়েছে তারেক রহমান এবং সরকার। চাপ ঘরে এবং বাইরে। ঘরে যে...

Read more

এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

by Susanta Khan
February 14, 2026
0
34
এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

সারজিস আলম নাসিরউদ্দিনরা বিএনপিকে হুমকি দিচ্ছে এক মাঘে শীত যায় না। তারা আবার আন্দোলোন করে বিএনপিকেও আওয়ামীলীগের মত দেশ ছাড়া...

Read more

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
28
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
39
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
28
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
17
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by administrator
December 4, 2025
0
28
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

by administrator
November 21, 2025
0
37
হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

দিল্লির কেল্লাকাণ্ডের তদন্ত রিপোর্টে ভারতের গোয়েন্দা সংস্থা স্পষ্ট উল্লেখ করে যে পাক সন্ত্রাসীরা বাংলাদেশের মাটি ব্যবহার করেছিল। সেই রিপোর্টে তদারকি...

Read more
Next Post
হাসিনার সঙ্গে কথা বললেন জেনারেল ওয়াকার!  কি হতে চলেছে বাংলাদেশ?

হাসিনার সঙ্গে কথা বললেন জেনারেল ওয়াকার! কি হতে চলেছে বাংলাদেশ?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি