হালকা শীতের আবহে কনকনে শীতের আশায় দিন গুনছে সকলেই। আগামী পাঁচ দিনেও কলকাতা-সহ গোটা রাজ্যেই সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। অর্থাৎ হাড় কাঁপানো শীত এখনই নয়। আজ, বঙ্গপোসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অভিমুখ থাকবে।
আপাতত গোটা রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকবে। রাজ্যে বইছে উত্তুরে হাওয়া।
হাওয়া অফিস জানাচ্ছে , চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে শীতের আমেজ বাড়লেও জাঁকিয়ে শীত এখনও দূরে। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বেশ খানিকটা নেমেছে পারদ । পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় শীতের আমেজ জোড়ালো। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রির ঘরে।
আগামী দু’দিন হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকতে পারে দক্ষিণবঙ্গের
বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া।
উত্তরের জেলাগুলির মধ্যে দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে আগামী ৪৮ ঘণ্টায় হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে।
সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। বেলা বাড়লে পরিষ্কার আকাশ এবং মনোরম আবহাওয়া। সকাল ও রাতে হালকা শীতের আমেজ থাকবে। আপাতত কয়েক দিন শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গতকাল, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৬ থেকে ৯৪ শতাংশ।












Discussion about this post