• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন করবে সেনা

নতুন বছরের প্রথম দিনই বিস্ফোরক সেনাপ্রধান, ভয়ংকর বার্তায় বুঝিয়ে দিলেন ইউনূসের দিন শেষ

administrator by administrator
1 year ago
in Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
14
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি? যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন! এবার কী জেনারেল ওয়াকারের পালা?

প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প, এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

দেশের পরিস্থিতি নিয়ে ফের মুখ খুললেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাপ্রধান ঢাকার একটি জনপ্রিয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, পুলিশ, সাধারণ প্রশাসন এবং বিচার ব্যবস্থা বিগত দিনে যেভাবে ভেঙে পড়েছে তা শোধরাতে হলে রাজনৈতিক দল ও সরকার লাগবে। রাজনীতি ও রাজনৈতিক সরকার ছাড়া এটা সম্ভব নয়। সেনা প্রধানের এই বক্তব্য নিয়ে শোরগোল শুরু হয়েছে বাংলাদেশে। সে দেশে এখন নির্বাচন নিয়ে বিতর্ক তুঙ্গে। একদিকে, অন্তর্বর্তী সরকার বলছে, রাষ্ট্র সংস্কার না করে নির্বাচন করা যাবে না। অর্থাৎ আগে সংস্কার, পরে ভোট। সরকারের এই অবস্থানকে পূর্ণ সমর্থন জানিয়েছে জামায়াতে ইসলামি। অন্যদিকে, বিএনপি-সহ একাধিক দলের দাবি, সংস্কারের এজেন্ডাগুলি নির্বাচনের আগে চূড়ান্ত করা হোক। সংস্কার বাস্তবায়নের দায়িত্ব  পালন করবে নির্বাচিত সরকার। তারা চায় যত দ্রুত নির্বাচনের দিন ঘোষণা করা হোক। কিন্তু ভোটের দিনক্ষণ নিয়ে সরকার স্পষ্ট করে কিছু জানায়নি। প্রধান উপদেষ্টা বলেছেন, ২০২৫-এর শেষে অথবা ২০২৬-এর গোড়ায় ভোট হতে পারে। অন্যদিকে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভোট হতে পারে ২০২৬-এর জুন নাগাদ। দলগুলির দাবি অন্তর্বর্তী সরকার আগে ভোটের দিন নির্দিষ্ট করে সরকারিভাবে জানাক। বিএনপি-সহ একাধিক দলের বক্তব্য, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনা থেকে গুরুতর বিষয়ে স্থিতিশীলতা আনতে দ্রুত নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা দরকার। কিন্তু মহম্মদ ইউনুস এই ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করেননি। জল্পনা চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দালনের নেতৃত্ব নতুন দল গড়ার পর সেই পার্টিকে জনমত তৈরির সুযোগ দিয়ে তারপর নির্বাচন করা হতে পারে। ফলে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সেনা প্রধান ওয়াকার-উজ-জামান একপ্রকার নির্বাচিত সরকারের পক্ষেই সওয়াল করেছেন ঢাকার জনপ্রিয় এক দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে। এর আগে তিনি অন্তর্বর্তী সরকারের বছর দেড়েকের বেশি ক্ষমতায় থাকার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছিলেন। প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস তখন রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে নিউ ইয়র্কে ছিলেন। সেনা প্রধানের সেই বক্তব্য নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। প্রধান উপদেষ্টার অফিস থেকে তাঁকে সতর্ক করা হয় বলেও খরব। বুধবার ছিল গণ অভ্যুত্থানের দেড়শো তম দিন। সেই দিনে প্রকাশিত সাক্ষাৎকারে সেনা প্রধান ওয়াকার উজ জামান জানিয়েছেন, তারা দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের পাশে থাকবে। একাধিক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের পাঁচ মাস বয়স হতে চললেও দেশে শান্তি ফেরেনি। নিয়ন্ত্রণে নেই জিনিসপত্রের দাম। তবে ওয়াকার উজ জামান আরও একবার জানিয়ে দিয়েছেন, সেনা প্রধান থাকাকালে তিনি তাঁর বাহিনীকে কখনও রাজনীতিতে মাথা গলাতে দেবেন না। অর্থাৎ সেনার হাতে ক্ষমতা তুলে নেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। গোটা সাক্ষাৎকারে সেনা প্রধান রাজনৈতিক দলগুলির ভূমিকা নিয়ে কোনও নেতিবাচক মন্তব্য করেননি। এমনকী হাসিনা জমানার বিরুদ্ধে বহু আলোচিত অনাচার, দুনীতি, স্বজনপোষণের অভিযোগ নিয়েও মুখ খোলেননি তিনি। নাম নেননি হাসিনা, খালেদা-সহ কোনও রাজনৈতিক নেতার। অতীতের অনিয়ম, অনাচার সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেছেন, ‘যা হয়েছে তা যেন ভবিষ্যতে না হয়।’ তাঁকে প্রশ্ন করা হয়েছিল, গত পাঁচ দশকে রাজনৈতিক দলগুলি অনেক কিছু করেনি, করতে চায়নি। তাদের ব্যর্থতার জন্যই বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। জবাবে জেনারেল ওয়াকার বলেছেন, ‘ঠিক আছে, অতীতে হয়নি। এখন তো সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা এ কাজগুলো করতে পারি।’ তাঁকে আরও প্রশ্ন করা হয়েছিল, রাজনৈতিক দলগুলি সংস্কারের প্রতিশ্রুতি অতীতেও দিয়েছে। কিন্তু ক্ষমতায় গিয়ে তারা কথা রাখেনি। জবাবে সেনা প্রধান বলেন, ‘এখন তো আমরা সবাই রাজনীতিবিদদের সঙ্গে যুক্ত আছি। তারা এখন নিশ্চয় বুঝতে পারছেন, এই সংস্কার সবার জন্যও দরকার। সংবিধান সংস্কারের বিষয়টি সামনে আসছে।’ সংস্কার নিয়ে একটি বিষয়ে সেনা প্রধান তাঁর ব্যক্তিগত অভিমতও জানিয়েছেন। তিনি বলেছেন, ‘রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা দরকার।’ তাঁর কথায়, আমি বিস্তারিত বলতে চাই না। আমি সংবিধান বিশেষজ্ঞও নই। নিজের অভিজ্ঞতার আলোকেই বুঝেছি, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন। সশস্ত্র বাহিনীকে রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে।’

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

ভারত প্রসঙ্গে বৈঠকে সেনাপ্রধান, ঠাঁই পেল না ইউনূস

Next Post

ভারতীয় সাজঘরে সৌরভ-গ্রেগ বিতর্কের আঁচ

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি? যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

by Raja Majumder
February 23, 2026
0
6
যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি?  যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক তিনদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শুল্ক চুক্তি স্বাক্ষর নিয়ে আজও আলোচনা হচ্ছে। বাংলাদেশে গত...

Read more

বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন! এবার কী জেনারেল ওয়াকারের পালা?

by Raja Majumder
February 23, 2026
0
9
বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন!  এবার কী জেনারেল ওয়াকারের পালা?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে পালাবদল ঘটেছে। ২০২৪ সালের আগস্ট মাসে সেই তথাকথিত গণঅভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন নির্বাচিত...

Read more

প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প, এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

by Raja Majumder
February 23, 2026
0
6
প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প,  এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগেই আন্তর্জাতিক বার্তা সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সে দেশের রাষ্ট্রপতি কয়েকটি ইঙ্গিত দিয়েছিলেন।...

Read more

বিদায়ের আগে আমেরিকার ‘গোলামীর’ চুক্তি ইউনূসের ছিল দেশ বিক্রির ষড়যন্ত্র?

by Sumana Sarkar
February 23, 2026
0
13
বিদায়ের আগে আমেরিকার ‘গোলামীর’ চুক্তি ইউনূসের  ছিল দেশ বিক্রির ষড়যন্ত্র?

তিনি সংকটের সময় দেশের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তিনি সমস্ত সমালোচনা দূরে সরিয়ে রেখে, জনগণকে ভালো রাখার দায়িত্ব নিয়েছিলেন।...

Read more

সমস্ত কুকীর্তি ফাঁস! ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক রাষ্ট্রপতি চুপ্পু।

by Sumana Sarkar
February 23, 2026
0
8
সমস্ত কুকীর্তি ফাঁস!  ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক রাষ্ট্রপতি চুপ্পু।

অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটেছে। মুহাম্মদ ইউনূস সরকারের বিদায় ঘটেছে সরকার থেকে। প্রশ্ন উঠছে, ইউনূসের সরকার কি করেছে এই ১৬ মাসে?...

Read more

ইউনূস ষড়যন্ত্রের বিরুদ্ধে রনংদেহি রাষ্ট্রপতি চুপ্পু

by Partha Hazra
February 23, 2026
0
7
ইউনূস ষড়যন্ত্রের বিরুদ্ধে  রনংদেহি রাষ্ট্রপতি চুপ্পু

বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন প্রাক্তন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় হচ্ছে বাংলাদেশের রাজ্য...

Read more

চাকরি গেল ওয়াকারের? দিল্লি-ঢাকার নয়া সমীকরণে বাংলাদেশ সেনাবাহিনীতে ছাঁটাই!

by Partha Hazra
February 23, 2026
0
46
চাকরি গেল ওয়াকারের?  দিল্লি-ঢাকার নয়া সমীকরণে  বাংলাদেশ সেনাবাহিনীতে ছাঁটাই!

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই দেশের সেনাবাহিনীতে ক্ষমতা পেয়েই বাংলাদেশের সেনাবাহিনীতে বড় পরিবর্তন তারেক সরকারের!ভারতই যে 'বন্ধু' বুঝিয়ে দিলেন একটি...

Read more

ইউনূসের বিরুদ্ধে চুপ্পুর বদলা শুরু?

by Susanta Khan
February 23, 2026
0
3
ইউনূসের বিরুদ্ধে চুপ্পুর বদলা শুরু?

তিনি হয়তো সব বলেননি, এখনও অনেক জানানোর বাকি। তিনি হয়তো মবের বিষ ধিরে ধিরে পান করেও, নিজেকে সংবিধানের শেষ রক্ষাকর্তা...

Read more

খুলে যাচ্ছে বন্ধ তালা! নতুন সমীকরণে দিল্লি-ঢাকা।

by Gopa Dutta
February 23, 2026
0
3
খুলে যাচ্ছে বন্ধ তালা!  নতুন সমীকরণে দিল্লি-ঢাকা।

বাংলাদেশিদের জন্য ভিসা আবার চালু করতে যাচ্ছে ভারত। বাংলাদেশ ভারত রেল যোগাযোগও শুরু হচ্ছে শীঘ্রই। এবার ঈদের শপিং করতে কলকাতার...

Read more

হাসিনার সাথে গোপনে যোগাযোগ সেনাপ্রধানের! কি চলছে পর্দার আড়ালে?

by Gopa Dutta
February 23, 2026
0
5
হাসিনার সাথে গোপনে যোগাযোগ সেনাপ্রধানের!  কি চলছে পর্দার আড়ালে?

২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছিলেন। বোন রেহানাকে সঙ্গে নিয়ে ঢাকার বাসভবন, অর্থাৎ গণভবন ছেড়েছিলেন। তাকে কপ্টারে করে...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি