• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
পাম অ্যাভিনিউয়ের ছোট্ট ফ্ল্যাটেই কেন থাকতেন বুদ্ধদেব!

পাম অ্যাভিনিউয়ের ছোট্ট ফ্ল্যাটেই কেন থাকতেন বুদ্ধদেব!

Raja Majumder by Raja Majumder
1 year ago
in Top Story, রাজনীতি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
40
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

সেই ষাটের দশকে ছাত্র রাজনীতি দিয়ে শুরু, এরপর ধাপে ধাপে অনেকগুলি ধাপ পেরিয়ে রাইটার্স বিল্ডিংয়ের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চেয়ার। বুদ্ধদেব ভট্টাচার্যের পথ চলা অতি দীর্ঘ। তাঁর জীবনে এসেছে অনেক উত্থান-পতন। বদলেছে জীবনের চালচিত্র, বদলায়নি একটিই জিনিস। সেটা হল তাঁর বাসস্থান। পাম অ্যাভিনিউয়ের সরকারি আবাসনের দুই কামরার এক চিলতে ফ্ল্যাট। সেখানেই আজীবন থেকে গেলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যুর আগে পর্যন্ত সেই ফ্ল্যাটই ছিল একমাত্র ঠিকানা। মুখ্যমন্ত্রী হিসেবে অনেক বড় সরকারি বাড়ি বা বাংলো তিনি পেতে পারতেন। এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবেই পেতে পারতেন আরও ভালো বাসস্থান। কিন্তু তিনি কোনওটাই বাছেননি, একমাত্র পাম অ্যাভিনিউয়ের ওই ফ্লাটই ছিল তাঁর একমাত্র পছন্দ।

ADVERTISEMENT

কিন্তু কেন তিনি এই ফ্ল্যাট ছাড়তে চাইতেন না? এই নিয়ে তাঁকে বহুবার প্রশ্ন করা হয়েছে। প্রতিবারই তিনি একটিই কথা বলেছিলেন। সেটা হল, বড় কোনও সাজানো গোছানো ঘরে গেলে আমার অস্বস্তি হবে। এই জবাবে তাঁর বামপন্থী মানসিকতার স্পষ্ট পরিচয়। তখন ভরা বাম জমানা। বাম নেতাদের দাপট ছিল চোখে পড়ার মতো। জেলায় জেলায় বহু বাম নেতা-কর্মীদের আঙ্গুল ফুলে কলাগাছ। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী থাকেন দু-কামরার এক ফ্ল্যাটে। যা নিয়ে বামফ্রন্টের অন্দরেও অনেকে আপত্তি তুলেছিলেন। কিন্তু বুদ্ধবাবু কোনও দিনও সে সব আপত্তি কানে তোলেননি। জানা যায়, তৎকালীন বামফ্রন্ট সরকারের আবাসনমন্ত্রী গৌতম দেব নাকি একবার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে প্রস্তাব দিয়েছিলেন গড়িয়াহাটে আবাসন দফতরের একটি বড় বাড়িতে উঠে আসতে। কিন্তু গৌতম দেবের সেই প্রস্তাব শোনামাত্রই নাকচ করে দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এমনকি বেশ কড়া সুরে বলেছিলেন, ভবিষ্যতে আর কোনও দিনও যেন তাঁকে এই বিষয়ে জোর করা না হয়।

RelatedPosts

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

একবার এক সাক্ষাৎকারে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন কেন তিনি পাম অ্যাভিনিউয়ের ওই ছোট্ট ফ্লাটটি ছাড়তে চান না। তাঁর কথায়, কলেজে যে ধরণের পোশাক পড়তাম, যা খেতাম, যে ভাবে আড্ডা দিতাম, এখনও তাই করি। এটাই আমার সামাজিক স্তর। তাই বড় কোনও ঘরে সাজানো গোছানো বেডরুমে থাকতে আমার অস্বস্তি হবে। তিনি কেন এই কথা বলেছিলেন, সেটা যারা তাঁর পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে গিয়েছিলেন তাঁরা বুঝবেন। গোটা একটা ঘর জুড়ে শুধু বই আর বই। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে চে গেভারা, লেলিন থেকে গার্সিয়া। আরও কত বইয়ের সম্ভার তাঁর ওই ছোট্ট ফ্ল্যাটজুড়ে। আছে অনেক ছবি। তাই তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমার বই, পড়ার টেবিল ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। অসুবিধা হবে। এটাই আমার স্বাধিনতা। বই পাগল বুদ্ধদেব ভট্টাচার্য নিজের জগতে এতটাই মগ্ন থাকতেন যে একবার তাঁর ফ্ল্যাটের বাথরুমের দেওয়াল ফাটিয়ে বটগাছ গজিয়ে বড় হয়ে গিয়েছিল। তিনি সেদিকে ধ্যানই দেননি। পরে তৎকালীন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় নিজে উদ্যোগ নিয়ে ঠিক করে দিয়েছিলেন। আবার ২০১৮ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাম অ্যাভিনিউয়ের সেই ফ্ল্যাট সংস্কার করিয়েছিলেন। আজ ৮ আগস্ট সেই প্রিয় ফ্ল্যাট থেকেই চিরবিদায় নিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

সাহিত্য থেকে বিজ্ঞান, বুদ্ধদেব রেথে গেলেন তাঁর অবদান

Next Post

বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকস্তব্ধ কমরেড তারকারা

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
10
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
19
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
18
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
7
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
18
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

by Rupendu Das
November 21, 2025
0
23
হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

দিল্লির কেল্লাকাণ্ডের তদন্ত রিপোর্টে ভারতের গোয়েন্দা সংস্থা স্পষ্ট উল্লেখ করে যে পাক সন্ত্রাসীরা বাংলাদেশের মাটি ব্যবহার করেছিল। সেই রিপোর্টে তদারকি...

Read more

কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস। সব দায় সেনাপ্রধানের

by Susanta Khan
November 17, 2025
0
21
কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস।  সব দায় সেনাপ্রধানের

বাংলাদেশে ইউনূস সাহেবের বিরু্দ্ধে বেশ কিছু মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। যার মধ্যে ইউনূস সাহেবের প্রিয় ছাত্র থেকে শুরু করে...

Read more

ভারতের বিরুদ্ধে যুদ্ধই চায় বাংলাদেশ, সীমান্তে প্রস্তুত ভারতীয় সেনাও

by Raja Majumder
November 8, 2025
0
11
ভারতের বিরুদ্ধে যুদ্ধই চায় বাংলাদেশ, সীমান্তে প্রস্তুত ভারতীয় সেনাও

বাংলাদেশ নৌবাহিনী শনিবার চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফকে স্বাগত জানিয়েছে। সেই সঙ্গে তাঁরা স্বাগত জানিয়েছে এফ-২২পি জুলফিকার-শ্রেণীর...

Read more

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

by Sumana Sarkar
November 4, 2025
0
28
শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

কাননের কামব্যাক হয়েছে। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে সেকেন্ড ইনিংস শুরু করলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শোভন চট্টোপাধ্যায়ের জন্যই...

Read more

বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

by Raja Majumder
October 31, 2025
0
26
বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা বা এসআইআর। আর এই আবহে ২০০২ সালের এসআইআর অনুযায়ী চুরান্ত ভোটার...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি