• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
“রাষ্ট্রপতি শাসন” নাকি “আফস্পা”?  যে কোনও মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষমতা যেতে পারে কেন্দ্রের হাতে

“রাষ্ট্রপতি শাসন” নাকি “আফস্পা”? যে কোনও মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষমতা যেতে পারে কেন্দ্রের হাতে

Raja Majumder by Raja Majumder
10 months ago
in Top Story, রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
486
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেস যাই দাবি করুক না কেন, প্রশাসন কিন্তু মেনে নিয়েছে পরিস্থিতি ভয়াবহ এবং নিয়ন্ত্রণের বাইরে। কলকাতা হাইকোর্টও মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে। শুরুটা হয়েছিল জঙ্গিপুর থেকে। এরপর একে একে দাবানলের মতো ছড়িয়ে পড়ে সুতি, ধূলিয়ান ও সামসেরগঞ্জ এলাকায়। সম্প্রতি ভারতের সংসদে পাস হওয়া ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে হিংসা ও অশান্তি ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। তবে সবচেয়ে ভয়ানক পরিস্থিতি তৈরি হয় বাংলাদেশ সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদ জেলায়। পরিস্থিতি এমনই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে ওই জেলার জেলাশাসক বিএসএফ বা কেন্দ্রীয় বাহিনী চেয়ে আবেদন করে। পরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কলকাতা হাইকোর্টে মামলা করেন আরও কেন্দ্রীয় বাহিনী চেয়ে।

ADVERTISEMENT

জরুরি ভিত্তিতে সেই মামলা শুনে কলকাতা হাইকোর্টও নির্দেশ দেয় মুর্শিদাবাদে কেন্দ্রীয় আর্মড পুলিশ ফোর্স মোতায়েন করার। এমনকি সেখানে ছুটে গিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি নিজে দুদিন ধরে মাটি কামড়ে পড়ে আছেন সামসেরগঞ্জ এলাকায়। বিএসএফ টহল দিচ্ছে গোটা জেলায়। এখানে একাধিক প্রশ্ন উঠছে, তবে কি রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে? রাজ্য পুলিশ কি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ? যে পুলিশ নিরস্ত্র নিরীহ শিক্ষকদের লাঠিপেটা ও বুকে লাথি মারতে পারে, তাঁরা কেন একটি সম্প্রদায়কে আটকাতে পারছে না? সবমিলিয়ে প্রশ্নটি এখন একটা বিষয়ে ঘুরপাক খাচ্ছে, তবে কি রাজ্যে “রাষ্ট্রপতি শাসন” জারি হতে পারে নাকি মণিপুরের মতো “আফস্পা” জারি করা উচিত?

RelatedPosts

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

আরও পড়ুনঃ চাকরিহারা বিক্ষোভে মার, ওয়াকফ বিরোধী বিক্ষোভে ছাড়!

সূত্রের খবর, বিএসএফের গোয়েন্দা শাখা একটি রিপোর্ট তৈরি করেছে। তা আইজি-র কাছে ইতিমধ্যেই জমা করা হয়েছে। সেই রিপোর্ট ইতিমধ্যেই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে জমা পড়েছে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় অশান্তির মুলে বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলির হাত রয়েছে। এই মালদহ, মুর্শিদাবাদের ওপারে রয়েছে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলা। গত বছর আগস্টের পর থেকে বাংলাদেশের এই চাঁপাই নবাবগঞ্জ জেলায় যেভাবে মৌলবাদীদের তান্ডব দেখা গিয়েছিল, ঠিক তেমনটাই হয়েছে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায়। একটি সূত্র দাবি করছে, মুর্শিদাবাদ ও মালদহ জেলায় বাংলাদেশের জামায়াতে ইসলামী সক্রিয় হয়েছে। বিএসএফের দাবি, এই এলাকাতে কাঁটাতাঁরবিহীন যে অরক্ষিত সীমান্ত রয়েছে, সেই জায়গাতে বসেই ওপারের মৌলবাদীরা এখানকার লোকজনদের সঙ্গে বৈঠক করেছেন, এমনকি ভিডিও কনফারেন্সেও বৈঠক চলছে বলে বিএসএফের ইন্টেলিজেন্স টিম জানতে পেরেছিলো। সে খবর রাজ্য পুলিশ ও প্রশাসনের কাছে জানানো হয়েছিল। কিন্তু কোন ব্যবস্থাই নেয়নি রাজ্য সরকার। হলে যা হবার তাই হল, ওয়াকফ সংশোধনী আইন নিয়ে ক্রমাগত গুজব ছড়িয়ে একটি সম্প্রদায়কে ক্ষেপিয়ে তোলা হল, তাতে ক্রমাগত উস্কানি ও ইনভন দিয়ে গিয়েছে বাংলাদেশের জামায়তে ইসলামী নেতারা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যেখানে দেশের নিরাপত্তা কোন বিদেশি রাষ্ট্রের দ্বারা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে সেখানে যদি রাজ্য সরকার অসহযোগিতা করে তবে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করার পরিস্থিতি তৈরি হয়। পশ্চিমবঙ্গে এখন এমনই পরিস্থিতি। ওয়াকফ সংশোধনী বিল বা আইন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমাগত হুঁশিয়ারি দিয়ে চলেছেন। তিনি স্পষ্ট ভাষায় দাবি করছেন কেন্দ্রের এই আইন রাজ্যে বলবৎ হবে না। যে বিল লোকসভা ও রাজ্যসভায় পাস হয়ে আইনে রূপান্তরিত হয়েছে সেই আইনকেই অস্বীকার করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অপরদিকে সীমান্তরক্ষী বাহিনী যখন রাজ্য প্রশাসনকে বারবার সতর্ক করছে, তখনো হাতের উপর হাত তুলে বসে আছে রাজ্য সরকার। দেশের নিরাপত্তাই যখন বিঘ্নিত এবং হুমকির মুখে তখন কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতি শাসন জারি করতেই পারে। আবার সৈন্য বাহিনীর বিশেষ ক্ষমতা আইন, ১৯৫৮ বা আস্ফা জারি করলেও অবাক হবার কিছু থাকবে না। সূত্রের খবর, নয়া দিল্লির সাউথ ব্লকে ও নর্থ ব্লকে গত দুদিন ধরে টানা বৈঠক চলছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

ওয়াকফের প্রতিবাদে অশান্ত বাসন্তী হাইওয়ে

Next Post

সরকারের ভন্ডামিতে রাজ্য পুলিশের ‘দ্বিচারিতা’, ভোটের লোভে আগুনে ঘি ঢালছে সরকার!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
12
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
19
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
18
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
7
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
18
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

by Rupendu Das
November 21, 2025
0
23
হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

দিল্লির কেল্লাকাণ্ডের তদন্ত রিপোর্টে ভারতের গোয়েন্দা সংস্থা স্পষ্ট উল্লেখ করে যে পাক সন্ত্রাসীরা বাংলাদেশের মাটি ব্যবহার করেছিল। সেই রিপোর্টে তদারকি...

Read more

কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস। সব দায় সেনাপ্রধানের

by Susanta Khan
November 17, 2025
0
21
কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস।  সব দায় সেনাপ্রধানের

বাংলাদেশে ইউনূস সাহেবের বিরু্দ্ধে বেশ কিছু মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। যার মধ্যে ইউনূস সাহেবের প্রিয় ছাত্র থেকে শুরু করে...

Read more

ভারতের বিরুদ্ধে যুদ্ধই চায় বাংলাদেশ, সীমান্তে প্রস্তুত ভারতীয় সেনাও

by Raja Majumder
November 8, 2025
0
11
ভারতের বিরুদ্ধে যুদ্ধই চায় বাংলাদেশ, সীমান্তে প্রস্তুত ভারতীয় সেনাও

বাংলাদেশ নৌবাহিনী শনিবার চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফকে স্বাগত জানিয়েছে। সেই সঙ্গে তাঁরা স্বাগত জানিয়েছে এফ-২২পি জুলফিকার-শ্রেণীর...

Read more

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

by Sumana Sarkar
November 4, 2025
0
28
শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

কাননের কামব্যাক হয়েছে। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে সেকেন্ড ইনিংস শুরু করলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শোভন চট্টোপাধ্যায়ের জন্যই...

Read more

বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

by Raja Majumder
October 31, 2025
0
26
বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা বা এসআইআর। আর এই আবহে ২০০২ সালের এসআইআর অনুযায়ী চুরান্ত ভোটার...

Read more
Next Post
সরকারের ভন্ডামিতে রাজ্য পুলিশের ‘দ্বিচারিতা’, ভোটের লোভে আগুনে ঘি ঢালছে সরকার!

সরকারের ভন্ডামিতে রাজ্য পুলিশের 'দ্বিচারিতা', ভোটের লোভে আগুনে ঘি ঢালছে সরকার!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি