নিম্নচাপ কেটে গিয়েছে, তবে শীতবিলাসী মানুষের মনে একটাই প্রশ্ন, জাঁকিয়ে শীত কবে? নভেম্বরের মাঝামাঝি থেকে শীতের আমেজ শুরু হওয়াতে স্বস্তি এসেছিলো শীতপ্রেমীদের মনে। তবে তারই মাঝে সাগরে নিম্নচাপ ও ঘূর্ণিঝড় ফেনজল এর কারনে তাপমাত্রা বৃদ্ধি পেল এই রাজ্যে। এবার হাওয়া অফিসের ধারণা এর পরেই আসল ইনিংস শুরু করবে শীত। হালকা যে শীতের স্পেল গত কয়েকদিনে তা প্রায় উধাও, ফিরে আসতে চলেছে এবার। তার জন্য বঙ্গবাসীকে আর খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না বলেও মত হাওয়া অফিসের। আবহাওয়া দপ্তর মনে করছে, চলতি সপ্তাহের শেষের দিকেই বঙ্গে শীত পড়বে জাঁকিয়ে।
ডিসেম্বরের ১৫ থেকেই ঝোড়ো ইনিংস শীতের । তাপমাত্রা নামবে দার্জিলিং ৪, কালিম্পং ৬, পুরুলিয়া ৬, কলকাতা ১০ থেকে ১২ এর ঘরে । মন ভরবে শীত প্রেমীদের।
উত্তরে দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাকি কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।
বেশকিছু জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা সম্ভাবনা। বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে উত্তর-পূর্ব বাতাসে ভর করে। উত্তর-পূর্ব বাতাস ঢুকলেও এখনই উত্তর-পশ্চিমের বাতাসের সম্ভাবনা নেই।
সকালে আংশিক মেঘলা আকাশ এবং হালকা কুয়াশা। মূলত বেলা বাড়লে বাকি দিন পরিস্কার আকাশ। দিনের তাপমাত্রা ২ ডিগ্রি মতো বাড়তে চলেছে। রাতের তাপমাত্রা শনিবারের আগে খুব বেশি হেরফের হওয়ার সম্ভবনা নেই। সপ্তাহান্তে জমিয়ে শীতের আমেজ। ১৫ই ডিসেম্বর এর পর রাজ্যে জাঁকিয়ে শীতের প্রথম ইনিংস।
রাতের তাপমাত্রা ২০ থেকে কমে ১৯.৭ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা ২৬.৬ থেকে কমে ২৫.৬ ডিগ্রি। আজ দিনের তাপমাত্রা বেড়ে ২৭ ডিগ্রি হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৫০ থেকে ৯০ শতাংশ। বৃষ্টির সম্ভাবনা আপাতত আর নেই।












Discussion about this post