অবশেষে গ্রেফতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। টানা ১৫ দিন সিবিআই জেরার পর গ্রেফতার করা হয় তাঁকে। ধর্ষণ-খুনে নয়, আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে সন্দীপকে। জিজ্ঞাসাবাদের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়, গ্রেফতার করা হয়েছে সন্দীপকে। এখন প্রশ্ন হচ্ছে, গত ৮ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কোথায় ছিলেন? তাঁর মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করা হয়েছে বলে একটি রিপোর্টে জানানো হয়েছে। এক বেসরকারি সংবাদ মাধ্যম সূত্রে খবর, ৮ অগস্ট সন্দীপের মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে সিবিআইয়ের র্যাডারে একটি সেবায়তনের নাম উঠে এসেছে। ৮ অগস্ট সেখানে সন্দীপের মোবাইলের লোকেশনের হদিশ পাওয়া গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর স্টেশন এলাকায় ওই সেবায়তন অবস্থিত। সন্দীপের ফোনের লোকেশন ট্র্যাক করে দেখা গিয়েছে যে গত কয়েক মাসে একাধিকবার ওই সেবায়তনে গিয়েছেন সন্দীপ। সেখানে প্রাইভেট চেম্বার চালাতেন বলে খবর। একজন সরকারি হাসপাতালে চিকিৎসক হয়ে কিভাবে প্রাইভেটে প্র্যাকটিস করতে পারেন তা নিয়ে উঠছে প্রশ্ন। এবং সেই লোকেশনের ডিটেলস আদালতে আজ পেশ করে সিবিআই।
আমেরিকা কি ভারতের বন্ধু? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্যের নিরিখে বিচার করলে অবশ্যই বলতে হবে তিনি এবং তাঁর...
Read more












Discussion about this post