সঙ্কটে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থা। মঙ্গলবার বিবৃতি দিয়ে এই খবর জানাল সিপিএম কেন্দ্রীয় কমিটি। এই প্রথম সিপিএমের তরফে ইয়েচুরির শারীরিক অবস্থাকে সঙ্কটজনক বলে দাবি করা হল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সিপিএমের সাধারণ সম্পাদককে রেসপিরেটরি সাপোর্টে রাখা হয়েছে। তৈরি করা হয়েছে মেডিক্যাল বোর্ড। দলীয় সূত্রে খবর, ইয়েচুরির ফুসফুসের এক দিকে সংক্রমণ ধরা পড়েছিল। সেই সংক্রমণ ছড়িয়ে গিয়েছে ফুসফুসের বাকিং অংশেও। চিকিৎসকেরা জানিয়েছেন, ইয়েচুরির ফুসফুসে সংক্রমণ থাকায়, পরিস্থিতি কখনও ভাল, কখনও আবার খারাপ হচ্ছে। প্রচুর ধূমপান করতেন তিনি। ফলে নিউমোনিয়া থেকে ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ে। নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ ভর্তি রয়েছেন তিনি। হাসপাতালের ICU বিভাগে ভর্তি রয়েছেন ইয়েচুরি। শ্বাসনালিতে গুরুতর সংক্রমণ রয়েছে। কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্যে চলছে শ্বাস-প্রশ্বাস। বিশেষজ্ঞ চিকিৎসকদের দল তাঁকে পর্যবেক্ষণ করছেন। গত শুক্রবার সিপিএম কেন্দ্রীয় কমিটি একটি বিবৃতি প্রকাশ করেছিল। তাতে বলা হয়েছিল, ইয়েচুরিকে ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক এমন তথ্য ঠিক নয়। বর্তমানে তিনি দিল্লি এইমসের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় ইতিবাচক সাড়াও দিচ্ছেন। কিন্তু চারদিনের মধ্যেই অন্য খবর বেরিয়ে এল হাসপাতাল সূত্রে।
কপাল বা ভাগ্য বলে একটি কথা আছে? অনেকে ধরে নিয়েছিল তারাই সরকার গঠন করবে। এমনকী জামাতও সেটাই বিশ্বাস করেছিল। কিন্তু...
Read more












Discussion about this post