সামনেই দুর্গাপূজা। দূর্গাপূজার অন্যতম জনপ্রিয় মাছ হল ইলিশ। দুর্গাপূজা এলেই বাজার ভরে যেত পদ্মার ইলিশে। বাংলার ঘরে ঘরে রান্না হত ইলিশের জনপ্রিয় সব খাবার। তবে এবারের চিত্রটা ভিন্ন। দুর্গাপূজার আগেই বাংলাদেশের ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ফলে ভারতীয় বাজারে ইলিশ সরবরাহ অনেকটাই কমে গেছে। তাই হাসিনা আমলে পূজার আগে পশ্চিমবঙ্গে টনকে টন পদ্মার ইলিশ গেলেও এবার আর যাচ্ছে না। ফলে পূজার আগে ভারতের বাজারে ইলিশের ঘাটতি দেখা দিয়েছে এবং এর জেরে দাম বাড়ছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্পষ্ট বক্তব্য, আগে দেশের মানুষ ইলিশ পাবে তার পরে অন্য ভাবনা। ফলে বাংলাদেশে যেসব ইলিশ ধরা পড়ছে তা থেকে যাচ্ছে দেশের বাজারেই। ফলে দাম কমেছে কিছুটা। এক কেজি ২০০-৩০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৭০০ টাকা কেজিতে, এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৫০০ টাকা কেজি, ৯০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৩০০ থেকে ১৩৫০ টাকায়, ৭০০-৮০০ গ্রামের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ১২০০ টাকায়, আধাকেজি ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ১০০০ টাকায়। আর ২০০-৩০০ গ্রামের জাটকা ইলিশের কেজি বিক্রি হচ্ছে ৬০০ টাকায়
আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...
Read more












Discussion about this post