জুনিয়র ডাক্তারদের অনশন চলছে ধর্মতলার ধরনা মঞ্চে। ৭ জন জুনিয়র ডাক্তার আমরণ অনশনে বসেছেন সেখানে। তাঁদের সমর্থনে ৬ অক্টোবর কয়েকজন সিনিয়র ডাক্তারও ২৪ ঘণ্টার অনশন পালন করেন। তবে এবার রাজ্য জুড়ে আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার ঘোষণা করা হয় ধর্মতলার ধরনা মঞ্চ থেকে। আর সেই আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়ে ষষ্ঠীতে গোটা দেশে প্রতিবাদের ঝাঁঝ আছড়ে পড়তে চলেছে। গতকাল ঘোষণা করা হয়েছে, পঞ্চমীতে রাজ্যের সব মেডিক্যাল কলেজগুলিতে প্রতীকী অনশন করা হবে। আর ষষ্ঠীতে গোটা দেশে চলবে অনশন। এই বিষয়ে কলকাতা পুলিশকে একটি চিঠিও পাঠিয়েছে জুনিয়র ডাক্তাররা। চিঠির জবাবে কলকাতা পুলিশ মেলে জানায়, ট্রাফিক ব্যবস্থার কথা মাথায় রেখে এই কর্মসূচির জন্য সম্মতি দেওয়া সম্ভব নয়। লালবাজার মেলে আরও জানিয়েছে, মিছিলের পথে দুর্গাপুজোর ভিড় বাড়ছে। প্রস্তাবিত মিছিলের পথে কলেজ স্কোয়ার এবং সন্তোষ মিত্র স্কোয়ারে দু’টি বড় পুজো রয়েছে। এই মণ্ডপ দু’টিতে দর্শনার্থীদের ভিড় বেশি থাকে। পুজোর সময় এই কর্মসূচির ফলে ট্রাফিক পরিষেবার উপর প্রভাব পড়বে এবং মানুষের অসুবিধা হবে। আইনশৃঙ্খলা উপরেও এর প্রভাব পড়বে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে এই মিছিলের ডাক দেওয়া হয়।
আমেরিকা কি ভারতের বন্ধু? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্যের নিরিখে বিচার করলে অবশ্যই বলতে হবে তিনি এবং তাঁর...
Read more












Discussion about this post