• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বিনীতের ব্যাচমেট সিবিআইয়ের কর্তা!  বিস্ফোরক দাবি নির্যাতিতার পরিবারের

বিনীতের ব্যাচমেট সিবিআইয়ের কর্তা! বিস্ফোরক দাবি নির্যাতিতার পরিবারের

Raja Majumder by Raja Majumder
9 months ago
in Top Story, কলকাতা, রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
33
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসকের নাম প্রকাশ্যে বলে দিয়েছিলেন কলকাতার প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল। যা নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন এক আইনজীবী। হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা ও বিচারপতি অজয় গুপ্তের ডিভিশন বেঞ্চে ওঠে মামলাটি। তাঁর বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক নির্যাতিতার নাম প্রকাশ্যে আনা ফৌজদারি অপরাধ। সে কারণে উপযুক্ত শাস্তি পাওয়া উচিত কলকাতা পুলিশের প্রাক্তন নগরপাল বিনীত গোয়েলের। কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানিতে বিনীতের আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় জানান, তাঁর মক্কেল লিখিত ভাবে ক্ষমা চাইতে প্রস্তুত। বৃহস্পতিবার শুনানিতে বিনীতের আইনজীবী জানান, আরজি করের ঘটনা খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক। গত ১০ অগস্ট নির্যাতিতার নাম বিনীতের মুখ ফস্কে বেরিয়ে যায়। অনিচ্ছাকৃত ভাবেই তা হয়েছে বলে জানান তিনি। অবশেষে আর জি করের নির্যাতিতার নাম প্রকাশের জন্য আদালতের কাছে ক্ষমা চেয়ে চিঠি দিলেন কলকাতার প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল। এরপর বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, যেহেতু চিঠি লিখে ক্ষমা চেয়েছেন কলকাতার নগরপাল, তাই মামলাটি এখানেই বন্ধ হওয়া উচিত। পাশাপাশি বিষয়টি নিয়ে আর জটিলতা বৃদ্ধি করে লাভ নেই বলেই মত দিয়েছে উচ্চ আদালত।

ADVERTISEMENT

অন্যদিকে আর জি কর হাসপাতালে ধর্ষণ-খুনের ঘটনায় নির্যাতিতার পরিবার আরও এক বিস্ফোরক প্রশ্ন তুলেছেন কলকাতার প্রাক্তন নগরপাল সম্পর্কে। তাঁদের দাবি, বুধবার শিয়ালদহ আদালতে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে সিবিআইয়ের শীর্ষকর্তা সম্পৎ মীনার সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন আরজি করে ধর্ষণ-খুনের ঘটনায় নির্যাতিতার পরিবার। শিয়ালদা আদালতে নির্যাতিতার পরিবারের আইনজীবী দুই আইপিএস অফিসারের যোগাযোগের প্রসঙ্গ তোলেন। তাঁর দাবি, বিনীত এবং সম্পৎ একই ব্যাচের আইপিএস। তাই তাঁদের মধ্যে যোগাযোগ রয়েছে।  সেই কারণে বিনীতের বিরুদ্ধে সিবিআই কোনও পদক্ষেপ করবে না, এমনকি সঠিক ভাবে তদন্তও করছে না সিবিআই। উল্লেখ্য, বুধবারই শিয়ালদা আদালতে আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় ষষ্ঠ স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে  কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। এই রিপোর্ট জমা পড়ার পরে ফের ক্ষোভ উগরে দেন নির্যাতিতার পরিবারের আইনজীবী ফিরোজ এডুলজি। যদিও এই দাবি অস্বীকার করেছে সিবিআই। আদালতে সিবিআইয়ের আইনজীবী এপ্রসঙ্গে বলেন, ‘ব্যাচমেট হওয়া অপরাধ নয়। আমরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছি। সমস্ত সাক্ষীর বয়ান নিয়েছি। তাছাড়া বিনীতের বিরুদ্ধে অপরাধে যুক্ত থাকার কোনও প্রমাণ মেলেনি।

RelatedPosts

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

ওয়াকিবহাল মহলের অভিমত, এর আগেও তৎকালীন কলকাতার নগরপাল বিনীত গোয়েলের বিরুদ্ধে আর জি কর কাণ্ড ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছিল। এমনকি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন আর জি কর হাসপাতালে হামলার রাতে। ওই ঘটনার সময়ে কলকাতার পুলিশ কমিশনার ছিলেন বিনীত গোয়েল। ফলে অভিষেকের লক্ষ্য যে তিনিই ছিলেন সেটা স্পষ্ট। আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা সেই সময়ে তাঁর ইস্তফার দাবিও জানিয়েছিলেন। এমনকি তাঁর সঙ্গে বৈঠকে গিয়ে তাঁকে একটি প্রতিকী শিঁড়দাঁড়াও দিয়ে আসেন জুনিয়র ডাক্তাররা। বিতর্ক বাড়তে থাকায় অস্বস্তিতে পড়ে শাসকদল। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনীতকে পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেন। কিন্তু তার পরেও বিতর্ক থামেনি। এবার নির্যাতিতার আইনজীবী যে অভিযোগ তুললেন, সেটা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়েছে। নির্যাতিতার আইনজীবী ফিরোজ় এডুলজি এই মামলার তদন্তকারী অফিসারের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। টেনেছেন উত্তরপ্রদেশের হাথরস কাণ্ডের প্রসঙ্গও। ঘটনাচক্রে আরজি করের ঘটনায় সিবিআইয়ের যে তদন্তকারী অফিসার রয়েছেন, তিনিই ছিলেন হাথরসের ঘটনার তদন্তে। উত্তরপ্রদেশের ওই ঘটনায় তিন জন অভিযুক্ত খালাস পান এবং এক জন দোষী সাব্যস্ত হন। আর জি করের ঘটনাতেও একমাত্র সঞ্জয় রায় ছাড়া কাউকে দোষী প্রমানিত করতে পারেনি সিবিআই। এরমধ্যেই ব্যাচমেট প্রসঙ্গ তুলে সিবিআই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে রীতিমতো প্রশ্নের মুখে ঠেলে দিলেন নির্যাতিতার আইনজীবী।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

২৬ বাংলাদেশী আটক। সেভেন সিস্টার্সে ভয়ানক অ্যাকশন ভারতীয় সেনার। ইউনূসকে ক্ষমতা দেখাল অজিত ডোভাল

Next Post

আবারও বাংলাদেশে “জুলাই অভ্যুত্থান”। ভয়ংকর বার্তা দিয়ে দেশে ফিরছে হাসিনা। বিদায়ী ঘন্টা বাজছে ইউনূসের!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

by Rupendu Das
March 20, 2026
0
19
ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

আমেরিকা কি ভারতের বন্ধু? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্যের নিরিখে বিচার করলে অবশ্যই বলতে হবে তিনি এবং তাঁর...

Read more

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

by Rupendu Das
March 12, 2026
0
11
পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

কপাল বা ভাগ্য বলে একটি কথা আছে? অনেকে ধরে নিয়েছিল তারাই সরকার গঠন করবে। এমনকী জামাতও সেটাই বিশ্বাস করেছিল। কিন্তু...

Read more

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

by Rupendu Das
March 9, 2026
0
20
ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...

Read more

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

by Rupendu Das
March 4, 2026
0
21
হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

প্রধানমন্ত্রী পদে আসীন হতে না হতেই মারাত্মক চাপে পড়ে গিয়েছে তারেক রহমান এবং সরকার। চাপ ঘরে এবং বাইরে। ঘরে যে...

Read more

এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

by Susanta Khan
February 14, 2026
0
26
এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

সারজিস আলম নাসিরউদ্দিনরা বিএনপিকে হুমকি দিচ্ছে এক মাঘে শীত যায় না। তারা আবার আন্দোলোন করে বিএনপিকেও আওয়ামীলীগের মত দেশ ছাড়া...

Read more

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
19
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
24
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
21
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
11
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
20
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more
Next Post
আবারও বাংলাদেশে “জুলাই অভ্যুত্থান”। ভয়ংকর বার্তা দিয়ে দেশে ফিরছে হাসিনা। বিদায়ী ঘন্টা বাজছে ইউনূসের!

আবারও বাংলাদেশে "জুলাই অভ্যুত্থান"। ভয়ংকর বার্তা দিয়ে দেশে ফিরছে হাসিনা। বিদায়ী ঘন্টা বাজছে ইউনূসের!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি