• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ধর্ষণ ও খুনের তদন্তের সঙ্গেই আর্থিক দুর্নীতির তদন্ত, সুবিচার কোন পথে?

ধর্ষণ ও খুনের তদন্তের সঙ্গেই আর্থিক দুর্নীতির তদন্ত, সুবিচার কোন পথে?

Raja Majumder by Raja Majumder
1 year ago
in Top Story, কলকাতা
A A
0
ADVERTISEMENT
0
SHARES
17
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

গত ৯ আগস্ট সকালে কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের চারতলার সেমিনার হলে উদ্ধার হয় কর্তব্যরত এক মহিলা চিকিৎসকের দেহ। অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ এবং কলকাতা পুলিশ প্রথম দিকে এটাকে আত্মহত্যা অথবা অস্বাভাবিক মৃত্যু হিসেবে দেখিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এই অভিযোগেই আর জি কর হাসপাতাল উত্তাল হয়ে ওঠে। আশ্চর্যজনকভাবে পুরো বিষয়টি অযথা জটিল করে তোলে রাজ্য প্রশাসন। কলকাতা পুলিশের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ উঠলেও নবান্ন কোনও পদক্ষেপ বা কড়া নির্দেশ দেয়নি। আর জি করের তৎকালীন অধ্যক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এলেও মুখ্যমন্ত্রী তাঁকে অন্যত্র বদলি করে দায় সেরেছিলেন। সবমিলিয়ে আর জি কর হাসপাতালের জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং কর্ম বিরতি ছড়িয়ে পড়ল গোটা রাজ্যের সরকারি হাসপাতালে। যা ঘটনার ২৪ দিন অতিবাহিত হওয়ার পরও অব্যাহত।

ADVERTISEMENT

৯ আগস্ট, ২০২৪
আর জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে এর স্পষ্ট উল্লেখ রয়েছে। তারপরও কলকাতা পুলিশের টালা থানার আধিকারিক অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে। ঘটনা পরম্পরার সময় বা টাইমলাইন নিয়েও রয়েছে প্রশ্নচিহ্ন। আর জি করে নির্যাতিতার বাবা-মা ঘটনার চার দিনের মাথায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা পুলিশের ওপর আস্থা না রাখতে পেরেই তাঁরা সিবিআই তদন্তের দাবি জানান। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নজিরবিহীনভাবে একদিনের শুনানিতেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দেয়। এমনকি কয়েকদিন পরই দেশের সর্বোচ্চ আদালত স্বতঃপ্রণোদিতভাবে আর জি কর মামলা শুনতে চায়। এবং সেই শুনানিতেও কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে অসংখ্য প্রশ্ন তোলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

RelatedPosts

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

১০ আগস্ট, ২০২৪
১০ আগস্ট অর্থাৎ ঘটনার পরদিনই কলকাতা পুলিশ অকুস্থল অর্থাৎ সেমিনার হলের পাশে একটি ছেঁড়া হেডফোনের অংশ এবং সিসিটিভি ফুটেজের সূত্র ধরে চিকিৎসক ধর্ষণ এবং খুনের মামলায় একজনকে গ্রেফতার করেছিল। ধৃতের নাম সঞ্জয় রায়, তিনি কলকাতা পুলিশের কর্মরত একজন সিভিক ভলান্টিয়ার। কিন্তু তাঁর পরিচয় নিয়ে সাংবাদিক সম্মেলনে চরম অসস্তিতে পড়েন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আর জি কর চিকিৎসক খুনের ঘটনায় এখনও পর্যন্ত ওই একজনই গ্রেফতার। সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর কেটেছে প্রায় তিন সপ্তাহ। তবুও নেই কোনও বড় আপডেট। বিশেষজ্ঞ মহলের দাবি, ঘটনাস্থলের প্রমান লোপাটের জেরেই সিবিআই তদন্ত ধীর গতিতে চলছে। যদিও এই বিষয়ে সিবিআই এখনও পর্যন্ত মুখ খোলেনি। তবে আর জি করে দুর্নীতি সংক্রান্ত এক পৃথক মামলার তদন্তভারও সিবিআইয়ের হাতে গিয়েছে। সেই মামলায় গ্রেফতার হয়েছেন আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ চারজন।

২ সেপ্টেম্বর, ২০২৪
সন্দীপ ঘোষ. যিনি আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় স্থায়ী অধ্যক্ষ হিসেবে নিজের নাম নথিভূক্ত করে ফেলেছিলেন। অভিযোগ, অত্যন্ত শাসক ঘনিষ্ট এই চিকিৎসক-প্রাশাসক কয়েকবার বদলি হলেও কোনও এক ইন্দ্রজালে কয়েকদিনের মধ্যেই ফিরে আসতেন সেই আর জি করে। এমনকি মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর তিনি চাপে ইস্তফা দিলেও কয়েকঘণ্টার মধ্যেই তাঁকে ন্যাশনাল মেডিকেল কলেজে বদলি করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ফলে তাঁর প্রভাব-প্রতিপত্তি সম্পর্কে আর কোনও সন্দেহ নেই। সিবিআই এহেন সন্দীপ ঘোষকে টানা ১৫ দিন জিজ্ঞাসাবাদ করেছে। তাঁর বাড়ি, হাসপাতালে তাঁর চেম্বার-সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে। একসময় মনে হচ্চিল সল্টলেক সিজিও কমপ্লেক্সই তাঁর অফিস হয়ে উঠেছে। রোজই নিয়ম করে সেখানে যান এবং ১০-১২ ঘণ্টা থাকার পর রাতে বাড়ি ফেরেন। অবশেষে দুর্নীতি মামলায় ১৬তম দিনে তাঁকে গ্রেফতার করে সিবিআই। কিন্তু খুন এবং ধর্ষণ ঘটনায় এখনও আতান্তরে সিবিআই গোয়েন্দারা। জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চলছে, নাগরিক সমাজও নিয়ম করে প্রতিবাদ কর্মসূচি, মিছিল করছেন। মহিলারা রাত দখল কর্মসূচি পালন করছেন। ধর্ষকের ফাঁসির দাবি, মহিলাদের নিরাপত্তার দাবিতে প্রতিবাদ কর্মসূচি এবার কলকাতা থেকে ছড়িয়ে পড়ছে জেলায় জেলায়। চাপে থাকা শাসকদল বিধানসভায় নতুন করে কড়া আইন আনার জন্য বিল পাশ করিয়েছে। তবুও নিভছে না বিদ্রোহের আগুন, সুবিচারের দাবি থেকে স্লোগান সরেছে মুখ্যমন্ত্রীর পদত্যাগে। রাজ্যের প্রথমসারির মেডিকেলে কর্তব্যরত এক মহিলা চিকিৎসকের নারকীয় মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা সমাজকে। তাই এখন দেখার সুবিচার কোন পথে আসে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

সঙ্গীর টিকিটই নেই, তবুও এসি কামরায় উঠে হম্বিতম্বি তৃণমূল বিধায়কের

Next Post

পড়ুয়াদের ট্যাব কেনার ১০০০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল রাজ্যের

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
10
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
19
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
18
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
7
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
18
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

by Raja Majumder
November 27, 2025
0
6
ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

গত ১৭ নভেম্বর হাসিনার দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা ঘোষণার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য বেশ জোরালো...

Read more

হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

by Rupendu Das
November 21, 2025
0
23
হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

দিল্লির কেল্লাকাণ্ডের তদন্ত রিপোর্টে ভারতের গোয়েন্দা সংস্থা স্পষ্ট উল্লেখ করে যে পাক সন্ত্রাসীরা বাংলাদেশের মাটি ব্যবহার করেছিল। সেই রিপোর্টে তদারকি...

Read more

কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস। সব দায় সেনাপ্রধানের

by Susanta Khan
November 17, 2025
0
21
কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস।  সব দায় সেনাপ্রধানের

বাংলাদেশে ইউনূস সাহেবের বিরু্দ্ধে বেশ কিছু মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। যার মধ্যে ইউনূস সাহেবের প্রিয় ছাত্র থেকে শুরু করে...

Read more

ভারতের বিরুদ্ধে যুদ্ধই চায় বাংলাদেশ, সীমান্তে প্রস্তুত ভারতীয় সেনাও

by Raja Majumder
November 8, 2025
0
11
ভারতের বিরুদ্ধে যুদ্ধই চায় বাংলাদেশ, সীমান্তে প্রস্তুত ভারতীয় সেনাও

বাংলাদেশ নৌবাহিনী শনিবার চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফকে স্বাগত জানিয়েছে। সেই সঙ্গে তাঁরা স্বাগত জানিয়েছে এফ-২২পি জুলফিকার-শ্রেণীর...

Read more

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

by Sumana Sarkar
November 4, 2025
0
28
শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

কাননের কামব্যাক হয়েছে। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে সেকেন্ড ইনিংস শুরু করলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শোভন চট্টোপাধ্যায়ের জন্যই...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি