• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ট্রাম্প কে শুভেচ্ছার নমো’র

ইউনূসের গৃহযুদ্ধের চক্রান্ত, আমেরিকাকে রিপোর্ট ভারতের

administrator by administrator
1 year ago
in Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
21
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

আসিফ নজরুলের মিথ্যাচারে ভবিষ্যত সংকটে বাংলাদেশের ক্রিকেট

কেন নির্বাচন চাইছে না সেনাপ্রধান? ইউনূসের সঙ্গে আর কারা?

সামরিক যুদ্ধের আগেই, ক্রিকেট যুদ্ধে হারল বাংলাদেশ।

একসময়ের বন্ধু প্রতিবেশী ভারত ও বাংলাদেশের মধ্যে কয়েক মাস ধরে ফুঁসতে থাকা উত্তেজনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। বাংলাদেশে একজন হিন্দু পুরোহিতকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তারের পর দুই প্রতিবেশী পরস্পরের বিরুদ্ধে কঠোর অভিযোগ তুলেছে। গত আগস্টে বাংলাদেশে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মিত্র শেখ হাসিনা। তিনি ভারতে পালিয়ে যান। ভারতে তাঁর অব্যাহত উপস্থিতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও মোদি সরকারের মধ্যে সম্পর্কের টানাপোড়েন তৈরি করেছে।৮৪ বছর বয়সী নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, হাসিনা ভারতে বসে ক্ষমতায় ফিরে আসার ষড়যন্ত্র করছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতারা ভারতের বিরুদ্ধে এই অভিযোগও তুলেছেন, রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণকে অতিরঞ্জিত করে তুলে ধরছে ভারত। এমতাবস্থায় বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখছে আমেরিকা। পদ্মাপারের পরিস্থিতি নিয়ে যোগাযোগ রাখছে ভারত-সহ একাধিক দেশের সঙ্গে। সংবাদ সংস্থা পিটিআইয়ে প্রকাশ, বাংলাদেশ প্রসঙ্গে এ কথা জানিয়েছেন আমেরিকার বিদেশ দফতরের সহকারী মুখপাত্র বেদান্ত প্যাটেল।প্রসঙ্গত, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগের আঁচ পড়েছে আমেরিকাতেও। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগের প্রেক্ষিতে আমেরিকা যাতে পদক্ষেপ করে, সে বিষয়ে একটি সংগঠনের তরফে আর্জি গিয়েছে হোয়াইট হাউসে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন কেন চুপ, তা নিয়েও প্রশ্ন তুলেছিল ওই সংগঠন। এ সবের মধ্যেই আমেরিকার এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল। মার্কিন কমিশনের বক্তব্য হল, যত দিন যাচ্ছে, ভারতে আমজনতার ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। এই ঘটনায় অত্যন্ত উদ্বেগ প্রকাশ করা হয়েছে। শুধু তাই নয়, মার্কিন সরকারের সংশ্লিষ্ট কমিশনের রিপোর্টে, স্বাধীনভাবে ধর্মাচারণের প্রশ্নে ভারতকে ‘বিশেষ উদ্বেগের রাষ্ট্র’ হিসাবেও উল্লেখ করা হয়েছে। এই কমিশনের পক্ষ থেকে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে, সেটি লিখেছেন, বরিষ্ঠ নীতি বিশ্লেষক সীমা হাসান। সেই রিপোর্টে ভারত বিষয়ক অধ্যায়ে যে কথা বলা হয়েছে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাতে লেখা হয়েছে, ভারতে ধর্মীয় সংখ্যালঘু নাগরিকদের উপর এবং তাঁদের উপাসনাস্থলগুলিতে হিংসাত্মক হামলা চালানো হচ্ছে। এমনকী, সেই হিংসায় অনেক সময় সরকারি আধিকারিকরাই মদত দিচ্ছেন। ওই সরকারি আধিকারিকরা ঘৃণা ভাষণ করছেন। সেইসঙ্গে, বহু ভুল তথ্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশনের তরফ থেকে এই রিপোর্ট সামনে আসায় স্বাভাবিকভাবেই দুই দেশের সম্পর্কের উপর এর কী প্রভাব পড়তে চলেছে, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি তিন দফায় বাংলাদেশের ১৬৭ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আমেরকার বিদেশ দফতরের মুখপাত্র বেদান্ত পটেল এ প্রসঙ্গে বলেন, ‘‘আমরা চাই সব সাংবাদিকের স্বাধীনতা ও অধিকারকে যথাযথভাবে সম্মান দেখানো হোক।’’ জো বাইডেনের ডেমোক্র্যাট সরকারের আমলে শেখ হাসিনার সরকারের সঙ্গে আমেরিকার সম্পর্ক তলানিতে ঠেকেছিল। গত ৫ অগস্ট বাংলাদেশে ক্ষমতার পালাবদলকে স্বাগত জানিয়েছিল ওভাল অফিস। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারপর্বেই বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রসঙ্গ তুলে ইউনূস সরকারকে কড়া বার্তা দিয়েছিলেন রিপাবলিকান পার্টির নেতা ট্রাম্প। এছাড়াও বাংলাদেশের ধরপাকড়-হামলার প্রসঙ্গ তুলে আমেরিকার মন্তব্য  ‘‘আমরা মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং ভিন্নমত পোষণ করতে পারার অধিকারকে সমর্থন করি। আমেরিকা মনে করে, কোনও গণতন্ত্রিক পরিবেশের জন্য এগুলি অপরিহার্য।’’ উল্লেখ্য, বাংলাদেশে ইতিমধ্যেই ইসকনকে নিষিদ্ধ করার দাবি তুলেছে একাধিক ইসলামপন্থী সংগঠন। এমনকি ইসকনকে নিষিদ্ধ করার ব্যাপারে বাংলাদেশের হাইকোর্টেও আবেদন জানানো হয়েছে। বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল মহম্মদ আসাদুজ্জামানও ইসকনকে ধর্মীয় মৌলবাদী সংগঠন’ বলে উল্লেখ করেছেন। এই পরিস্থিতিতেই এবার বাংলাদেশে ইসকনের একটি সেন্টার জোর করে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল। অফিসের সামনে থেকে ইসকন প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদের ছবি সহ বোর্ডটি নামিয়ে দেওয়া হয়। সেখানে থাকা ভক্তদের নাকি সেনার গাড়িতে করে সেখান থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। ইসকন সূত্রের খবর, ঢাকার মাদারিহাট জেলার শিবচর উপজেলায় ইসকনের একটি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। ওই অফিস শিবচরের টিএনটি মোড় এলাকায় অবস্থিত। অভিযোগ, সেখান থেকে ইসকনের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদের ছবি সহ বোর্ডটি নামিয়ে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিয়ো পোস্ট করে রাধারমণ দাস লিখেছেন, ‘বাংলাদেশের শিবচরের ইসকন নামহাট্টা সেন্টারটি মুসলিমরা এসে জোর করে বন্ধ করে দিয়ে যায়।’ বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। এই দাবি নিয়ে মামলা করা হয়েছে বাংলাদেশের হাইকোর্টে।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

ট্রাম্প মোদি যোগে আক্রমণ বাংলাদেশকে, সেনাবাহিনীর নালিশের মুখে ইউনুস! খেলা জমবে

Next Post

ভারতের চালে মাথায় হাত ইউনূসের,  সীমান্তে সেনা বাড়ালো ভারত

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

আসিফ নজরুলের মিথ্যাচারে ভবিষ্যত সংকটে বাংলাদেশের ক্রিকেট

by Rupendu Das
January 13, 2026
0
8
আসিফ নজরুলের মিথ্যাচারে ভবিষ্যত সংকটে বাংলাদেশের ক্রিকেট

নেট প্র্যাকটিশ না করে মাঠে নামলে যা হওয়ার তাই হয়েছে। আইসিসির মতো একটি জাঁদরেল প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে আনতাবড়ি ব্যাটিং করা...

Read more

কেন নির্বাচন চাইছে না সেনাপ্রধান? ইউনূসের সঙ্গে আর কারা?

by Susanta Khan
January 13, 2026
0
15
কেন নির্বাচন চাইছে না সেনাপ্রধান? ইউনূসের সঙ্গে আর কারা?

সেনাপ্রধান বরাবর এমন অভিনয় করেছেন, যেন তিনিই শুধু দেশকে ভালোবাসেন। দেশের উন্নত ভবিষ্যতের কথা চিন্তা করেই তিনি দায়িত্ব নিয়ে,নির্বাচিত সরকারের...

Read more

সামরিক যুদ্ধের আগেই, ক্রিকেট যুদ্ধে হারল বাংলাদেশ।

by Susanta Khan
January 13, 2026
0
14
সামরিক যুদ্ধের আগেই, ক্রিকেট যুদ্ধে হারল বাংলাদেশ।

বাংলাদেশে বর্তমান সরকারের সঙ্গে যারা যুক্ত আছেন, তারা নিজেদেরকে ভারত বিরোধীতার দিক থেকে সবচেয়ে বেশী যোগ্য প্রমান করার জন্য এতটাই...

Read more

বাংলাদেশে নতুন মার্কিন দূত অনেক হিসাব বদলে দিতে পারেন

by Raja Majumder
January 13, 2026
0
11
বাংলাদেশে নতুন মার্কিন দূত অনেক হিসাব বদলে দিতে পারেন

ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। মঙ্গলবারই তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।...

Read more

বাংলাদেশে জ্বলছে হিন্দুরা! ইউনূসের সরকার কেন বলছে ভুল তথ্য

by Raja Majumder
January 13, 2026
0
7
বাংলাদেশে জ্বলছে হিন্দুরা! ইউনূসের সরকার কেন বলছে ভুল তথ্য

বাংলাদেশে হিন্দু হত্যা এবং ওই সম্প্রদায়ের মানুষের উপর লাগাতার হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত-সহ একাধিক দেশ। যদিও প্রথম সরব...

Read more

বাংলাদেশের নির্বাচন নিয়ে পশ্চিমাদের ভোলবদল কেন?

by Raja Majumder
January 13, 2026
0
7
বাংলাদেশের নির্বাচন নিয়ে পশ্চিমাদের ভোলবদল কেন?

ঘটনাচক্র যেন ঘুরে ফিরে এক জায়গায় ফিরে আসে। এটাই যেন ভবিতব্য। বাংলাদেশের ঘটনাও ঠিক তাই। ২০২৪ সালের ৭ জানুয়ারি বাংলাদেশে...

Read more

ইউনূস সরকারের পতন আসন্ন! আতঙ্কে উতলা আসিফ নজরুল।

by Rupendu Das
January 13, 2026
0
9
ইউনূস সরকারের পতন আসন্ন! আতঙ্কে উতলা আসিফ নজরুল।

‘লার্জার দ্য ইমেজ’ কিছু কিছু ক্ষেত্রে যে ব্যুমেরাং হয়ে ফেরে, সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন তদারকি সরকারে আইনি উপদেষ্টা...

Read more

ইউনূসের জালে ফাঁপড়ে বাংলাদেশের নির্বাচন। বডো ভূমিকায় সেনাপ্রধানের বাহিনী

by Rupendu Das
January 13, 2026
0
8
ইউনূসের জালে ফাঁপড়ে বাংলাদেশের নির্বাচন। বডো ভূমিকায় সেনাপ্রধানের বাহিনী

হাতে আর মাত্র কয়েকদিন। আগামী ১২ ফেব্রুয়ারি পদ্মাপারে শুরু হবে ভোট গ্রহণ পর্ব। বাংলাদেশে মোট ভোটার ১২৭.৬ মিলিয়ন। বিদেশি বসবাসকারী...

Read more

পাকিস্তানের নেতৃত্বে চলছে ইউনূস! বাংলাদেশে চলছে পাকিস্তানি আধিপত্য?

by Rupendu Das
January 13, 2026
0
6
পাকিস্তানের নেতৃত্বে চলছে ইউনূস! বাংলাদেশে চলছে পাকিস্তানি আধিপত্য?

ভাগ্যিস এই বৈষ্ণব কীর্তনটা ছিল। না হলে বাংলাদেশ-পাকিস্তানের বর্তমান সম্পর্ক কেমন, তা বোঝানো কঠিন হয়ে পড়ত। আগে বৈষ্ণব কীর্তন। পরে...

Read more

জাতিসঙ্ঘ থেকে ট্রাম্প সরে যাওয়ায় ৬৬টি আন্তর্জাতিক সংস্থার চাপের মুখে বাংলাদেশ। মহাবিপদে ইউনূস

by Rupendu Das
January 13, 2026
0
2
জাতিসঙ্ঘ থেকে ট্রাম্প সরে যাওয়ায় ৬৬টি আন্তর্জাতিক সংস্থার চাপের মুখে বাংলাদেশ। মহাবিপদে ইউনূস

ইউনূসের মাথায় বজ্রপাত? না কি সোনার কেল্লা ছবির জটায়ুর সেই বিখ্যাত সংলাপ - ভূমিকম্প! ঝঞ্ঝাবৎ! জলোচ্ছাস! মাথায় বজ্রপাতও বলা যেতে...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি