দুর্গাপুজো ঘিরে নতুন করে আতঙ্ক ছড়ালো খুলনা এলাকায়। সেখানে দুর্গাপুজো করতে হলে ৫ লক্ষ টাকা করে দিতে হবে বলে দাবি করা হয়েছে। এই দাবি জানিয়ে উড়োচিঠি এসেছে সেখানে একাধিক পুজো কমিটির কাছে। খুলনার দাকোপ উপজেলার বিভিন্ন মন্দিরের পুজো উদযাপন কমিটির লোকজন এই চিঠি পেয়েছেন। তারপরই উদ্বেগ ছড়িয়েছে তাঁদের মধ্যে। এই পরিস্থিতিতে একাধিক মন্দির এবং কমিটি পুজো না করার সিদ্ধান্ত নিয়েছে। এবার পুজোয় ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার। দেশের নেতারা সম্প্রীতির কথা বলছেন। তার পরেও থামছে না হুমকি। কোথাও কোথাও মূর্তি ভাঙাও হয়েছে। এরকম এক পরিস্থিতিতে খুলনার ওই পুজো কমিটিকে উড়ো চিঠি লিখে বলা হয়েছে, দুর্গাপুজো করতে গেলে প্রতিটি মন্দির কর্তৃপক্ষকে ৫ লক্ষ টাকা করে দিতে হবে। এক সপ্তাহের ওই টাকা তৈরি রাখতে হবে। কালিনগর বাজারে যেখানে বলব সেখানে টাকা নিয়ে যাবি। প্রশাসন বা সাংবাদিকদের বললে কচুকাটা করব। তোদের পরিবারও রেহাই পাবে না। প্রসঙ্গত, মৌলবাদীরা প্রতি বছর পুজোয় হিন্দু মন্দির এবং দুর্গা পুজো প্যান্ডেলগুলিকে টার্গেট করে। শেখ হাসিনার শাসনকালে সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার একাধিক ঘটনা ঘটেছে। তারপরেই পুজোয় নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছিল শেখ হাসিনার সরকার। তবে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি আলাদা। বাংলাদেশের গণঅভ্যুত্থানের পরেই হিন্দুদের উপর অত্যাচার নেমে এসেছিল। আর এবার হুমকি চিঠি পাওয়ায় দুর্গাপুজোর আয়োজন নিয়ে দুশ্চিন্তায় পুজো কমিটিগুলি। আতঙ্কে রয়েছেন হিন্দুরা।
আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...
Read more












Discussion about this post