• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
এবার শেখ হাসিনার ছেলে-মেয়ের নামেও মামলা, অ্যাকাউন্ট ফ্রিজ

এবার শেখ হাসিনার ছেলে-মেয়ের নামেও মামলা, অ্যাকাউন্ট ফ্রিজ

Raja Majumder by Raja Majumder
1 year ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
10
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার সাঁড়াশি চাপে। তাঁর বিরুদ্ধে এর আগে শয়ে শয়ে মামলা দায়ের হয়েছিল। এবার তাঁর ছেলে, মেয়ে ও বোনের নামেও একাধিক মামলা দায়ের হল বাংলাদেশে। শুধু তাই নয়, হাসিনার দুই সন্তানের যাবতীয় ব্যঙ্ক অ্যাকাউন্ট সিল করার নির্দেশ দিয়েছে ইউনূস সরকার। ফলে এবার আরও বিপাকে পড়লেন বাংলাদেশের পূর্বতন প্রধানমন্ত্রী শেথ হাসিনা।

ADVERTISEMENT

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বিশিষ্ট পরমানুবিজ্ঞানী ডঃ ওয়াজেদ মিঁয়া এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর প্রথম সন্তান হলেন সজীব আহমেদ ওয়াজেদ জয়। তিনি এখন যুক্তরাষ্ট্রে কর্মরত। অপরদিকে দ্বিতীয় সন্তান হলেন সায়মা ওয়াজেদ পুতুল। তিনি বর্তমানে দিল্লিতে অবস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে কর্মরত এবং বিশিষ্ট অটিজম বিশেষজ্ঞ। শেখ হাসিনা পদত্যাগের পর তাঁর বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়েই বাংলাদেশ ছেড়েছিলেন। এখন বাংলাদেশের তদারকি সরকার শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে নিয়ে আসতে মরিয়া। এরই প্রক্রিয়া হিসেবে প্রথমে শতাধিক মামলা সাজানো হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে খুন, ষড়যন্ত্র, গণহত্যা, অপহরণ ও অপরাধমূলক ষড়যন্ত্রের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এবার ইউনূস সরকারের লক্ষ্য হাসিনার ছেলে এবং মেয়ে।

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করল বাংলাদেশ সরকার।সোমবারই বাংলাদেশ সরকারের তরফে সে দেশের সমস্ত ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের ব্যক্তিগত ও ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাঙ্ক হিসাব ফ্রিজ থাকবে আগামী ৩০ দিন। এই সময় সেই সমস্ত অ্যাকাউন্টগুলির সমস্ত লেনদেন বন্ধ থাকবে। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এই চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতে আরও জানানো হয়েছে, প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। এছাড়া, হাসিনার দুই ছেলে-মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ থাকাকালীন তাঁদের সমস্ত লেনদেনের হিসেব নিকেশ এবং তথ্য জমা করতে হবে ব্যাঙ্কগুলিকে। তবে শুধু শেখ হাসিনার পরিবার নয়, তাঁর বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকি ববির ব্যাঙ্ক অ্যাকাউন্টও সিল করা হয়েছে।

কূটনৈতিক মহলের দাবি, এবার আন্তর্জাতিক চাপ বাড়াতেই শেখ হাসিনা এবং তাঁর পরিবারের বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের মামলা সাজাতে তৎপর ইউনূস সরকার। যাতে ভারত না চাইলেও হাসিনাকে প্রত্যর্পণ করতে বাধ্য হয়। এর আগে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফলে তিনি ভারতে ৪৫ দিনের বেশি কূটনৈতিক আশ্রয় নিয়ে থাকতে পারতেন না। সেই সময়সীমা পেরিয়ে গেলেও ভারত শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে কোনও উদ্যোগ নেয়নি। এবার আটঘাঁট বেঁধেই আসরে নামছে ইউনূস সরকার। ইতিমধ্যেই হাসিনা সরকারের আমলে ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমানকে দেশে ফিরিয়ে নিয়েছে বর্তমান তদারকি সরকার। তাঁর জায়গায় ইউনূসের পছন্দের কাউকে পাঠানো হতে পারে। এখন দেখার হাসিনার প্রত্যর্পণ নিয়ে নয়া দিল্লি কি অবস্থান নেয়।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHSHAIKH HASINASK HASINA
Previous Post

আচমকাই দিল্লিতে নিযুক্ত রাষ্ট্রদূতকে ফেরাল বাংলাদেশ

Next Post

দাদাসাহেব ফালকে সম্মানের মাহাত্ম্য জানেন?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
7
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
8
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
6
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
12
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি