• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভারতে হাসিনার ১০০ দিন! কেমন আছেন, তাঁকে নিয়ে কী ভাবনা ভারতের?

ভারতে হাসিনার ১০০ দিন! কেমন আছেন, তাঁকে নিয়ে কী ভাবনা ভারতের?

Raja Majumder by Raja Majumder
1 year ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
12
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

গত ৫ আগস্ট দেশ ছেড়েছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণ অভ্যুত্থানের পর কোনও কার্যত এক কাপড়ে তিনি বাংলাদেশ বিমানবাহিনীর সাহায্যে ভারতে পালিয়ে আসেন। ১৩ নভেম্বর তাঁর ভারতে অজ্ঞাতবাসের ১০০ দিন পূর্ণ হল। ফলে তাঁকে নিয়ে কৌতুহল ক্রমাগত বাড়ছে। কারণ, ভারতে আশ্রয় নেওয়ার পর তাঁকে আর প্রকাশ্যে দেখা যায়নি। এমনকি তাঁর কোনও ভিডিও পাওয়া যায়নি। একটি মাত্র অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যদিও তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ফলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর শরীর ও স্বাস্থ্য সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। অপরদিকে, বাংলাদেশের বর্তমান সরকারের তরফে হাসিনার নামে ইন্টারপোলে রেল অ্যালার্ট জারি করা হয়েছে বলে খবর। এই পরিস্থিতিতে শেখ হাসিনাকে নিয়ে জল্পনা-কল্পনা বেড়েই চলেছে।

ADVERTISEMENT

 

RelatedPosts

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

স্বভাবতই প্রশ্ন উঠছে কেমন আছেন আওয়ামী লিগের সর্বোচ্চ নেত্রী? 

ভারত সরকারের বিভিন্ন সূত্র মারফৎ জানা যাচ্ছে, বহাল তবিয়তে রয়েছেন শেখ হাসিনা। তাঁকে দিল্লির অভিজাত এলাকায় ভিভিআইপি অতিথিশালায় রাখা হয়েছে। এমনকি তাঁর নিরাপত্তার জন্য একাধিক সাদা পোশাকের কমান্ডো বাহিনীর জওয়ান মোতায়েন রয়েছে। এছাড়া তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য দিল্লির অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স বা এইএমসের চিকিৎসকদল তৈরি করা হয়েছে। তাঁরা নিয়মিতভাবে আওয়ামী লিগ নেত্রীর স্বাস্থ্য পরীক্ষা করছেন। তাঁকে সম্ভবত রাখা হয়েছে, দিল্লির লুটিয়েন্স বাগ এলাকায় ক্যাবিনেট মন্ত্রীদের জন্য বরাদ্দ হওয়া কোনও এক বাংলোয়। যেখানে তাঁর ধর্মীয় আচার পালনের যাবতীয় সুবব্যস্থা রয়েছে। কারণ শেখ হাসিনা প্রতিদিন ভোরবেলা উঠে প্রার্থনা করেন।

 

দিল্লির আমলা মহলের তরফে জানা যাচ্ছে, শেখ হাসিনা ভারতে এসে মোটেই বন্দিদশা কাটাচ্ছেন না। বরং তাঁকে একজন প্রধানমন্ত্রীর প্রোটকল মেনে যাবতীয় সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। যদিও নিরাপত্তার কারণে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর বাসস্থান নিয়ে চূড়ান্ত গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। কিন্তু তাঁর সঙ্গে অনেকেই দেখা করছেন। বা তিনি যার সঙ্গে বৈঠক করতে চাইছেন, তাঁদেরও সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ, শেখ হাসিনা ভারতে বসেই দলীয় পদাধিকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। বা তাঁদের দূত এসে হাসিনার সঙ্গে বৈঠক করছেন এবং প্রয়োজনীয় নির্দেশ পাচ্ছেন। ভারতের বিদেশ মন্ত্রকও নিশ্চিত করেছে, ভারত সরকারেরর তরফে যদিও কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি।

 

কিন্তু প্রশ্ন উঠছে বাংলাদেশের তরফে শেখ হাসিনার নামে যে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হচ্ছে সেটার কি হবে। অথবা বাংলাদেশ সরকার যদি সরকারিভাবে হাসিনাকে ফেরত চায় তখনই বা ভারত সরকার কি করবে। ভারতের বিদেশ মন্ত্রক অবশ্য বুধবারই স্পষ্ট করে দিয়েছে তাঁদের অবস্থান। কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মহল এই ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশকে কোনও ভাবেই পাত্তা দিতে নারাজ। বাংলাদেশের ইউনুস প্রশাসন ইন্টারপোলকে হাসিনার নামে রেড কর্নার নোটিস জারির জন্য চিঠি দিয়েছে। তা আমল দেবে না ভারত। সরকারি সূত্র বলছে, হাসিনার নিরাপত্তার সঙ্গে সঙ্গে আপস করে ইন্টারপোল কিংবা বাংলাদেশ সরকার, কোনও পক্ষের কাছেই অতিথিকে তুলে দেবে না ভারত। এ ক্ষেত্রে বাংলাদেশের উপর পাল্টা চাপের নীতিই গ্রহন করবে ভারত। তাঁরা যেন, ভারতকে চাপ দেওয়ার চেষ্টা না করে বরং ভারতের সহায়তা নিয়েই বাংলাদেশের অর্থনীতিকে কিছুটা চাঙ্গা করা লক্ষ্য হওয়া উচিত। ইতিমধ্যেই ভারতের এই অবস্থান বুঝিয়ে দেওয়া হয়েছে ইউনূস প্রশাসনকে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHINDIAPM MODISheikh Hasina
Previous Post

গুজরাট টাইটানসের কোচ হচ্ছেন প্রাক্তন আইপিএল জয়ী ভারতীয় তারকা

Next Post

কেবল জল দিয়েই ছুটবে ট্রেন! কি এর বিশেষত্ব? জানলে চমকে উঠবেন…

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
1
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
2
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
10
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
9
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more

ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

by Rupendu Das
March 30, 2026
0
14
ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ।  স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

সমস্যা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। একের পর এক সমস্যায় দেশটি জড়িয়ে পড়ছে। নির্বাচনী ফলাফলের ট্রেন্ড দেখে যখন বোঝা যাচ্ছিল...

Read more

সুখবর আওয়ামী লীগের। শেষ চাল নেত্রী শেখ হাসিনার হাতেই।

by Rupendu Das
March 30, 2026
0
12
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সেই দলে পচন ধরে। দলের নেতাদের অনেকেই বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে যান। আর তার জন্য...

Read more

বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

by Rupendu Das
March 30, 2026
0
16
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

হাসিনা দিল্লিতে। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল। যদিও দলনেত্রী হাসিনা এবং তাঁর দলের কর্মীসমর্থকেরা মনে করেন ওই নিষেধাজ্ঞার কোনও...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি