• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হাসিনা-বিহীন বিচার শুরু ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে

হাসিনা-বিহীন বিচার শুরু ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে

Raja Majumder by Raja Majumder
1 year ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
20
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মামলা দায়ের হয়েছিল। সোমবার থেকে তাঁর বিচারপর্ব শুরু হচ্ছে। অপরদিকে, শেখ হাসিনা এখনও ভারতের আশ্রয়ে রয়েছেন। তাঁকে বাংলাদেশে ফেরাতে চায় ইউনূস প্রশাসন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের কাছে আবেদন করবে তদারকি সরকার। যদিও গত সপ্তাহেই ইন্টারপোলের কাছে শেখ হাসিনার জন্য রেড কর্নার নোটিশ জারির আবেদন জানিয়েছিল ইউনূস প্রশাসন। এখনও পর্যন্ত সেই ব্যাপারে উচ্চবাচ্য করেনি ইন্টারপোল। ফলে হাসিনাকে ছাড়াই আজ থেকে শুরু হয়ে গেল বিচারপর্ব।

প্রসঙ্গত, দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে শতাধিক মামলা দায়ের হয়েছে। এছাড়া তাঁর বিরুদ্ধে গণহত্যা-সহ একাধিক ধারায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালেও মামলা দায়ের হয়। ১৭ নভেম্বর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতীর উদ্দেশ্যে ভাষণে দাবি করেন, শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারতের কাছে আবেদন করা হবে। তিনি আরও দাবি করেন, হাসিনার বিচার হবেই। গত ২৭ অক্টোবর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার সেই মামলার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা-সহ ৪৬ জনকে ১৮ নভেম্বর সোমবার তাঁর সামনে হাজির করার নির্দেশ দেন। এদিন অবশ্য মাত্র ১৪ জনকে হাজির করাতে পারে ইউনূস সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচারক আগামী একমাসের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট দাখিল করার নির্দেশ দেন। ইউনূস প্রশাসন ইন্টারপোলের কাছে রেড কর্নার নোটিশ জারি করার আবেদন করেছে। কিন্তু এখনও সেই নোটিশ জারিই করেনি ইন্টারপোল। এই বিষয়ে ভারত সরকারকেও কিছু জানানো হয়নি। ইন্টারপোলের এই নিরাবতাই বাংলাদেশের তদারকি সরকারের কাছে যথেষ্ট অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এরমধ্যেই ইউনূস সরকারের ১০০ দিন উপলক্ষ্যে জাতির উদ্দেশ্যে এক ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, শীঘ্রই তাঁরা ভারত সরকারের কাছে হাসিনার প্রত্যর্পণের আবেদন জানাবে। ওই ভাষণে সাবেক প্রধানমন্ত্রীকে স্বৈরাচারী বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

উল্লেখ্য, বাংলাদেশের তদারকি সরকারের দায়িত্ব নেওয়ার পর একবারও শেখ হাসিনা সম্পর্কে একটিও মন্তব্য করেননি মুহাম্মদ ইউনূস। তবে তাঁর সরকারের ১০০ দিন পূর্ণ হওয়ার দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি স্বমহিমায় ফিরলেন। প্রধান উপদেষ্টা ইউনূস ঘোষণা করেন, “শুধু জুলাই-অগস্ট হত্যাকাণ্ডই নয়, ১৫ বছরের সব অপকর্মের বিচার করব”। এখানেই প্রশ্ন উঠছে, বিচার তো হবে, কিন্তু হাসিনাকে কি দেশে ফেরাতে পারবে বাংলাদেশ? কারণ ভারত সরকার পরিস্কার জানিয়ে দিয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী অতিথি হিসেবে যতদিন চাইবেন ততদিনই তিনি ভারতে থাকবেন। বাংলাদেশ যদি সরকারিভাবে প্রত্যর্পণের আর্জি জানায় তাহলে পরিস্থিতি কি পাল্টাবে? কূটনৈতিক মহলের মতে, ভারত সরকার হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে না। ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তির কয়েকটি ধারা হাতিয়ার করেই তাঁরা এই আর্জি নাকচ করতে পারে। কারণ, এর আগে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছিল, হাসিনার বিরুদ্ধে মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সবমিলিয়ে শেখ হাসিনা-সহ একাধিক অভিযুক্তকে হাতে পায়নি বাংলাদেশ। মোট ৪৬ জনের নামে মামলা হলেও মাত্র ১৪ জনকে সোমবার হাজির করানো হল। যাদের বন্দি করতে পেরেছিল ইউনূস প্রশাসন। জানা যাচ্ছে, এই ১৪ জনের মধ্যে ১০ জন সাবেক হাসিনা সরকারের মন্ত্রী। এবং দুজন শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন। বাকি দু’জনের একজন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, আর একজন সাবেক সচিব। ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই সাবেক মন্ত্রীদের খুন ও দুর্নীতির মামলায় গ্রেফতার করে পুলিশ।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHDHAKAMUHAMMAD YUNUSSheikh HasinaTRIAL
Previous Post

সঞ্জয়ের কণ্ঠরোধের চেষ্টা কলকাতা পুলিশের

Next Post

বাংলাতেই তৈরি হচ্ছে নতুন বন্দে ভারত স্লিপার! কবে দেখা যাবে ট্র্যাকে?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
6
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
8
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি