বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি এবং সর্বোপরি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে ভারতীয় পতাকার অপমান৷ এর জবাব দিল কলকাতা। মরণাপন্ন হলেও চিকিৎসা নয়, বাংলাদেশি রোগী নিয়ে কঠোর কলকাতার হাসপাতাল। ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতারির প্রতিবাদে অশান্ত বাংলাদেশ। প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে সংখ্যালঘুদের নিরাপত্তা। সংখ্যালঘুদের উপর লাগাতার আক্রমণ ও সন্ন্যাসীকে গ্রেফতারির ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত সরকার। আর এবার এমন এক পরিস্থিতির মাঝে এপারে হাসপাতালে বাংলাদেশিদের ‘No-Entry’। বাংলাদেশিদের চিকিৎসা নয়, জানিয়ে দিল মানিকতলার নার্সিংহোম।’ সম্প্রতি, বাংলাদেশিদের চিকিৎসা পরিষেবা না দেওয়ার অনুরোধ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সন্ধেয় মানিকতলার একটি বেসরকারি হাসপাতাল জানিয়ে দিল, তারা বাংলাদেশি রোগীদের ভর্তি করাবে না। মানিকতলার জেএন রায় হাসপাতালের ডিরেক্টর শুভ্রাংশু ভক্ত জানিয়েছেন, হিন্দুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদেই বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া হবে না। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবারই। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির প্রবেশপথে রাস্তাতেই আঁকা হয়েছে একটি ভারতীয় পতাকার প্রতিকৃতি। ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের সেই পতাকার উপর দিয়ে হেঁটে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে-বেরোতে দেখা যায় একটি ছবিতে। সমাজমাধ্যমে ভাইরাল সেই ছবি। সেই ছবিটি আপলোড করে প্রসূতি ও স্ত্রীরোগ তথা বন্ধ্যত্বরোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা তাঁর পোস্টে লেখেন, ‘বিইউইটি-র প্রবেশপথে ভারতীয় জাতীয় পতাকা বিছিয়ে রাখা! চেম্বারে বাংলাদেশের রোগী দেখা আপাতত বন্ধ রাখছি। আগে দেশ, পরে রোজগার। আশা রাখব দুই দেশের সম্পর্ক স্বাভাবিক না হওয়া অবধি অন্যরাও তাই করবেন।’ এই সিদ্ধান্ত প্রসঙ্গে পিয়ারলেস হাসপাতালের সিইও চিকিৎসক সুদীপ্ত মিত্র বলেন, “আমরা চিকিৎসক হিসেবে তো একথা বলতে পারি না। কারণ, রোগীর প্রথম পরিচয় তিনি অসুস্থ। তবে আগে প্রতিদিন আউটডোরে দেড়শো থেকে দুশো রোগী আসতেন, এখন সেই সংখ্যা কমে ১০-১৫ তে দাঁড়িয়েছে। বাংলাদেশী কোনও রোগী ভর্তি নেই। শুধু এই হাসপাতাল নয়, সব হাসপাতালের ছবিই এক।” এর আগে শুভেন্দু অধিকারী আবেদন করেছিলেন, ‘আমি গোটা ভারতবর্ষের ডাক্তার সমাজ, ব্যবসায়ী ও ভারতপ্রেমী সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ করব। বাংলাদেশের মওলানা যদি বলতে পারে হিন্দু নাপিতদের কাছে চুল দাঁড়ি কাটবেন না, হিন্দুদের দোকান থেকে মিষ্টি কিনবেন না আমিও এখান থেকে ভারতপ্রেমীদের বলতে চাই কড়া উত্তর দেওয়ার সময় এসেছে। শুধু মুখে নয়, কার্যক্ষেত্রে। এমন উত্তর দেন যাতে বাংলাদেশে আজকের বাজারে ১৫০ টাকা পেঁয়াজ আর ১২০ টাকা আলু এটা যেন পাকিস্তানের মতো ১০০০ টাকা লিটার পেট্রল আর ৪০০ টাকা কেজি আটা হয়।’
আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...
Read more












Discussion about this post