• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
জাতীয় পতাকার অবমাননা দেখে চোখের জলে ভাসছেন প্রাক্তন ভারতীয় সৈনিক

জাতীয় পতাকার অবমাননা দেখে চোখের জলে ভাসছেন প্রাক্তন ভারতীয় সৈনিক

Raja Majumder by Raja Majumder
1 year ago
in রাজ্যে, স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
45
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

১৯৭১ সালের ৩ ডিসেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমানের বাংলাদেশের মাটিতে ভারতীয় সেনার প্রথম ট্যাঙ্কটি প্রবেশ করেছিল। সেই সময় বাংলাদেশের অপামর মানুষ উল্লাসে ফেটে পড়েছিলেন। কারণ তাঁরা রেডিও মারফৎ খবর পেয়ে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি মুক্তিযুদ্ধে অংশ নিতে ভারতীয় সাঁজোয়া বাহিনী পাঠাচ্ছেন। ইতিহাস বলছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাহিনী ভারতের সাহায্যে অনেক আগে থেকেই লড়াই করেছিল। কিন্তু ভারত সরাসরি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে ৩ ডিসেম্বর যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে। এবং ১৫ ডিসেম্বরের মধ্যে পাক হানাদার বাহিনীকে পরাস্ত করে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে দেশে ফিরে আসে ভারতীয় সেনা।

সে দিনের যুদ্ধে অংশ নিয়েছিলেন ভারতীয় সৈনিক সমরেন্দ্র কুমার মণ্ডল। বাড়ি পূর্ব বর্ধমান জেলার কালনা শহরের মিশন এলাকায়। বর্তমানে বয়েসের ভারে ন্যুজ হলেও স্মৃতির ভাঁড়ারে আজও উজ্জ্বল সে দিনের মুক্তিযুদ্ধ। নিজেকে যেমন ভারতের প্রাক্তন সৈনিক হিসেবে দেখেন, তেমনই সমানভাবে নিজেকে একজন মুক্তিযোদ্ধাও মনে করেন। ফলে আজ যখন তাঁদের হাতে গড়া স্বাধীন বাংলাদেশে দেখছেন ভারতের জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে সেখানকার ছাত্ররা ভারতের জাতীয় পতাকা পা দিয়ে মারিয়ে যাচ্ছেন, সেটা আর মেনে নিতে পারছেন না প্রাক্তন সৈনিক সমরেন্দ্র কুমার মণ্ডল। এই বৃদ্ধ বয়েসেও অশক্ত শরীরে তিনি ক্ষোভে ফুঁসে উঠছেন।

মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী প্রাক্তন এই ভারতীয় সৈনিক বংশ পরম্পরায় খ্রিস্টান। মাত্র ২২ বছর বয়েসে তিনি বাংলাদেশে গিয়েছিলেন পাক সেনাবাহিনীর সঙ্গে লড়তে। সেই বাংলাদেশেই এখন সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা আক্রান্ত। লাগাতার তাঁরা আক্রমণের শিকার হচ্ছেন। যা নিয়ে সরব ভারত-সহ বিশ্বের বহু দেশ। কিন্তু বাংলাদেশের ইউনূস সরকার সে সব পাত্তা দিতে নারাজ। এই বিষয়েও ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন এই সৈনিক। তাঁর প্রশ্ন, মুহাম্মদ ইউনূস কী করছেন, কেন তিনি রাষ্ট্রপ্রধান হয়ে রাষ্ট্রধর্ম পালন করতে পারছেন না? বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলাদেশের কর্মকাণ্ড দেখে তিনি যেমন তাজ্জব হয়ে যাচ্ছেন। তেমনই অতীত মনে করে ক্ষোভে ফুঁসছেন। ওপার বাংলায় ভারতের জাতীয় পতাকার অবমাননার ছবি দেখে চোখে নামছে জলের ধারা। বৃদ্ধের কথায়, যে দেশ টাকে ভারতীয় সৈনিকরা জীবন দিয়ে স্বাধীন করেছিলেন, সেই দেশ ভারতের সাহায্যের কথা ভুলে গেল। কৃতজ্ঞতার বদলে জঘন্য থেকে জঘন্যতম কাজ করছে ওরা।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHINDIAN ARMYMUKTI JUDDHA
Previous Post

ইউনূসের স্পর্ধায় বাড়বাড়ন্ত জঙ্গিদের, ক্ষোভে ফুঁসছে সেনাপ্রধান

Next Post

শুধুই শীতের আমেজ, কনকনে শীতের অপেক্ষা, নেই  বৃষ্টির সম্ভাবনাও

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

by Rani Chakraborty
October 30, 2025
0
7
রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR   বিরাট বার্তা কল্যাণের

কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...

Read more

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

by Rani Chakraborty
October 30, 2025
0
10
SIR NRC আতঙ্ক   পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে   TMC BJP তরজা তুঙ্গে

NRC এবং SIR কে ঘিরে তৈরি হওয়া আতঙ্কে SIR ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর...

Read more

কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

by Sumana Sarkar
October 27, 2025
0
8
কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

দুর্গাপুজো করতে না পারার দুঃখ থেকেই জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। দুর্গাপুজো, দীপাবলির...

Read more

ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী ৫০০ বছর ধরে চলছে এই রীতি

by Rani Chakraborty
October 23, 2025
0
16
ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী   ৫০০ বছর ধরে চলছে এই রীতি

শান্তিপুর মানেই ঐতিহ্য ও ইতিহাস সাথে বামা কালী। বামা কালী এখন সকলের মুখে মুখে। বছরের পর বছর ধরে মায়ের অলৌকিক...

Read more

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

by Raja Majumder
October 22, 2025
0
23
যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

বাঙালির বারো মাসে তেরো পার্বন। এর মধ্যে অনেক পার্বনই আছে যা গোটা দেশেই পালন করা হয়, তবে অন্য নামে। যেমন...

Read more

পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

by Sumana Sarkar
October 22, 2025
0
27
পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

ফের নতুন করে তৃণমূলের অন্দরে কি বদলে যাচ্ছে সমীকরণ? পার্থ চট্টোপাধ্যায়ের দীর্ঘদিনের জেল যাত্রার জন্যই কি পার্থর কেন্দ্রে এগিয়ে দেওয়া...

Read more

জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

by Rani Chakraborty
October 22, 2025
0
15
জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা  বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

জ্যোতি বসু এই মানুষটার নাম সকলেরই জানা। ১৯৭৭ থেকে ২০০০ টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০০ সালে...

Read more

মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন কালী মায়ের কাছে কল্যাণের আরতি

by Rani Chakraborty
October 22, 2025
0
16
মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন   কালী মায়ের কাছে কল্যাণের আরতি

রীতি - নীতি মেনে বাঁকুড়ায় দোলতলার মোলডুবকার বাড়িতে কালী পুজো করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ১৯২৬ সালে পুজোটি শুরু...

Read more

২৬ শে হাই ভোল্টেজ নির্বাচন বিরাট রদবদল তৃণমূলে কার ক্ষমতা বাড়ছে কার ডানা ছাটা হচ্ছে

by Rani Chakraborty
October 17, 2025
0
7
২৬ শে হাই ভোল্টেজ নির্বাচন  বিরাট রদবদল তৃণমূলে  কার ক্ষমতা বাড়ছে কার ডানা ছাটা হচ্ছে

সামনেই ২৬ শের বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমোর নেতৃত্বে পারফরমেন্সের ভিত্তিতে চলছে তৃণমূলের সাংগঠনিক রদবদল। নজরে বিভিন্ন পুরসভার পারফরম্যান্স।...

Read more

দুর্গাপুর কাণ্ডে সময়ের হেরাফেরি মাননীয়া দেখছেন রাত ১২ টা CCTV বলছে সন্ধ্যে ৭ টা

by Rani Chakraborty
October 15, 2025
0
20
দুর্গাপুর কাণ্ডে সময়ের হেরাফেরি  মাননীয়া দেখছেন রাত ১২ টা  CCTV বলছে সন্ধ্যে ৭ টা

দুর্গাপুর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া ছাত্রী রাতে সহপাঠীর সাথে খাওয়ার খেতে ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন। এরপরই ভয়ঙ্কর অভিযোগ ওঠে...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি