পরের বছর আইপিএলে আরো একবার মাঠে ক্রিকেট মাঠে দেখা যাবে তাঁকে। মহেন্দ্র সিং ধোনি পিছনে ফেলে দিলেন শাহরুখ খান ,অমিতাভ বচ্চনের মতো অভিনেতাদের। মোট ৪২ টি সংস্থার প্রচার দূত হয়েছেন ধোনি। অমিতাভ ৪১ টি সংস্থার প্রচার দূত।শাহরুখ ৩৪ টি সংস্থার ।তাদের থেকে এগিয়ে গেছেন ধোনি। সম্প্রতি একটি টায়ার সংস্থার সঙ্গে চুক্তি করে অমিতাভকে পেছনে ফেলেছেন ধোনি। ঝাড়খন্ড ভোটের পর সম্প্রতি সে রাজ্যে নির্বাচনী কমিশনার বলেছিলেন ,”অবসরের পরেও ধোনির বাণিজ্যিক মূল্য বেড়ে চলেছে “।কিছু ভুল বলেননি তা প্রমাণিত ।তবে ৪৩ বছরেও কেন ধোনির চাহিদা এত বাড়ছে? কেনো ধোনি কে প্রচার দূত করা নিয়ে এত কাড়াকাড়ি? এক বিশেষজ্ঞ বলেছেন,” বলা হয় শেষ তিনটি ম্যাচে যেমন খেলেছেন ক্রিকেটার হিসেবে আপনি ঠিক ততটাই ভাল। ধোনি এই তত্ত্ব ভেঙেচুরে দিয়েছেন। ও একজন ক্রিকেটার বা ক্রীড়াব্যক্তিত্বের থেকেও বড়। ওর চালচলন এবং ব্যক্তিত্বই আলাদা ।নম্রতা ,ঠান্ডা মাথা এবং বিতর্কহীন জীবনের জন্য ধোনি সংস্থাগুলোর কাছে খুব জনপ্রিয়”। তামিলনাডু সংস্থার এক কর্তা বলেছেন ,”গোটা দেশে ধোনি জনপ্রিয় ।চেন্নাইয়ে ওকে থালা বলে ডাকা হয়। ও যে সমীহ পায় তা আর কেউ পায় না। সংস্থাগুলোর প্রচারদূত করার জন্য এই রকমই কাউকে চায় তাই ধোনির জনপ্রিয়তা বাড়ছে।”
বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...
Read more












Discussion about this post