• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আদালত চত্বরে সনাতনীদের ভিড়, আতঙ্কিত ইউনূস

সেনা বিক্ষোভের মুখে ইউনূস, হাসিনাকে দেশে ফেরাতে বড় সিদ্ধান্ত সেনাপ্রধানের

administrator by administrator
1 year ago
in Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
24
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি? যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন! এবার কী জেনারেল ওয়াকারের পালা?

প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প, এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

প্রশাসনিক অনভিজ্ঞতা ও সাংগঠনিক দুর্বলতাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এগোনোর পথে প্রতিবন্ধকতা হয়ে উঠছে, আশঙ্কা নয়াদিল্লির কূটনৈতিক শিবিরের। তাদের বক্তব্য, উত্তাল ছাত্র রাজনীতির মাধ্যমে যে কোনও দেশের সরকার বদল হতে পারে। কিন্তু সেই ছাত্র আন্দোলনের জেরে সরকারের অর্থনৈতিক রণকৌশল ও প্রশাসন পরিচালনাও যে সফল হবে, তার প্রমাণ ইতিহাসে খুঁজে পাওয়া কঠিন। এনজিও পরিচালনা ও রাষ্ট্র পরিচালনার মধ্যেও বিস্তর ব্যবধান রয়েছে বলে মনে করছে সরকারি সূত্র। আশঙ্কা, ফের হরতাল ও ধর্মঘটের রাজনীতির পুনরুত্থান ঘটতে পারে ঢাকায়। ভারত মনে করে, তদারকি সরকারের অনভিজ্ঞতা এখনই স্পষ্ট। আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের পুঞ্জিভূত ক্ষোভের কারণে তা হয়তো নজরে আসছে না। কিন্তু সামনে বড় চ্যালেঞ্জ মুহাম্মদ ইউনূস ও তাঁর অন্তর্বর্তিকালীন সরকারের সামনে। সূত্রের মতে, রাজনৈতিক অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতার অভাব তদারকি সরকারের গোড়াতেই স্পষ্ট হচ্ছে। সরকার গঠনের ৯ দিনের মধ্যেই উপদেষ্টাদের দফতর বদল নিয়ে সেই প্রশ্ন উঠছে। সেই সঙ্গে রয়েছে সামরিক বাহিনী ও বিএনপি-জামায়াতে থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক শক্তির ক্রমাগত চাপ। যেমন স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সরিয়ে দেওয়া হল প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনকে। দুর্গাপুজোর ছুটি ও আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নিয়ে মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে পথে নামে বিএনপি ও জামায়াতে। তাই তাঁকে দেওয়া হয় বস্ত্র ও পাট উন্নয়নের লঘু দায়িত্ব। স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব নেন বাংলাদেশ রাইফেলসের প্রাক্তন মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সঙ্গে তাঁকে দেওয়া হয় কৃষির মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ও। ছাত্র নেতা নাহিদ ইসলামের দায়িত্ব আরও বাড়িয়ে দেওয়া হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক তো ছিলই, এর পরে তাঁকে দেওয়া হল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আর এক ছাত্র নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে যুব ও ক্রীড়া মন্ত্রালয়ের সঙ্গে দায়িত্ব দেওয়া হয়েছে শ্রম ও কর্মসংস্থানের। দু’জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কূটনৈতিক মহলের মতে, ছাত্র থাকলে বা এনজিও করলে দেশ চালানো যাবে না, এমন ভাবছে না নয়াদিল্লি। কিন্তু রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক অভিজ্ঞতা ও জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ জরুরি। এ ক্ষেত্রে সংগঠিত রাজনৈতিক শক্তিকে ক্ষমতার বাইরে রেখে সামরিক শক্তিতে ভর করে সরকার পরিচালনা যে বেশ কঠিন, তা প্রথম থেকেই প্রকট। সরকারি সূত্রের বক্তব্য, বাংলাদেশে অতীতেও দেখা গিয়েছে, খারাপ হোক বা ভাল, বিএনপি, আওয়ামী লীগ এবং কিছুটা হলেও জাতীয় পার্টি ছাড়া অন্য কেউ দেশকে স্থিতিশীলতা দিতে পারেনি। গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া রাষ্ট্র সংস্কার কি আদৌ সম্ভব, সেই প্রশ্নও উঠছে। মনে করা হচ্ছে, বাংলাদেশে অস্থিরতা নিরসনে ব্যর্থ সেনাবাহিনী আপাতত জনমত অনুসরণ করতে চায়। শেখ হাসিনাকে দেশ ছাড়ার অনুমতি দেওয়ার ক্ষেত্রে সেনাপ্রধানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বহু জঙ্গি জেল থেকে মুক্ত হওয়ায় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। ছাত্র ও সেনার চাপে প্রধান বিচারপতি থেকে শুরু করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পরিবর্তন, বিচার ব্যবস্থাকেও অস্থির করে তুলেছে। বিএনপিকে কোণঠাসা করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কাজে লাগানোর কৌশল নিয়েছে সেনাবাহিনী। রাষ্ট্র পরিচালনার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে শিক্ষার্থীরা গুরুত্ব পেলেও দিন-দিন বিএনপি কোণঠাসা হচ্ছে। আওয়ামী লীগের সরকার পতনের পরে বাংলাদেশে অনেকেরই ধারণা ছিল, বিএনপি-ই ক্ষমতা দখল করবে। কিন্তু তা হয়নি। এমনকি বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তাতেও মনে হয়েছিল, তাঁরা ক্ষমতা দখলে প্রস্তুত। কিন্তু সেই পরিস্থিতিতে, বিএনপি-ও মনে করতে শুরু করেছে সেনাবাহিনী ছাত্রদের একটি ‘বাফার’ হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করার জন্য ছাত্রদের বিদ্রোহের বর্ণনা তাঁদের জন্য সর্বব্যাপী জনসমর্থনের একটি চিত্র তৈরি করে।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

জোড়া ধাক্কায় বেসামাল শুভমন গিলের ক্রিকেট জীবন

Next Post

২০শে জানুয়ারি ট্রাম্পের শপথ গ্রহন, ওই দিনেই শেষ হবে ইউনূস রাজত্বের

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি? যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

by Raja Majumder
February 23, 2026
0
6
যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি?  যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক তিনদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শুল্ক চুক্তি স্বাক্ষর নিয়ে আজও আলোচনা হচ্ছে। বাংলাদেশে গত...

Read more

বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন! এবার কী জেনারেল ওয়াকারের পালা?

by Raja Majumder
February 23, 2026
0
9
বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন!  এবার কী জেনারেল ওয়াকারের পালা?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে পালাবদল ঘটেছে। ২০২৪ সালের আগস্ট মাসে সেই তথাকথিত গণঅভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন নির্বাচিত...

Read more

প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প, এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

by Raja Majumder
February 23, 2026
0
6
প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প,  এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগেই আন্তর্জাতিক বার্তা সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সে দেশের রাষ্ট্রপতি কয়েকটি ইঙ্গিত দিয়েছিলেন।...

Read more

বিদায়ের আগে আমেরিকার ‘গোলামীর’ চুক্তি ইউনূসের ছিল দেশ বিক্রির ষড়যন্ত্র?

by Sumana Sarkar
February 23, 2026
0
13
বিদায়ের আগে আমেরিকার ‘গোলামীর’ চুক্তি ইউনূসের  ছিল দেশ বিক্রির ষড়যন্ত্র?

তিনি সংকটের সময় দেশের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তিনি সমস্ত সমালোচনা দূরে সরিয়ে রেখে, জনগণকে ভালো রাখার দায়িত্ব নিয়েছিলেন।...

Read more

সমস্ত কুকীর্তি ফাঁস! ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক রাষ্ট্রপতি চুপ্পু।

by Sumana Sarkar
February 23, 2026
0
8
সমস্ত কুকীর্তি ফাঁস!  ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক রাষ্ট্রপতি চুপ্পু।

অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটেছে। মুহাম্মদ ইউনূস সরকারের বিদায় ঘটেছে সরকার থেকে। প্রশ্ন উঠছে, ইউনূসের সরকার কি করেছে এই ১৬ মাসে?...

Read more

ইউনূস ষড়যন্ত্রের বিরুদ্ধে রনংদেহি রাষ্ট্রপতি চুপ্পু

by Partha Hazra
February 23, 2026
0
7
ইউনূস ষড়যন্ত্রের বিরুদ্ধে  রনংদেহি রাষ্ট্রপতি চুপ্পু

বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন প্রাক্তন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় হচ্ছে বাংলাদেশের রাজ্য...

Read more

চাকরি গেল ওয়াকারের? দিল্লি-ঢাকার নয়া সমীকরণে বাংলাদেশ সেনাবাহিনীতে ছাঁটাই!

by Partha Hazra
February 23, 2026
0
46
চাকরি গেল ওয়াকারের?  দিল্লি-ঢাকার নয়া সমীকরণে  বাংলাদেশ সেনাবাহিনীতে ছাঁটাই!

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই দেশের সেনাবাহিনীতে ক্ষমতা পেয়েই বাংলাদেশের সেনাবাহিনীতে বড় পরিবর্তন তারেক সরকারের!ভারতই যে 'বন্ধু' বুঝিয়ে দিলেন একটি...

Read more

ইউনূসের বিরুদ্ধে চুপ্পুর বদলা শুরু?

by Susanta Khan
February 23, 2026
0
3
ইউনূসের বিরুদ্ধে চুপ্পুর বদলা শুরু?

তিনি হয়তো সব বলেননি, এখনও অনেক জানানোর বাকি। তিনি হয়তো মবের বিষ ধিরে ধিরে পান করেও, নিজেকে সংবিধানের শেষ রক্ষাকর্তা...

Read more

খুলে যাচ্ছে বন্ধ তালা! নতুন সমীকরণে দিল্লি-ঢাকা।

by Gopa Dutta
February 23, 2026
0
3
খুলে যাচ্ছে বন্ধ তালা!  নতুন সমীকরণে দিল্লি-ঢাকা।

বাংলাদেশিদের জন্য ভিসা আবার চালু করতে যাচ্ছে ভারত। বাংলাদেশ ভারত রেল যোগাযোগও শুরু হচ্ছে শীঘ্রই। এবার ঈদের শপিং করতে কলকাতার...

Read more

হাসিনার সাথে গোপনে যোগাযোগ সেনাপ্রধানের! কি চলছে পর্দার আড়ালে?

by Gopa Dutta
February 23, 2026
0
5
হাসিনার সাথে গোপনে যোগাযোগ সেনাপ্রধানের!  কি চলছে পর্দার আড়ালে?

২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছিলেন। বোন রেহানাকে সঙ্গে নিয়ে ঢাকার বাসভবন, অর্থাৎ গণভবন ছেড়েছিলেন। তাকে কপ্টারে করে...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি