• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
সন্তোষ জয়ী দলের বাংলার তরুণদের নিয়ে দড়ি টানাটানি, রবি হাঁসদা কোন ক্লাবে?

সন্তোষ জয়ী দলের বাংলার তরুণদের নিয়ে দড়ি টানাটানি, রবি হাঁসদা কোন ক্লাবে?

Raja Majumder by Raja Majumder
1 year ago
in খেলাধুলা
A A
0
ADVERTISEMENT
0
SHARES
27
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

আই পি এলের ইতিহাসে এমন সিদ্ধান্ত এই প্রথম, যুদ্ধের মুখেই কি এমন সিদ্ধান্ত বোর্ডের ?

জার্সিতে পাকিস্তানের নামে না বিসিসিআইএর? হুঁশিয়ারি আইসিসি-র!

সৌরভের মত মাঠে ফেরার অদম্য জেদই শামির শক্তি

দীর্ঘ সময় পর ফুটবলে ভারত সেরা হয়েছে বাংলা। দিন কয়েক আগেই বাংলার ফুটবলররা কেরলকে হারিয়ে সন্তোষ ট্রফি জিতে কলকাতায় ফিরেছে। এর ২৪ ঘন্টার মধ্যেই আইএসএলে খেলার জন্য দল পেয়ে গেল বাংলার কয়েকজন ফুটবলার। আর ফাইনালে গোল করে বাংলাকে জেতানো রবি হাঁসদাকে নিয়ে টানাটানি চলছে ইস্টবেঙ্গল এবং মহমেডান স্পোর্টিং ক্লাবের মধ্যে। যা বাংলার ফুটবলের জন্য একটা ভালো লক্ষণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। দীর্ঘ আট বছর পর সন্তোষ ট্রফির শিরোপা জয় করল বাংলা ফুটবল দল। বর্ষবরণের রাতে হায়দরাবাদে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বাংলা ১-০ গোলে হারায় কেরলকে। আর এর সঙ্গেই রেকর্ড ৩৩তম খেতাবের অধিকারী হল বাংলা। সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলার ফুটবল দলের কোচ সঞ্জয় সেন ও তরুণ ফুটবলাররা শুভেচ্ছাবার্তায় ভেসে গিয়েছেন। বাংলার এই ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

বর্তমান সময়ে বাংলার তিন প্রধান ক্লাবে বাঙালি ফুটবলার দূরবীন দিয়ে খুঁজতে হয়। প্রীতম কোটাল, সৌভিক চক্রবর্তীর মতো কয়েকজন যদিও দাপটের সঙ্গে আইএসএল বা জাতীয় দলে খেলছেন, কিন্তু বাকিদের সুযোগ পেতে কালঘাম ছুটছে। কিন্তু একটা সময় ছিল যখন জাতীয় দলে ৮-৯ জন বাংলার ফুটবলার দাপটের সঙ্গে খেলতেন। কিন্তু পরবর্তী সময় বাংলার ফুটবলে খরা দেখা দেয়। যার ফলস্বরূপ বাঙালি ফুটবলারদের সেভাবে দেখা যায়নি ময়দানে। কিন্তু এবার বাঙালি কোচ সঞ্জয় সেনের হাত ধরে একঝাঁক প্রতিশ্রুতিমান বাঙালি ফুটবলার উঠে এসেছে। যা বাংলার ফুটবলকে আবার ভারত সেরা করতে সাহায্য করল। শুধু তাই নয়, এবার ওই দলের বেশ কয়েকজন প্রতিশ্রুতিমান বাঙালি ফুটবলারকে নিয়ে টানাটানি শুরু হয়েছে আইএসএল ও আই লিগের দলগুলিতে। যেমন রবি হাঁসদা, এই তরুণ স্ট্রাইকারকে নিতে ঝাঁপিয়েছে ইস্টবেঙ্গল ও মহমেডান স্পোর্টিং ক্লাব। জানা যাচ্ছে, রবি হাঁসদা নিজে চাইছেন আইএসএল খেলতে। সে কারণে মহমেডান স্পোর্টিং ক্লাব তাঁর প্রথম পছন্দ। কারণ ইস্টবেঙ্গল রবিকে চাইছে জুনিয়র দলের জন্য। কিন্তু মহমেডানে খেললে রবি আইএসএল দলে সুযোগ পেতে পারে। জানা যাচ্ছে, আগামী দুই-তিন দিনের মধ্যে রবি হাঁসদার পরবর্তী গন্তব্য ঠিক হয়ে যাবে। উল্লেখ্য, বাংলার স্ট্রাইকার রবি হাঁসদা ১২ গোল করে এবার সোনার বুটও জিতেছেন। যা সন্তোষ ট্রফির ইতিহাসে একটি বড় রেকর্ড। মহম্মদ হাবিবের রেকর্ড ভেঙে রবিই এখন সন্তোষ ট্রফির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা।

অপরদিকে সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের মনতোষ মাঝি এবং বিক্রম প্রধানকে ইতিমধ্যেই দলে নিয়েছে ইস্টবেঙ্গল। অর্থাৎ এই দুই প্রতিশ্রুতিমান বাঙালি ফুটবলারকে এবার লাল হলুদ জার্সিতে দেখা যাবে। অন্যদিকে আবু সুফিয়ানের সঙ্গে চূড়ান্ত কথাবার্তা হয়ে গিয়েছে মহমেডান স্পোর্টিং‌ ক্লাবের। এছাড়া সন্তোষ ট্রফি জয়ী সঞ্জয় সেনের বাংলা দলের আরও কয়েকজন তরুণ ফুটবলারকে দলে নিতে ঝাঁপিয়েছে আই লিগের কয়েকটি দল। ফলে চলতি মরসুমেই ভারত সেরা বাংলা দলের অধিকাংশ তরুণ ও প্রতিশ্রুতিমান বাঙালি ফুটবলার দাপিয়ে খেলবে আইএসএল বা আই লিগ। প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলকে ৫০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলা দলকে নবান্নে আমন্ত্রণ জানিয়ে সম্বর্ধনা জানান। পাশাপাশি এই দলের কয়েকজনকে চাকরির প্রতিশ্রুতিও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BENGAL FOOTBALL TEAMEAST BENGAL FCSANTOSH TRAPHY
Previous Post

মোদির “নেইবারহুড ফার্স্ট” নীতি বাংলাদেশে কাজে লাগলো না কেন?

Next Post

বাংলাদেশ সেনাপ্রধান কেন ভারতের পাশে? ইউনূসের আকাশে সিঁদূরে মেঘ

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

আই পি এলের ইতিহাসে এমন সিদ্ধান্ত এই প্রথম, যুদ্ধের মুখেই কি এমন সিদ্ধান্ত বোর্ডের ?

by Sumana Sarkar
May 9, 2025
0
58
আই পি এলের ইতিহাসে এমন সিদ্ধান্ত এই প্রথম, যুদ্ধের মুখেই কি এমন সিদ্ধান্ত বোর্ডের ?

বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...

Read more

জার্সিতে পাকিস্তানের নামে না বিসিসিআইএর? হুঁশিয়ারি আইসিসি-র!

by Susanta Khan
January 22, 2025
0
81
জার্সিতে পাকিস্তানের নামে না বিসিসিআইএর? হুঁশিয়ারি আইসিসি-র!

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...

Read more

সৌরভের মত মাঠে ফেরার অদম্য জেদই শামির শক্তি

by Susanta Khan
January 22, 2025
0
61
সৌরভের মত মাঠে ফেরার অদম্য জেদই শামির শক্তি

সৌরভ গাঙ্গুলি বার বার দলের বাইরে থেকেছেন বিভিন্ন রকম রাজনীতির জাঁতাকলে পড়ে। আর মহম্মদ শামি বার বার মাঠের বাইরে থেকেছেন...

Read more

কেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই সঞ্জু, কী বললেন সঞ্জুর বাবা?

by Susanta Khan
January 21, 2025
0
102
কেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই সঞ্জু, কী বললেন সঞ্জুর বাবা?

ধারাবাহিক ভাবে রান পাওয়ার পরও দলে জায়গা পাননি সঞ্জু, তাই নিয়ে অবাক অনেকেই। অনেকেই অনেক রকম মত তুলে ধরেছেন, কিন্তু...

Read more

সৌরভের বিশ্বাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট রোহিত চমক দেখাবে

by Susanta Khan
January 21, 2025
0
35
সৌরভের বিশ্বাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট রোহিত চমক দেখাবে

গতকাল সিএবি-তে মহিলাদের অনূর্ধ্ব-১৫ দলের সংবর্ধনা অনুষ্ঠানে এসেছিলেন সৌরভ।ঝুলন, মিতালিদের সঙ্গে একটি টক শোয়ে অংশ নেন তিনি। প্রসঙ্গ ওঠে বিরাট...

Read more

কেন গম্ভীরের শুরুতেই ‘গম্ভীর’ ভারতীয় ক্রিকেট?

by Susanta Khan
January 6, 2025
0
35
কেন গম্ভীরের শুরুতেই ‘গম্ভীর’ ভারতীয় ক্রিকেট?

ভারতের এই অবস্থার জন্য কাকে দায়ী করা উচিৎ হবে তা বলা মুশকিল। যদি বলা হয় ঘরোয়া ক্রিকেটে ভারতীয় সিনিয়র ক্রিকেটাররা...

Read more

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কের ভূমিকায় হার্দিক?

by Susanta Khan
January 4, 2025
0
70
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কের ভূমিকায় হার্দিক?

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯শে ফেব্রুয়ারি থেকে।আর ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। প্রতিযোগিতার মূল আয়োজক পাকিস্তান হলেও, ভারতীয়...

Read more

গম্ভীরের জমানায় – বিদায়ী টেস্ট খেলার সুযোগ পাবেন রোহিত?

by Susanta Khan
January 3, 2025
0
27
গম্ভীরের জমানায় – বিদায়ী টেস্ট খেলার সুযোগ পাবেন রোহিত?

শেষ টেস্ট ম্যাচ কি খেলে ফেলেছেন রোহিত। অনেকেই বলছেন টেস্টে আর হয়তো রোহিতকে ভারতীয় জার্সিতে দেখা যাবে না।তার কারণ টস...

Read more

জোড়া ধাক্কায় বেসামাল শুভমন গিলের ক্রিকেট জীবন

by Susanta Khan
January 2, 2025
0
47
জোড়া ধাক্কায় বেসামাল শুভমন গিলের ক্রিকেট জীবন

আবার কী কলঙ্কিত হতে চলেছে ভারতীয় ক্রিকেট।কারণ বিভিন্ন ভাবে এই মহুর্তে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট। সেটা অস্ট্রেলিয়াতে...

Read more

ভারতীয় সাজঘরে সৌরভ-গ্রেগ বিতর্কের আঁচ

by Susanta Khan
January 2, 2025
0
56
ভারতীয় সাজঘরে সৌরভ-গ্রেগ বিতর্কের আঁচ

ভারতীয় ক্রিকেটে কোচ এবং অধিনায়কের যুদ্ধ নতুন নয়।এর আগেও সৌরভ এবং চ্যাপেল নিয়ে অস্থির ছিল ভারতীয় ক্রিকেট। বর্ডার-গাওস্কর সিরিজ়ে প্রথম...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি