• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশ সেনাপ্রধান কেন ভারতের পাশে? ইউনূসের আকাশে সিঁদূরে মেঘ

বাংলাদেশ সেনাপ্রধান কেন ভারতের পাশে? ইউনূসের আকাশে সিঁদূরে মেঘ

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
15
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বেলুচিস্তান, যা দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের একটি প্রদেশ। ভৌগলিক দিক থেকে এটি পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ। মূলত বালুচ জাতির মানুষদের বাস এই প্রদেশে, আর এই জাতির থেকেই এই প্রদেশের নাম বেলুচিস্তান। বেলুচিস্তান উত্তরে আফগানিস্তান এবং পশ্চিমে ইরাণের সঙ্গে এই প্রদেশ আন্তর্জাতিক সীমানা ভাগ করে নেয়। বর্তমানে এই প্রদেশ পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট বা বিএলএফ, একটি “স্বাধীনতাপন্থী” সশস্ত্র গোষ্ঠী, যারা পাকিস্তানি সেনার সঙ্গে দীর্ঘদিন ধরেই লড়াই চালাচ্ছে। সম্প্রতি আফগানিস্তানের তালিবান সেনার সঙ্গে পাকিস্তানি সেনার একটা বড়সড় সংঘর্ষ হয়ে গেছে। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া এলাকায় আফগান-পাক সীমান্তে এখনও উত্তেজনা কমেনি। এই আবহেই বেলুচিস্তান নিয়ে পাক সরকারের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, বিগত কয়েকদিন ধরে বেলুচিস্তানে পরপর কয়েকটি বড়সড় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এমনও খবর পাওয়া যাচ্ছে, বালুচ লিবারেশন ফ্রন্টের হামলায় বেশ কয়েকজন উচ্চপদস্থ পাক সেনাকর্তার মৃত্যু হয়েছে। ফলে এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সক্রিয়তায় রাতের ঘুম উড়েছে পাকিস্তানের সেনাকর্তাদের।

যদিও পাক বাহিনীর আফগানিস্তানে হামলার ঘটনা সামনে এসেছিল কয়েকদিন আগে। এবার জানা যাচ্ছে, আফগানিস্তানের চিকেন নেক নামে পরিচিত ওয়াখান করিডোরের দিকে নজর দিয়েছে পাক সরকার। সেখানে সেনাসম্ভার করছে পাকিস্তান। আফগানিস্তানের এই ওয়াখান করিডোরের এক দিকে চিন, ভারত ও অন্যদিকে তাজাখস্তান ও পাকিস্তান। ফলে সামরিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই করিডোরে আধিপত্য বিস্তার করতে মরিয়া পাকিস্তান। যাতে আফগানিস্তান ও ভারতকে চাপে রাখা যায়। যদিও হাত গুটিয়ে বসে নেই ভারতও। জানা যাচ্ছে, তাজাখস্তানের গিসার ও ফারখোর এলারবেসে ভারতের একাধিক যুদ্ধবিমান প্রস্তুত রাখা হয়েছে। উল্লেখ্য ওয়াখান করিডোরের দশ কিমি দূরেই অবস্থিত গিসার এয়ারবেস। যেটি তালিবানের হাতে কাবুলের পতনের পর ভারত ব্যবহার করেছিল আফগানিস্তানে আটক্ থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য।

এই এয়ারবেসেই নেমেছিল ভারতের গ্লোবমাস্টার বিমান। তাজাখস্তানের এয়ারবেসগুলিতে ভারতের সুখোই, মিগ যুদ্ধবিমান স্ট্যান্ডবাই রাখা হয়, সেই সঙ্গে ভারতের অ্যাটাক হেলিকপ্টারও মজুত থাকে। সম্প্রতি বালুচ লিবারেশন ফ্রন্ট এক পরিসংখ্যান দিয়ে দাবি করেছে, ২০২৪ সালে ২৮৪টি সশস্ত্র অভিযান চালিয়ে ৩১৬ জন শত্রু-কর্মীকে খতম করেছে তাঁরা। বলাই বাহুল্য এই শত্রু-কর্মীরা হলেন মূলত পাক সেনা ও পাক আধিকারিকরা। ফলে বোঝাই যাচ্ছে, পাকিস্তান যতই বালুচিস্তানে অভিযান চালাক, বালুচ লিবারেশন ফ্রন্টও কম যায় না। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি যে দিকে এগোচ্ছে পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হতে বেশি সময় লাগবে না। অপরদিকে আফগানিস্তানও এখন পাকিস্তানকে চোখ রাঙিয়ে চিন ও ভারতের দিকে সম্পর্ক স্থাপনের দিকে এগিয়ে যাচ্ছে। ওয়াকিবহাল মহল মনে করছে, এই পরিস্থিতি আঁচ করেই বাংলাদেশের সেনাপ্রধান ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার কথা বলেছেন।

অভিজ্ঞ মহলের ধারণা, এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক মহলে এমন কেউ নেই যিনি বা যারা আন্তর্জাতিক সমস্যাগুলি উপলব্ধি করতে পারেন। বিশেষ করে বাংলাদেশের উপদেষ্টামণ্ডলী ও প্রধান উপদেষ্টা নিজেও সেভাবে রাজনীতির লোক নন। আবার বাংলাদেশের ছাত্র আন্দোলনের নেতারা জামায়তে ইসলামী এবং পাকিস্তানের আইএসআই মাথাদের কথায় ওঠে-বসে। ফলে তাঁরা পাকিস্তানের সার্বিক পরিস্থিতি আঁচ করতে পারছেন না। যেটা বাংলাদেশের সেনাপ্রধান আঁচ করেছেন। কারণ, তিনি সেনাবাহিনীর প্রধান এবং একসময় দীর্ঘসময় রাষ্ট্রসংঘের হয়ে কাজ করেছেন। তাই তিনি পাক-আফগান সীমান্ত বিবাদ থেকে পাকিস্তানের আভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল। ফলে তিনি জানেন, এই মুহূর্তে যে দেশ নিজেদের ভূখণ্ডই বাঁচাতে গিয়ে হিমশিম খাচ্ছে, সেই দেশ অন্য দেশকে কিভাবে সাহায্য করবে। এর ওপর তদারকি সরকার যে জানিয়েছে, এবার  পাকিস্তানি সেনাকর্তারা বাংলাদেশের সেনা অফিসারদের প্রশিক্ষণ দেবে, সেটা মেনে নিতে পারেননি সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। এখন দেখার কার্যত ভঙ্গুর পাকিস্তান কি বাংলাদেশকে উদ্ধার করতে পারবে?

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHMUHAMMAD YUNUSবাংলাদেশ
Previous Post

সন্তোষ জয়ী দলের বাংলার তরুণদের নিয়ে দড়ি টানাটানি, রবি হাঁসদা কোন ক্লাবে?

Next Post

আবারও সাময়িক বিরতি শীতের, বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
29
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
25
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
31
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
41
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
22
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
19
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
13
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
12
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
28
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
45
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি