• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভারত সফরে আসছেন তুলসি ও ভান্স, তারপরেই ডোনাল্ড ট্রাম্প!

ভারত সফরে আসছেন তুলসি ও ভান্স, তারপরেই ডোনাল্ড ট্রাম্প!

Raja Majumder by Raja Majumder
11 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
47
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স চলতি মাসে ভারত সফর করবেন। এবং তাঁর দুই শীর্ষ কর্মকর্তা, জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজও ভারত সফরে আসছেন। সূত্রের খবর, জেডি ভ্যান্স এই মাসের শেষের দিকে দিল্লিতে আসবেন। আর তুলসি গ্যাবার্ড এবং মাইক ওয়াল্টজ ১৫-১৮ মার্চের মধ্যে ভারতে আসবেন। জানা যাচ্ছে, নয়া দিল্লিতে একটি নিরাপত্তা সম্মেলনে যোগ দিতেই ভারতে আসবেন তুলসি, তার আগে তিনি জাপান ও থাইল্যান্ডেও যাবেন। নিজেই টুইট করে এই খবর দিয়েছেন ভারতীয় বংশোদ্ভুত এই মার্কিন গোয়েন্দা কত্রী। অন্যদিকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজের ভারতের অন্যতম প্রধান ভূ-রাজনৈতিক শীর্ষ সম্মেলন, রাইসিনা সংলাপে অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে। ফলে মার্চে যেমন মার্কিন ভাইস প্রেসিডেন্ট-সহ দুই শীর্ষ কর্মকর্তা ভারতে আসছেন, তেমনই ইঙ্গিত রয়েছে এই মার্চেই ভারতে আসতে পারেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে এই মাসে অনেক বড় কিছু অপেক্ষা করছে বলেই মনে করছে কূটনৈতিক মহল।

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ড পদে শপথ নেওয়ার পর থেকেই গোটা বিশ্বের ভূ-রাজনৈতিক পরিস্থিতি বদলাতে শুরু করেছে। বিশেষ করে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নিয়ে তাঁর মনোভাব সম্পূর্ণ ভিন্ন। তিনি এই কট্টরপন্থী মানসিকতা একেবারেই পছন্দ করেন না। ফলে গত মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওয়াশিংটন ডিসি সফর করছিলেন, তখন ভারত-মার্কিন যৌথ বিবৃতিতে সন্ত্রাসবাদ নির্মূল করার কথাও বলা হয়েছিল। এবং এই কাজ ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র যে একযোগে করতে চায় সেটাও বলা হয়েছিল। সেই সঙ্গে যৌথ বিবৃতিতে পাকিস্তানকে সরাসরি হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল যে পাকিস্তানের মাটি ব্যবহার করে যেন সন্ত্রাসবাদ আর মাথাচাড়া না দেয়। ফলে গুরুত্বটা তখনই বেড়ে গিয়েছিল। আবার নরেন্দ্র মোদি যখন হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে সাক্ষাতের জন্য ওয়াশিংটন ডিসিতে গিয়েছিলেন, তখন তিনি তুলসি গ্যাবার্ড প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। গ্যাবার্ড প্রথম মার্কিন কর্মকর্তা যিনি ১২ ফেব্রুয়ারি ব্লেয়ার হাউসে মোদির সাথে দেখা করেছিলেন। তাঁদের মধ্যে গোয়েন্দা তথ্য আদানপ্রদান নিয়ে যে কথা হয় সেটা তাঁরা দুজনেই অকপটে স্বীকার করে নিয়েছিলেন। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিকরা।

এই মুহূর্তে যথেষ্ট চাপে রয়েছে পাকিস্তান। সম্প্রতি চাঞ্চল্যকরভাবে পাকিস্তানে একটা আস্ত ট্রেন হাইজ্যাক করে বালোচ লিবারেশন আর্মি। যা এক কথায় অভূতপূর্ব একটি ঘটনা। কিন্তু এই ঘটনার ঠিক আগেই মার্কিন প্রশাসন মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে একটি নির্দেশিকা জারি করেছিল যে তাঁরা যেন এই সময় পাকিস্তানে ভ্রমণ না করেন। ফলে প্রশ্ন উঠছে, মার্কিন গোয়েন্দারা কি আগেভাগেই কোনও ইঙ্গিত বা সুস্পষ্ট গোয়েন্দা তথ্য হাতে পেয়েছিল যে পাকিস্তানে বড় কিছু ঘটতে চলেছে? যদিও এই বিষয়ে বিশেষ কিছু জানায়নি মার্কিন প্রশাসন। এবার মার্কিন গোয়েন্দা পরিচালক তুলতি গ্যাবার্ড ভারতে আসছেন। তিনি এমনিতেই নিজেকে হিন্দু পরিচয় দিতে পছন্দ করেন এবং পাকিস্তানকে পছন্দ করেন না। এ হেন তুলসি গ্যাবার্ড ভারতে এসে নিরাপত্তা সংক্রান্ত সম্মেলনে যোগ দেবেন এবং ভারতীয় গোয়েন্দা এজেন্সিগুলির সঙ্গে মতবিনিময় করবেন সেটা খুবই উল্লেথযোগ্য হতে চলেছে। কূটনৈতিক মহলের মতে, পাকিস্তান ছাড়াও তুলসির সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গও উঠবে।

কারণ এই মুহূর্তে বাংলাদেশ জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। মুহাম্মদ ইউনূসের প্রশাসন একে একে বহু শীর্ষ জঙ্গি নেতা এবং মারাত্মক খুনের আসামীদের জেল থেকে ছেড়ে দিয়েছে। যা নিয়ে ভারত সরকার বারবার আপত্তি জানিয়ে এসেছে। ফলে ধরেই নেওয়া যায়, ভারতের তরফে মার্কিন গোয়েন্দা মহাপরিচালক তুলসি গ্যাবার্ড এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে বাংলাদেশ সংক্রান্ত যাবতীয় গোয়েন্দা রিপোর্ট তুলে দেওয়া হবে। এটা বাংলাদেশের বর্তমান তদরকি সরকারের পক্ষে খুব একটা সুখকর হবে না এটা বলাই বাহুল্য। কারণ, এই তিন মার্কিন শীর্ষ কর্তার পরপরই ভারত সফরে আসতে চলেছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। যা মুহাম্মদ ইউনূসের কাছে একটা বড় ঝটকা হিসেবে সামনে আসতে পারে বলেই মনে করছেন কূটনৈতিক মহল। বিশেষ করে এই আবহে মুহাম্মদ ইউনূসের চিন প্রীতি এবং চিন সফর ঘিরে অসন্তোষ তৈরি হয়েছে ভারতে। ফলে মার্চ মাসে পরপর শীর্ষ মার্কিন পদাধিকারিদের ভারত সফর মুহাম্মদ ইউনূসের জন্য হুমকির হতে চলেছে, এ কথা বলাই বাহুল্য।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHINDO-US RELATIONSTulsi GabbardUS VICE PRESIDENT
Previous Post

চিনে প্রশিক্ষণ নিচ্ছে জামাত, হিজবুত ও রোহিঙ্গা জঙ্গিরা!

Next Post

সেনাপ্রধান ও শেখ হাসিনার চালে বাংলাদেশে ইউনূস বিরোধী প্রবল হাওয়া বইছে বাংলাদেশে

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

by Gopa Dutta
January 30, 2026
0
3
ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

গত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তবর্তী সরকার ক্ষমতায় আসে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হয়।...

Read more

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

by Sumana Sarkar
January 30, 2026
0
4
শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

গুঞ্জনের অবসান। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের পর বৃহস্পতিবার থেকে শুরু হল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফের সরাসরি আকাশ পাতালের...

Read more

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

by Susanta Khan
January 30, 2026
0
21
জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

হয় আমেরিকা ঠিক করে দিয়েছে কারা ক্ষমতায় আসছে, নয়তো তারা বুঝে গেছে এই নির্বাচনকে তারা বৈধতা দিতে গেলে তাদের ভাবমূর্তিই...

Read more

মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

by Partha Hazra
January 30, 2026
0
10
মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

ক্ষমতায় বসার পর থেকেই মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত বারংবার বাংলাদেশকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে। একের পর এক ঘটকারি পদক্ষেপ সে দেশের...

Read more

দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

by Partha Hazra
January 30, 2026
0
5
দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিংসা ও নিপীড়নের বাস্তব চিত্র নিয়ে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হল। বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন...

Read more

ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

by Rupendu Das
January 30, 2026
0
13
ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

সংকটের বাংলাদেশে আরও এক ভয়াবহ সংকটের খাঁড়া নামতে চলেছে। দেশটিকে বলা হত “The Garment factory of the World.”সেই দেশ আগামাদিনে...

Read more

আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

by Rupendu Das
January 30, 2026
0
10
আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

দেশের নিরাপত্তা ক্ষেত্রে বড় চমক দেখাল ভারত। আগামী তিন বছরের মধ্যে ৫২টি নজরদারি অ্যাডভান্সড মিলিটারি নজরদারি উপগ্রহ মহাকাশে পাঠানোর সিদ্ধান্ত...

Read more

হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

by Rupendu Das
January 30, 2026
0
16
হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

অদৃশ্যমান থেকেও প্রবলভাবে দৃশ্যমান হওয়াটা যে কত ভয়ঙ্কর হতে পারে, সেটা বাংলাদেশের দিকে তাকালে বোঝা যাবে। হাসিনা বাংলাদেশে নেই। তিনি...

Read more

বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

by Rupendu Das
January 30, 2026
0
8
বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

আন্ধেরা কায়েম রাহে। বাংলাদেশে চলছে ঘোর ঘনঅন্ধকার যুগ। যাকে বলে মুষলপর্ব। ভোটের দিন যত এগিয়ে আসবে, সেই অন্ধকার যে আর...

Read more

আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

by Sumana Sarkar
January 30, 2026
0
20
আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

টাইম ম্যাগাজিনে তারেক রহমানের ছবি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে একটি বড় অংশ জুড়ে ছিলেন শেখ হাসিনা। এমনকি তারেক...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি