• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
পিরিতের কাঁঠালের আঠা! স্বাধীনতা-পূর্ব পাওনা ৪.৫ বিলিয়ন ডলার চাইছে বাংলাদেশ পাকিস্তান কি ফেরত দেবে?

পিরিতের কাঁঠালের আঠা! স্বাধীনতা-পূর্ব পাওনা ৪.৫ বিলিয়ন ডলার চাইছে বাংলাদেশ পাকিস্তান কি ফেরত দেবে?

administrator by administrator
1 year ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
49
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের নতুন রসায়ন খুবই মধুর হতে শুরু করেছে। প্রায় ৫০ বছর পর পাকিস্তানের সঙ্গে সমুদ্রপথে বাণিজ্য শুরু করেছে দুই দেশ। এবার আকাশপথেও সরাসরি যোগাযোগ অর্থাৎ সরাসরি বিমান পরিসেবা চালু মুখে। এই আবহেই দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক হয়ে গেল ঢাকায়। গত ১৭ এপ্রিল ঢাকায় এসেছিলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচ। তিনি বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহম্মদ জসীম উদ্দিনের সঙ্গে। পাশাপাশি পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচ সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। কূটনৈতিক মহলের মতে, এই মাখামাখি সম্পর্কের মধ্যেও একটা কাঁটা থেকে গিয়েছে। সেটা হল পাকিস্তানের কাছে বাংলাদেশের মোট ৪.৫২ বিলিয়ন ডলারের আর্থিক দাবি নিয়ে। অপরদিকে দেড় দশক পর সচিব পর্যায়ের বৈঠকে পাকিস্তানকে আরও একটি বার্তা দিয়েছে বাংলাদেশ। যা এই সম্পর্কের সমীকরণ বদলে দিতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সেটা হল ঢাকা-ইসলামাবাদ সম্পর্ককে শক্ত ভিত্তির ওপর দাঁড় করতে হলে অতীতের অমীমাংসিত বিষয়গুলি সমাধানের প্রস্তাব। সবমিলিয়ে পাক পররাষ্ট্র সচিবের এবারের ঢাকা সফর কতটা সফল হল আর কতটা বৈরিতা তৈরি হল সেটা নিয়ে কাঁটাছেড়া হবে, এটা বলাই বাহুল্য।
বাংলাদেশ-পাকিস্তান সচিব পর্যায়ের বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহম্মদ জসীম উদ্দিন বলেন, একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ। এছাড়া স্বাধীনতা-পূর্ব সম্পদ হিসেবে ৪২০ কোটি ডলার ফেরত চেয়েছে ঢাকা। এ নিয়ে ইসলামাবাদ আলোচনায় রাজি হয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব। প্রসঙ্গত, ১৯৭০ সালে ভোলায় ঘূর্ণিঝড়ের পর তৎকালীন পূর্ব পাকিস্তানের জন্য পাঠানো ২০০ মিলিয়ন ডলারের বিদেশী রাষ্ট্রের আর্থিক সাহায্য গায়েব করেছিল তৎকালীন পাকিস্তান সরকার। অভিযোগ, স্টেট ব্যাংক অফ পাকিস্তানের ঢাকা শাখায় জমা হওয়া এই অর্থ মুক্তিযুদ্ধের সময় ওই ব্যাংকের লাহোর শাখায় স্থানান্তরিত করা হয়েছিল। এ ছাড়া সেই সময় পশ্চিম পাকিস্তানে নিযুক্ত অনেক বাংলাদেশি সরকারি কর্মচারী স্বাধীনতার পর দেশে ফিরে এলেও তাদের জমা হওয়া ভবিষ্যৎ তহবিল ও সঞ্চয়পত্র পাকিস্তান কখনই ফেরত দেয়নি। সবমিলিয়ে পাকিস্তানের কাছে মোট ৪.৫২ বিলিয়ন ডলার দাবি করে বসে ঢাকা। যদিও বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহম্মদ জসীম উদ্দিনের দাবি, এ নিয়ে ইসলামাবাদ আলোচনায় রাজি হয়েছে।

ADVERTISEMENT

এখন প্রশ্ন হচ্ছে চাইলেই কি পাকিস্তান বাংলাদেশের দাবি মানবে? ইতিহাস বলছে অন্য কথা। পাকিস্তান আজ পর্যন্ত কোনও বিষয়েই ক্ষমা চাইনি। ভারতের সঙ্গে কার্গিল যুদ্ধের কারণ নেই হোক বা মুম্বই হামলার ঘটনা নিয়েই হোক। আর টাকা ফেরত দেওয়ার ব্যাপারে তো পাকিস্তানের দুর্নাম গোটা বিশ্বজুড়েই। চিন হোক বা মার্কিন যুক্তরাষ্ট, সৌদি আরব হোক বা বিশ্ব ব্যাংক, পাকিস্তানের টাকা ফেরত দেওয়ার রেকর্ড খুবই খারাপ। হলে বাংলাদেশ যতই দাবি করুক, যতই তথ্য প্রমাণ দিক, পাকিস্তান যে বাংলাদেশকে এক টাকাও দেবে না সেটা হলফ করেই বলা যায়। যদিও পাকিস্তান বরাবরই ভারতের শত্রুভাবাপন্ন দেশদের একটু বাড়তি গুরুত্ব দিয়ে থাকে। এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের সম্পর্ক একেবারেই তলানিতে এসে ঠেকেছে। তাই বাংলাদেশের প্রতি পাকিস্তানের দরদ এতটা বেড়েছে। আসলে পাকিস্তান চাইছে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে বাণিজ্য ঘাটতি পুষিয়ে নিতে। কারণ, বাংলাদেশ আমদানি করে বেশি, রফতানি করে কম। পাশাপাশি, ভারত সম্প্রতি বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করেছে। এখানে পাকিস্তান চাইছে তাঁদের বন্দর ব্যবহার করুক বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ সেখানে, ৭১-এর ঘটনার অমীমাংশিত বিষয়গুলি মীমাংসা করতে চাইছে বাংলাদেশ। সেই সঙ্গে চাইছে ৭০- ৭১-এর পাক সেনার কীর্তিকলাপের জন্য পাকিস্তান যেন ক্ষমা চায়। আবার পাকিস্তানের থেকে পাওনা প্রায় সাড়ে চার বিলিয়ন ডলার যেন ফেরত দেয় ইসলামবাদ। কিন্তু কার্যত ভিখারি পাকিস্তান সেটা দিতে পারবে বলে মনে করছেন না বহু কূটনৈতিক।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

ভারতকে শায়েস্তা করতে গিয়ে ল্যাজে গোবরে বাংলাদেশ নিজের পায়েই কুড়ুল মারলেন ইউনূস সাহেব!

Next Post

হাসিনার দলের বড়রূপে মিছিল মাথা ব্যথার কারণ অনেকের। বহিঃপ্রকাশ বেআইনি আদেশে স্বরাষ্ট্র উপদেষ্টার

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
73
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
50
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
77
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
44
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
31
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
37
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
82
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
হাসিনার দলের বড়রূপে মিছিল মাথা ব্যথার কারণ অনেকের। বহিঃপ্রকাশ বেআইনি আদেশে স্বরাষ্ট্র উপদেষ্টার

হাসিনার দলের বড়রূপে মিছিল মাথা ব্যথার কারণ অনেকের। বহিঃপ্রকাশ বেআইনি আদেশে স্বরাষ্ট্র উপদেষ্টার

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি