• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
সীমান্তে ভারত-আফগানের যৌথ চাপ! ভয়ে পিছু হটছে পাকিস্তান, ছেড়ে দিল ১৫০ পণ্যবাহী ট্রাক

সীমান্তে ভারত-আফগানের যৌথ চাপ! ভয়ে পিছু হটছে পাকিস্তান, ছেড়ে দিল ১৫০ পণ্যবাহী ট্রাক

Raja Majumder by Raja Majumder
12 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
79
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

২০২৩-২৪ অর্থ বছরে ভারতের সাথে আফগানিস্তানের বাণিজ্য ৮৯০ মিলিয়ন ডলারেরও বেশি পৌঁছেছে। এমনটাই দাবি করেছিলেন তালিবান আফগান সরকারের মুখপাত্র আব্দুল সালাম জাওয়াদ। তিনি আরও জানিয়েছিলেন আফগানিস্তান ভারতে ৬২৭ মিলিয়ন ডলার মূল্যের পণ্য রফতানি করেছে এবং দেশ থেকে ২৬৩ মিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে। এই তথ্য দেখে একটা দিক পরিষ্কার আফগানিস্তান ভারতের সঙ্গে দৃঢ়তার সঙ্গে বাণিজ্য করছে। যা তাদের অর্থনীতিকে চাঙ্গা করতে সাহায্য করছে। এখানেই শেষ নয়, ভারত সরকার তালেবান শাসিত আফগানিস্তানে বেশ কয়েকটি প্রকল্প রূপায়িত করছে যা সেই দেশের উন্নয়নের স্বার্থে খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে ভারত ও পাকিস্তানের মধ্যে পুরোদস্তুর যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। পাকিস্তানের আশঙ্কা ভারত যে কোনও সময়, যে কোনও ভাবে ও যে কোনও দিক থেকে আক্রমণ করতে পারে। এই আশঙ্কা যে অমূলক নয়, তা স্বীকার করে নিচ্ছেন কূটনৈতিক মহলের একটা বড় অংশ। এই পরিস্থিতিতে ভারত ও আফগানিস্তানের মধ্যে চলা বাণিজ্য প্রবল অনিশ্চিয়তার মধ্যে পড়েছে। গত ২২ এপ্রিল পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছিলো। ২৫ এপ্রিল ভারত ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ করে দেয়। পাল্টা চাল হিসেবে পাকিস্তানও সীমান্ত বন্ধের নির্দেশ দেয়। এই পরিস্থিতিতে পাকিস্তানে আটকে পড়ে আফগানিস্তানের ১৫০-টির বেশি পণ্যবাহী ট্রাক। যা আফগানিস্তান থেকে বাণিজ্যক পণ্য নিয়ে ভারতে আসছিল। আফগান ট্রাকগুলি পাকিস্তানে আটকে যাওয়ার পরই তৎপরতা শুরু হয় কাবুলে। শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হল পাকিস্তান, প্রায় এক সপ্তাহ পর পাকিস্তান জানিয়ে দিল, যে সমস্ত আফগান ট্রাক পণ্য নিয়ে ২৫ এপ্রিলের পর পাকিস্তানে ঢুকেছিল, সেগুলি নিয়ম মেনে ছেড়ে দেওয়া হবে। এটা আফগানিস্তানের বড় কূটনৈতিক জয় হিসেবে দেখছে।

ADVERTISEMENT

ওয়াকিবহাল মহলের মতে গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পরদিনই আফগানিস্তানের তালিবান সরকার কড়া বার্তা দিয়ে এই হামলার নিন্দা জানায়। সেই সঙ্গে তাঁরা ভারতের পাশে দাঁড়ানোর বার্তাও দিয়েছে। যা পাকিস্তান একেবারেই হজম করতে পারছিল না। ফলে আফগানিস্তানের ট্রাক আটকে বার্তা দিতে চেয়েছিল ইসলামাবাদ। কিন্তু আচমকাই খেলা ঘুরে যায় ভারতের এক কূটনৈতিক চালে। কাবুলে পৌঁছে যায় ভারতের বিদেশমন্ত্রকের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আফগান তালিবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেন ভারতীয় কূটনীতিক এম আনন্দ প্রকাশের নেতৃত্বে এক প্রতিনিধি দল। তালিবান সরকারের বিদেশ মন্ত্রক জানিয়েছে, দু’পক্ষের মধ্যে ‘সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি’ নিয়ে কথাবার্তা হয়েছে। সেই সঙ্গে এও জানানো হয়, ভারত আফগানিস্তানে থমকে থাকা কয়েকটি প্রকল্পও চালু করতে চায়। এরপরই প্রমোদ গুণতে শুরু করে পাকিস্তান। কারণ, আফগানিস্তান বহুদিন ধরেই ভারতের সাহায্য নিয়ে কাবুল ও কুনার নদীতে বাঁধ নির্মান করতে চাইছে। এবার সেই উদ্যোগ দ্রুততার সঙ্গে নিতে চাইছে ভারত। আফগানিস্তানে যদি ওই দুই নদীবাঁধ তৈরি হয়ে যায়, তাহলে পাকিস্তানে জল আটকে দিতে পারে তালিবান সরকার। এই আশঙ্কাই করছে ইসলামাবাদ। ফলে তরিঘড়ি পাকিস্তানে আটকে থাকা পণ্যবাহী ট্রাকগুলি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ। এই মুহূর্তে পাক-আফগান সীমান্তের পরিস্থিতি বেশ উত্তপ্ত। ভারতের সঙ্গে আফগানিস্তানের বাণিজ্যের পরিমান দেখে নিশ্চিই বোঝা যাচ্ছে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্কের বুনিয়াদ ঠিক কতটা। কিন্তু মাঝে কাঁটা শুধু পাকিস্তান। কারণ, ভারত ও আফগানিস্তানের মধ্যে বাণিজ্য হয় পাকিস্তানের মধ্যে দিয়ে। কিন্তু পাক অধিকৃত কাশ্মীর যদি ভারতের দখলে চলে আসে, তাহলে এই সমস্যার সমাধান চিরতরে হয়ে যাবে। এখানেই আশঙ্কা পাকিস্তানের। তাঁরা মনে করছে, ভারত যদি পাকিস্তান আক্রমণ করে, তাহলে আফগান তালিবানও পশ্চিম প্রান্তে হামলা করতে পারে। এটা হলে দুটি ফ্রন্টে যুদ্ধ করতে হবে পাকিস্তানকে। যা তাঁদের পক্ষে খুবই সমস্যাজনক।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

চোরাবালিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ! প্রতিদিনই ডুবছে, কিন্তু কেউ বুঝেও বুঝছে না…

Next Post

ইসলামাবাদে জোড়া আর্থিক হামলার পরিকল্পনা ভারতের, এবার ধনেপ্রাণে মরবে পাকিস্তান!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ইসলামাবাদে জোড়া আর্থিক হামলার পরিকল্পনা ভারতের, এবার ধনেপ্রাণে মরবে পাকিস্তান!

ইসলামাবাদে জোড়া আর্থিক হামলার পরিকল্পনা ভারতের, এবার ধনেপ্রাণে মরবে পাকিস্তান!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি