• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভয়ংকর অগ্নিগর্ভের পরিস্থিতি বাংলাদেশের অভ্যন্তরে, হঠাৎ হাসনাতের ওপর হামলা একি রাজনীতির প্রতিহিংসা

ভয়ংকর অগ্নিগর্ভের পরিস্থিতি বাংলাদেশের অভ্যন্তরে, হঠাৎ হাসনাতের ওপর হামলা একি রাজনীতির প্রতিহিংসা

Ritu Saha by Ritu Saha
11 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
9
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ভয়ংকর রক্তপাতের দিকে এগোচ্ছে বাংলাদেশ। নতুন করে রক্তাক্ত অধ্যায়ের সূচনা করা হচ্ছে সেদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে। সম্প্রতি গাজীপুরে,জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির শীর্ষ নেতা আব্দুল্লার উপর হামলার ঘটনা ঘটে। ঠিক কী কারণে এই হামলা, সবটাই কি রাজনৈতিক ক্রোধ নাকি পরিকল্পনা? এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

ADVERTISEMENT

বাংলাদেশের গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। এতে অন্তত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫৪ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ৫ মে সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হক জানান, এ ঘটনায় মামলা চলমান।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের প্রায় সবাই আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মী বলে পুলিশের দাবি।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

জানা গেছে, হাসনাত আবদুল্লাহর উপর হামলার পর রোববার রাত থেকেই থানা পুলিশ ও ডিবি পুলিশ গাজীপুর মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালায়।

এর আগে রবিবার রাতে দুইজনকে আটক করে পুলিশ। একজন গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. নিজাম উদ্দিন এবং অপরজন,কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহসেদ দিপু।

পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাছে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। গাড়ি চালকের বক্তব্য অনুযায়ী , পেছন থেকে মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা এসে এই হামলা চালায়। হামলায় গাড়ির কাজ ভেঙে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। এ ঘটনার পরপরই জড়িতদের আটকে শুরু হয় ব্যাপক অভিযান। অভিযান চালিয়ে সোমবার সকাল পর্যন্ত প্রায় ৫৪ জনকে আটক করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদ হাসান বলেন, হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় বেশ কয়েক জনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যহত আছে। আটকরা প্রায় সবাই আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মী।

পাশাপাশি,এনসিপির তরফে দাবি এই বর্বর হামলা আওয়ামী লীগের মদতপুষ্ট। তারা মনে করে, ছাত্রলীগ ও যুবলীগ এতে জড়িত। রাষ্ট্র যদি হামলাকারীদের আড়াল করা হয়, তবে রাজপথেই তার জবাব দেবে জাতীয় নাগরিক পার্টি। অর্থাৎ তাদের দাবি দুর্বৃত্ত কারী ব্যক্তিরা পরিকল্পিতভাবে হামলা চালায়। হামলাকারীরা তার গাড়ির গতিরোধ করে ইট-পাটকেল ছুড়ে গাড়ির কাচ ভাঙচুর করে এবং তার ওপর চড়াও হয়। এতে হাসনাত আব্দুল্লাহর ডান হাতে রক্তাক্ত জখম হয়। অর্থাৎ এই ঘটনায় সরাসরি নিশানা করা হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের। আবার বিরোধীদল গুলির তরফে দাবি করা হচ্ছে সবটাই সাজানো একটি পরিকল্পনা বলছেন বিশেষজ্ঞরা। এই ঘটনার পর পদ্মা পাড়ের রাজনীতির অন্তরে শুরু হয়েছে আলোচনা সমালোচনা।

Author

  • Ritu Saha
    Ritu Saha

    বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং কপি এডিটর হিসাবে কর্মরত। ২০২২ সালে ন্যাশানাল স্কুল জার্নালিজম থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। ২০২৩ সাল থেকে সাংবাদিকতায় প্রবেশ।

    View all posts

Previous Post

পাকিস্তানের জন্য আজই ‘কালরাত’! আজ রাতেই বড় অ্যাকশনে ঢুকবে ভারতীয় সেনা, পাকিস্তান জুড়ে হাই এলার্ট জরি

Next Post

যুদ্ধের মুখে প্রহর গুনছে বাংলাদেশ, একযোগে তাল ঠুকছে হাসিনা ও খালেদা!

Ritu Saha

Ritu Saha

বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং কপি এডিটর হিসাবে কর্মরত। ২০২২ সালে ন্যাশানাল স্কুল জার্নালিজম থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। ২০২৩ সাল থেকে সাংবাদিকতায় প্রবেশ।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
7
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
8
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
6
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
12
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
যুদ্ধের মুখে প্রহর গুনছে বাংলাদেশ, একযোগে তাল ঠুকছে হাসিনা ও খালেদা!

যুদ্ধের মুখে প্রহর গুনছে বাংলাদেশ, একযোগে তাল ঠুকছে হাসিনা ও খালেদা!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি