• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
চরম মতবিরোধ, বিভক্ত সেনাবাহিনী! রহস্যে ঘেরা সেনাপ্রধান যা চান জেনারেল ওয়াকার…..

চরম মতবিরোধ, বিভক্ত সেনাবাহিনী! রহস্যে ঘেরা সেনাপ্রধান যা চান জেনারেল ওয়াকার…..

administrator by administrator
1 year ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
54
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

মিয়ানমারের রাখাইন প্রদেশে মানবিক করিডোর দেওয়া নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে এখন তুমুল চর্চা চলছে। বাংলাদেশের গণমাধ্যমগুলিতে যা খবর আসছে তাতে বিভ্রান্ত হওয়া ছাড়া উপায় নেই। কারণ, মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তা জোয়েল পি ভোয়েল প্রথমে এসে সাক্ষাৎ করেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের সঙ্গে। এরপর বেশ কয়েকজন মার্কিন সরকারি কর্তা দেখা করেন ইউনূস প্রশাসনের সঙ্গে। জানা যাচ্ছে, মার্কিন সেনা এবং সরকারি কর্তাদের ঢাকায় নিয়ে আসার ব্যাপারে অগ্রণী ভূমিকা গ্রহন করেছেন বাংলাদেশের সদ্য নিযুক্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একজন মার্কিন নাগরিককে যখন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে বসানো হয়েছিল, তখনই বোঝা গিয়েছিল মুহাম্মদ ইউনূসের কোনও গোপন উদ্দেশ্য রয়েছে। এবার পরিস্কার হচ্ছে, রোহিঙ্গা ইস্যুকে সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে একটা বেস স্টেশন তৈরি করতে দেওয়ার সুযোগ করে দিতেই খলিলুর রহমানকে ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে মিয়ানমারের রাখাইন প্রদেশে আরাকান আর্মি ও অন্যান্য বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলিকে সহায়তা করার নামে তাঁদের অস্ত্রশস্ত্র সরবরাহ করারও পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। আর এর জন্য প্রাথমিকভাবে বাংলাদেশের মাটি ব্যবহারের অনুমতিও দিয়েছে ইউনূস সরকার। কিন্তু সেনাবাহিনীর তরফে এটা নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। ফলে প্রশ্ন উঠছে, তবে কি সেনাবাহিনী এই করিডোর নিয়ে দ্বিধাবিভক্ত?

ADVERTISEMENT

সূত্রের খবর, বাংলাদেশের সেনাপ্রধান কোনও মতেই চাইছেন না বাংলাদেশের মাটিতে মার্কিন যুক্তরাষ্ট্র তাঁদের বেস স্টেশন তৈরি করুক। কিন্তু তাঁকে আপত্তি না শুনে হোক বা তাঁকে অন্ধকারে রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন মুহাম্মদ ইউনূস। আসলে জেনারেল ওয়াকার উজ জামানের সঙ্গে কোনও ভাবেই বনিবনা হচ্ছে না মুহাম্মদ ইউনূসের। সেনাপ্রধান প্রথম থেকেই মেনে নিতে পারেননি ইউনূস প্রধান উপদেষ্টা পদে আসুক। যা স্বীকার করে নেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও সরকারের অন্যতম উপদেষ্টা সজীব মাহমুদ ভূঁইয়া। তাঁদের খোলাখুলি স্বীকারক্তিতে বাংলাদেশে কার্যত ঝড় বয়ে গিয়েছিল। সেনাপ্রধান পরপর কয়েকদিন ধরে নানা বৈঠক করেন। সেই সময় মনে করা হয়েছিল জেনারেল ওয়াকার কোনও বড় পদক্ষেপ নিতে চলেছেন। কিন্তু কার্য ক্ষেত্রে দেখা গেল, সেনাপ্রধানের ক্ষমতা খর্ব করতে এবং সেনাবাহিনীর কর্তৃত্ব সরকারের হাতে রাখতে খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হল। যিনি রোহিঙ্গা বিষয়ক বিশেষ পরামর্শদাতা ছিলেন। খলিলুর রহমান আদতে মার্কিন নাগরিক এবং সে দেশে তাঁরা যথেষ্ট প্রভাব প্রতিপত্তি রয়েছে। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি তাতে এখনও সেনাবাহিনী একটা বড় ভূমিকা পালন করছে। বিশেষ করে দেশের আইন-শৃঙ্খলা মোকাবিলা করতে সেনাকে এখনও রাস্তায় থাকতে হচ্ছে। অন্যদিকে মিয়ানমারের দিকে সীমান্ত যখন আরাকান আর্মির দখলে রয়েছে, তখন সেটা বাংলাদেশের জন্য একটা বড় হুমকি হতে পারে। এই পরিস্থিতিতে সেনাবাহিনীর প্রধানকেই অজ্ঞাতে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রকে চট্টগ্রামের কক্সবাজারে বেস স্টেশন তৈরির অনুমতি দিয়ে দেওয়া হল।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

যেটা জানা যাচ্ছে, বাংলাদেশের সেনার একাংশ ইউনূস সরকারের সঙ্গেই রয়েছেন। তাঁরা চাইছেন যুক্তরাষ্ট্রকে রাখাইন করিডোর করতে দেওয়া হোক। অন্যদিতে জেনারেল ওয়াকার-সহ বেশ কয়েকজন শীর্ষ সেনাকর্তা সেটা চাইছেন না। রাখাইন করিডোরের মতো স্পর্শকাতর ইস্যুতে সেনাবাহিনীর অভ্যন্তরে কার্যত দুই ভাগ হয়ে গিয়েছে। এই অন্তর্দ্বন্দ্বের মধ্যে এই বিষয়ে সেনাবাহিনীর তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অপরদিকে খলিলুর রহমান দাবি করছেন, কে কি বলল যায় আসে না, আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখা হবে।

ফলে বোঝাই যাচ্ছে, রাখাইন করিডোর নিয়ে বাংলাদেশ জুড়ে যতই বিতর্ক হোক, সেনাবাহিনীকে আড়াআড়ি ভেঙে দেওয়ার চক্রান্ত হোক। মুহাম্মদ ইউনূস সরকার নিজের অবস্থানে অনড়। অপরদিকে বসে নেই জেনারেল ওয়াকারও। তিনিও ভিতর ভিতর প্রস্তুতি চালাচ্ছেন। একদিকে যখন মার্কিন কর্তারা ঢাকায় এসে মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছিলেন, সেই সময় আচমকা রাশিয়া সফরে গিয়েছিলেন জেনারেল ওয়াকা। এখন জানা যাচ্ছে, কাতার সফরে গিয়ে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল অথবা তাঁর বিশেষ প্রতিনিধির সঙ্গে বৈঠক করে এসেছেন। অর্থাৎ, বাংলাদেশে কবে কি হবে, সেটা কেউ বলতে পারছেন না। তবে বড় কিছু হতেই পারে যে কোনও মুহূর্তে।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

ধুলোয় মিশেছে জঙ্গিঘাঁটি, মধ্যরাতের আকাশে আগুনের গোলা পাকিস্তানকে রাত দুটোয় সূর্যোদয় দেখালো “অপারেশন সিঁদুর”

Next Post

মাননীয়ার ১০ লাখের অনুদান প্রত্যাখ্যান শহীদ পরিবারের! মুখ্যমন্ত্রীর গদি উল্টানোর চ্যালেঞ্জ শুভেন্দুর

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
73
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
50
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
69
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
77
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
44
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
31
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
82
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
মাননীয়ার ১০ লাখের অনুদান প্রত্যাখ্যান শহীদ পরিবারের! মুখ্যমন্ত্রীর গদি উল্টানোর চ্যালেঞ্জ শুভেন্দুর

মাননীয়ার ১০ লাখের অনুদান প্রত্যাখ্যান শহীদ পরিবারের! মুখ্যমন্ত্রীর গদি উল্টানোর চ্যালেঞ্জ শুভেন্দুর

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি