৪৮ ঘন্টা! হ্যাঁ ৪৮ ঘন্টার মধ্যে নাকি ইতিহাস তৈরি করবে পাকিস্তান। পাকিস্তানের তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তান সরকার পাক সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার। অর্থাৎ ভারতের বিরুদ্ধে প্রত্যাখা থাকবে পাকিস্তান, তা স্পষ্ট করে সরকারিভাবে ঘোষণা করে দিয়েছে পাক সরকার। এরপর পাল্টা বিবৃতি এসেছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের তরফে।
মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সফল প্রত্যাঘাত। আর এরপরে পাকিস্তানি বিভিন্ন সংবাদমাধ্যম ও অন্যান্য মাধ্যমে দাবি করা হচ্ছিল, ভারতের অপারেশন সিঁদুরের পর ভারতের পাঁচটি ফাইটার জেটকে প্রতিহত করতে ধ্বংস করেছে পাকিস্তান। উদ্দেশ্যপ্রনোদিত ভাবে এই ধরনের একাধিক ভিডিও ছবি ভাইরাল করেছে পাকিস্তান। পাকিস্তানের এই সমস্ত মিথ্যেপ্রচার গুলিকে একেবারে খণ্ডন করেছে ভারত। ভারত অফিসিয়ালি টুইট করে এ বিষয়টি নিয়ে জানিয়েছে। এই ধরনের খবর চীনের একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম, বিভ্রান্ত করার জন্য ছড়িয়ে দিয়েছিল। শুধু তাই নয় বাংলাদেশ ও পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম এই ধরনের খবর প্রকাশ করে জানিয়েছিল ভারতের বেশ কয়েকটি রাফায়েল এবং ফাইটার জেট ধ্বংস করেছে পাকিস্তান সেনা। অর্থাৎ, পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ কেউ দেখা যাচ্ছে ভারতের বিরুদ্ধে গুজব মিথ্যে খবর ছড়িয়ে বিভ্রান্ত করার চেষ্টায় উদ্যত হতে।
এই বিভ্রান্তিকর খবর প্রকাশের সরকারি বিবৃতি দিয়েছে সেখানে স্পষ্টভাবে ভারতের তরফে চীনের সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস চায়না র উদ্দেশ্যে উনার ঘরে গিয়ে বসে আছে জানানো হয়েছে দয়া করে তারা ফ্যাক্ট চেক করুন। এই ধরনের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা বন্ধ করুন। আন্তর্জাতিক স্তরে এই ধরনের খবর ছড়ানো থেকে বিরত থাকুন।
ভারতের এই বিবৃতি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে চীনের সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস চায়না এ ধরনের বিভ্রান্তিকর খবর প্রকাশ্য এনেছে এবং সেটিকে পাকিস্তানি ও বাংলাদেশী মিডিয়া লুফে নিয়ে সেটিকে আন্তর্জাতিক স্তরে ছড়িয়েছে। অর্থাৎ, বৃহত্তর ষড়যন্ত্র ভারতের বিরুদ্ধে। আরে ষড়যন্ত্রের শামিল হয়েছে পাকিস্তানের সঙ্গে চীন ও মহম্মদ ইউনুসের বাংলাদেশ। আর এরপর পাকিস্তানে তরফ থেকে যে বিবৃতি এসেছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তান ভারতের প্রত্যাঘাত করবে তার পাল্টা মুখ খুলেছেন ভারতের অজিত দোভাল। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোবালের মাস্টার স্ট্রোক যেভাবে প্রতিনিয়ত পাকিস্তানকে পর্যদস্ত করছে, এবং তার সংস্থা র যেভাবে পাকিস্তানের জঙ্গি খাঁটিগুলিকে যেভাবে চিহ্নিত করেছে। খুঁজে খুঁজে যেভাবে পাকিস্তানি জঙ্গি গুলোকে নিকেশ করেছে। অর্থাৎ অপারেশন সিঁদুরের মাধ্যমে মাত্র ২৫ মিনিটে যেভাবে পরপর নয় টি পাকিস্তানি জঙ্গি ঘাঁটিকে যেভাবে ধ্বংস করা হয়েছে যে অজিত ডোভালের নেতৃত্বে, সেই অজিত দোভাল পাকিস্তানের পাল্টা হুশিয়ারির বিরুদ্ধে বলেছেন, পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে প্রত্যাঘাত আনতে চায় বা পাল্টা কোন পদক্ষেপ গ্রহণ করে সেক্ষেত্রে ভারত পাকিস্তানকে ছেড়ে কথা বলবে না সম্প্রতি করা ভারতের এয়ার স্ট্রাইক এর থেকেও কঠোর কোন অপারেশন শুরু করবে ভারত। পাশাপাশি তিনি বলেন জাতিসংঘের আত্মরক্ষার অধিকার থেকে ভারত এই ধরনের একশন নিতে পারে। স্পষ্ট করেছেন অজিত দোভাল। আর এই বিবৃতি প্রকাশের পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত্ দোভাল তিনি সরাসরি বিভিন্ন বিশ্ব নেতাকে ফোন করে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে কোনরকম হামলার ছক কষে সেক্ষেত্রে ভারত হাত-পা গুটিয়ে বসে থাকবে না । পাকিস্তানের বিরুদ্ধে বৃহত্তর কোন অপারেশন শুরু করবে ভারত। এখন দেখার ভারতের এই পাল্টা বিবৃতির পরেও পাকিস্তান ভারতের বিরুদ্ধে উদ্যত হয় কিনা।












Discussion about this post