• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
পাকিস্তানের “না-পাক” চেষ্টা বানচাল কাশ্মীরে  এবার ভারতীয় সেনা নয়, বরং জঙ্গিদের সবক শেখাল বিএসএফ!

পাকিস্তানের “না-পাক” চেষ্টা বানচাল কাশ্মীরে এবার ভারতীয় সেনা নয়, বরং জঙ্গিদের সবক শেখাল বিএসএফ!

administrator by administrator
1 year ago
in দেশ
A A
0
ADVERTISEMENT
0
SHARES
37
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের অবহে গোটা জম্মু ও কাশ্মীর সীমান্ত জুড়ে চলছে ভারী গোলাবর্ষণ। প্রসঙ্গত গত ১০-১১ দিনের বেশি সময় ধরে পাকিস্তান সংঘর্ষবিরতি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। যার জবাব দিচ্ছে ভারতও। সামরিক বিশেষজ্ঞরা দাবি করছিলেন, এলওসি জুড়ে এই ভারী গোলাবর্ষণের পিছনে পাকিস্তানের দুটি কারণ থাকতে পারে। এক, জঙ্গিদের অনুপ্রবেশ করানোর পুরোনো ছক আর দুই হল বসতি এলাকায় গোলাগুলি ছুঁড়ে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করা এবং সাধারণ মানুষদের টার্গেট করা। যাতে ভারতের অভ্যন্তরে একটা যুদ্ধবিরোধী ভাবধারা তৈরি করা যায়। বৃহস্পতিবার রাতে প্রথম চেষ্টাটাই করল পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের সাম্বা সেক্টরের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে পাকিস্তানি জঙ্গিরা ভারতে ঢোকার চেষ্টা করছিল বলে জানা গিয়েছে। আর এই জঙ্গি অনুপ্রবেশ রুখতে সেনাকে প্রয়োজন হল না ভারতের। সীমান্তরক্ষী বাহিনীই সেই চেষ্টা রুখে দিয়ে সাত জঙ্গিকে নিকেশ করেছে বলে দাবি। পাশাপাশি ধ্বংস করে দেওয়া হয়েছে পাকিস্তান রেঞ্জার্সের এক সীমান্ত পোস্ট। বিএসএফের তরফে ওই সময়ের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

অপারেশন সিঁদুরে এবার ভারতীস সেনার পাশাপাশি ভারতের সীমান্তরক্ষী বাহিনীও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে নেমেছে। উল্লেখ্য, আগে থেকেই যেমন জম্মু ও কাশ্মীর, রাজস্থান, পঞ্জাবের পাক সীমান্তে বিএসএফ মোতায়েন ছিল। এখনও সীমান্ত পাহাড়ায় বিএসএফ রয়েছে। বিএসএফের তরফে জানানো হয়েছে, ৮ এবং ৯ তারিখের মধ্যবর্তী রাতে গোপন সূত্রে জঙ্গি অনুপ্রবেশের খবর মেলে। তখনই সীমান্তরক্ষীরা সাম্বা সীমান্তের কাছে কিছু সন্দেহভাজন গতিবিধি টের পায়। সাম্বা সেক্টর দিয়ে জঙ্গিদের একটি বড় দল অনুপ্রবেশের চেষ্টা করছিল। সঙ্গে সঙ্গেই পাল্টা প্রতিরোধ গড়ে তোলে বিএসএফ জওয়ানরা। শুরু হয় ভারী গোলাবর্ষণ। তাতেই গুঁড়িয়ে যায় পাক সীমান্তরক্ষীবাহিনী বা রেঞ্জার্সদের একটি আউটপোস্ট। গোলাগুলিতে মারা গিয়েছে অনুপ্রবেশের চেষ্টা করা সাত জঙ্গি। তবে ওই আউটপোস্টে কোনও পাক জওয়ান ছিল কিনা জানা যায়নি। সেই ভিডিও করে রাখে বিএসএফ, যা তাঁরা পরে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে।

উল্লেথ্য, পহলগাম কাণ্ডের পর থেকে সীমান্ত ও পাক অধিকৃত কাশ্মীর থেকে চুক্তি লঙ্ঘন করে গোলা বর্ষণ চালিয়ে যাচ্ছে পাক সেনা। অতীতের অভিজ্ঞতা বলছে, যখনই ভারতে জঙ্গি অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা হয়, তখনই প্রবল গোলাগুলি ছুড়তে শুরু করে পাকিস্তান। এখনও সেই ঘটনা চলছে বলে সীমান্তে অত্যন্ত সজাগ রয়েছে বিএসএফ। ফলে সাম্বা সেক্টরে সেই চেষ্টা রুখে সাত জঙ্গি নিকেশ করতে সক্ষম হল বিএসএফ।

অপরদিকে এলওসি এলাকায় পাকিস্তানের আর্টিলারি ফায়ারিংয়ের মূল টার্গেট থাকছে সীমান্তবর্তী গ্রামগুলি। মূলত, উড়ি, পুঞ্চ, রাজৌরি সেক্টরে অতি ভারী গোলাবর্ষণ চালাচ্ছে পাক বাহিনী। ভারতও তার জবাব দিয়ে চলেছে পূর্ণ মাত্রায়। কাশ্মীরের বিভিন্ন সেক্টরে এখনও পর্যন্ত ১৫ থেকে ১৬ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে খবর। ইতিমধ্যেই সাবধানতা অবলম্বন করে সীমান্তবর্তী গ্রামগুলি খালি করে দিয়েছে ভারতীয় সুরক্ষাবাহিনী। ইতমধ্যেই আন্তর্জাতিক সীমান্ত বরাবর উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সজাগ আছে বিএসএফ, ভারতীয় সেনা এবং স্থানীয় পুলিশ। গুজরাট থেকে শুরু করে রাজস্থান, পঞ্জাব, জম্মু ও কাশ্মীরের দীর্ঘ সীমান্তে যতগুলি গ্রাম আছে সবগুলি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। গ্রামবাসীদের যাতে প্রাণহানী না হয়, সে দিকে বাড়তি নজর রাখা হচ্ছে।

বৃহস্পতিবার রাতেও রাজস্থানের জয়সলমিরে পাকিস্তান মিসাইল হামলা চালিয়েছে। ভারতের এয়ার ডিভেন্স সিস্টেম সেই হামলা পুরোপুরি বানচাল করেছে। একটিও ক্ষেপণাস্ত্র মাটিতে এসে পড়েনি। পাশাপাশি অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে, পাকিস্তানের একটি ফাইটার জেটও জয়সলমিরের অদূরে ভূপতিত হয়েছে। যদিও সরকারিভাবে তা কোনও পক্ষই স্বীকার করেনি। ফলে একদিকে ভারতীয় সেনা, অন্যদিকে আধা সেনা অর্থাৎ বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি পাকিস্তান সীমান্তে দাপিয়ে কাজ করে চলেছে।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

পাকিস্তান কুকুরের লেজ হলে, চীন আর বাংলাদেশ?

Next Post

“শাহবাজ শরীফ কাপুরুষ” “আল্লাহ যেন পাকিস্তানিদের রক্ষা করেন” পাক সাংসদের তোপের মুখে মুনীর ও শাহবাজ

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

by administrator
March 27, 2026
0
34
ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব অনেক আগেই দক্ষিণ এশিয়ায় পড়তে শুরু করে। দেখা দিয়েছে জ্বালানি সংকট। বাজার অগ্নিমূল্য। ভারতে এর প্রভাব যতনা...

Read more

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

by administrator
March 27, 2026
0
70
দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

যে কোনও কিছুর একটা সলতে পাকানোর পর্ব থাকে। বিশেষ করে এর যদি বড়ো কোনও একটা লক্ষ্য থাকে। সেই লক্ষ্যে কোনোভাবেই...

Read more

বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

by administrator
March 26, 2026
0
25
বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের  কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

বাংলাদেশ সেনাবাহিনীতে ভারতীয় কম্যান্ডো রয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, তারা না কি বাংলাদেশে অপারেশন চালিয়ে নীরবে ভারতে চলে যাচ্ছে। যদিও...

Read more

ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

by administrator
March 26, 2026
0
26
ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক বেশ হৃদ্যতাপূর্ণ। সাউথব্লক যখন নিশ্চিত হয়ে যায় যে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার সম্ভাবনা আপাতত নেই, তখন...

Read more

বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

by administrator
March 24, 2026
0
30
বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

আমেরিকা সেই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য লাগাতার হুমকি দিয়ে চলেছে। তেহরান ওয়াশিংটনের কোনও হমকিকে পাত্তা দিতে চাইছে না। এই...

Read more

চর্চায় ঢাকা – দিল্লি সম্পর্ক। বন্ধুত্ব না কি দর কষাকষি ?

by administrator
March 24, 2026
0
44
চর্চায় ঢাকা – দিল্লি সম্পর্ক।  বন্ধুত্ব না কি দর কষাকষি ?

বদলে গিয়েছে বাংলাদেশ? বদল হয়েছে দেশের জাতীয় রাজনীতির প্রেক্ষাপট। অনেকে বলছেন, দীর্ঘ ১৮ মাসের দুঃশাসন শেষ হওয়ার পর বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত...

Read more

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড় উঠেছে বাংলাদেশে

by administrator
March 21, 2026
0
41
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড় উঠেছে বাংলাদেশে

প্রতিবেদন শুরু করা যাক মির্জা ফখরুলের একটি ভাষ্য দিয়ে। মির্জা ফখরুল বলছেন, ‘এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে। এগুলোকে খুব...

Read more

মির্জা ফখরুলের বিতর্কিত বক্তব্যে তারেকের থেকে ব্যাখ্যা চাইছেন ডোভাল

by administrator
March 21, 2026
0
35
মির্জা ফখরুলের বিতর্কিত বক্তব্যে তারেকের থেকে ব্যাখ্যা চাইছেন ডোভাল

প্রতিবেদন শুরু করা যাক কয়েকটি দৃশ্যপট তৈরির মধ্যে দিয়ে। টেক ওয়ান - নেতা দু’জন। দল একটি। সেই দলের একজন প্রধানমন্ত্রী...

Read more

ভারত-বাংলাদেশ টুকরো করে খ্রিস্টান রাষ্ট্র তৈরির মার্কিন ষড়যন্ত্র

by administrator
March 21, 2026
0
73
ভারত-বাংলাদেশ টুকরো করে  খ্রিস্টান রাষ্ট্র তৈরির মার্কিন ষড়যন্ত্র

ভারত-বাংলাদেশ ভেঙে কি সত্যি নতুন কোনও রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র চলছে? সম্প্রতি ভূ-রাজনৈতিক অঙ্গনে এই বিস্ফোরক দাবি ঘিরে তোলপাড় শুরু হয়েছে।...

Read more

খেলা শেষ ট্রাম্পের! ভারতের ঝুঁকিতে মার্কিন সৈন্যদের আটকে দিল রাশিয়া।

by administrator
March 20, 2026
0
17
খেলা শেষ ট্রাম্পের! ভারতের ঝুঁকিতে  মার্কিন সৈন্যদের আটকে দিল রাশিয়া।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে আমেরিকার বিশ্বাস ছিল, এটা দীর্ঘস্থায়ী হবে না। তারা কম সময়ের মধ্যে ইরানকে কবজা করবে। বাস্তবে দেখা গেল...

Read more
Next Post
“শাহবাজ শরীফ কাপুরুষ” “আল্লাহ যেন পাকিস্তানিদের রক্ষা করেন” পাক সাংসদের তোপের মুখে মুনীর ও শাহবাজ

“শাহবাজ শরীফ কাপুরুষ” “আল্লাহ যেন পাকিস্তানিদের রক্ষা করেন” পাক সাংসদের তোপের মুখে মুনীর ও শাহবাজ

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি