• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ঠেলার নাম অপারেশন সিঁদুর! আচমকাই সন্ত্রাস ইস্যুতে নয়া আইনি বিধান আনল ইউনূস সরকার

ঠেলার নাম অপারেশন সিঁদুর! আচমকাই সন্ত্রাস ইস্যুতে নয়া আইনি বিধান আনল ইউনূস সরকার

Raja Majumder by Raja Majumder
11 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
52
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

গোটা বিশ্বে এখন একটাই চর্চা, তা ভারতের অপারেশন সিঁদুর নিয়ে। ভারতীয় সেনাবাহিনীর এই বিশেষ সামরিক অভিযানে পাকিস্তানের কোমর কার্যত ভেঙে গিয়েছে। আর তার প্রভাব গিয়ে পড়েছে বাংলাদেশেও। তড়িঘড়ি সন্ত্রাস ইস্যুতে বড়সড় পদক্ষেপ নিল ইউনূস সরকার। সেদেশে সন্ত্রাস ইস্যুতে এল নয়া আইনি বিধান।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে যে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছিল তার বদলা নিতে বধ্যপরিকর ছিল ভারত সরকার। এর পিছনে যে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন রয়েছে তার প্রমান মিলতেই বদলার রূপরেখা তৈরি করে মোদি সরকার। ভারতীয় সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় সন্ত্রাসবাদকে নির্মূল করার ব্যাপারে। এরপরেই পহেলগাঁও হামলার ১৫ দিনের মাথায় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় পরিকল্পিত এবং পরিমিত হামলা চালায় ভারতীয় সেনা, যার নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদূর। এই সেনা অভিযানে পাকিস্তানের মাটিতে ঘাঁটি গাড়া জৈশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবা, হরকত-উল-মুজাহিদিনের মতো জঙ্গি সংগঠনগুর সদর দফতর-সহ একাধিক ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। এর পরবর্তী তিন-চার দিন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়া এবং পাকিস্তানের একাধিক সেনা ও বিমানঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার ঘটনা এখন সবাই জানেন। ভারতীয় সেনা পরিচালিত অপারেশন সিঁদূরের অভিঘাত যে কতটা ছিল, সেটা টের পেয়েছে বিশ্বের বহু দেশ। ভারতের উদ্দেশ্য এবং প্রত্যাঘাতের ধরণ দেখেও বহু দেশের চোখ ছানাবড়া হয়েছে। এই আবহে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে। পাকিস্তানের বুকে তীব্র কাঁপুনি ধরিয়ে দেওয়া ‘অপারেশন সিঁদুর নাড়িয়ে দিয়েছে বাংলাদেশকেও। ফলে তড়িঘড়ি মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তদারকি সরকার এক অধ্যাদেশ জারি করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে।
বাংলাদেশের মিডিয়া রিপোর্ট অনুসারে জানা যাচ্ছে, বাংলাদেশ সরকার সন্ত্রাস ইস্যুতে নিয়ে এল নয়া আইনি বিধান। বর্তমানে কূটনৈতিক আঙিনায় পাকিস্তানের সঙ্গে বিশেষ সখ্যতায় থাকা বাংলাদেশের ইউনুস সরকার বাংলাদেশে সন্ত্রাসবিরোধী সংশোধনী অধ্যাদেশ জারি করেছে। এর মাধ্যমে বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি, সত্ত্বা বা সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হল। গত রবিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই নয়া বিধানের খসড়া অনুমোদনের পর রাতেই অধ্যাদেশ জারি করা হয়। বর্তমান আইন অনুযায়ী কোনও ব্যক্তি বা সংগঠন সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে ওই ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে পারে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে। উল্লেখ্য আগে এই নিষিদ্ধ করার বিধানটি ছিল না। যা এবার যুক্ত করা হল। নয়া অধ্যাদেশে বলা হয়েছে, সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তি বা সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা যাবে। এ ছাড়া তাঁদের পক্ষে বা সমর্থনে যে কোনও প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম, অনলাইন, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য যে কোনও মাধ্যমে যে কোনও ধরনের প্রচারণা নিষিদ্ধ করা যাবে। আবার সেই সংগঠনের মিছিল, সভা-সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা দেওয়াও নিষিদ্ধ করা যাবে।
বাংলাদেশের রাজনৈতিক মহল এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যুক্ত ব্যক্তিরা যদিও দাবি করছেন, এই নয়া অধ্যাদেশ আওয়ামী লীগকে ঠেকাতেই জারি করা হয়েছে। কিন্তু কূটনৈতিক মহলের একাংশ বলছেন, বাংলাদেশ সরকার পাকিস্তানের ওপর ভারতের এই ভয়ানক প্রহারের ছবি দেখে আতঙ্কিত। কারণ, ভারত বহুবার বাংলাদেশকে সতর্ক করেছে জঙ্গি ও জেহাদি কার্যকলাপ দমন করার ব্যাপারে। ফলে নরেন্দ্র মোদি সরকার যদি পাকিস্তানের মতো বাংলাদেশেও এবার জঙ্গি ও জিহাদি কার্যকলাপ নির্মূল করার জন্য অপারেশন সিঁদূর পরিচালনা করে, তাহলে সেটা বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে না। তাই আওয়ামী লীগের আড়ালে এই নতুন সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ জারি করে ভারতকে পরোক্ষে বার্তা দেওয়ার চেষ্টা করলেন মুহাম্মদ ইউনূস। এখন দেখার, এই নয়া অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশ সে দেশের জঙ্গি সংগঠন বা শীর্ষ জঙ্গি নেতাদের গ্রেফতার বা নিষিদ্ধ করে কিনা।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

অপারেশন সিঁদুরের পর ঢাকার পাক হাইকমিশনার অপসারিত!

Next Post

পাকিস্তানে ঘনঘন ভূমিকম্প, খালি করা হচ্ছে এলাকা, রহস্যময় মার্কিন বিমান পাকিস্তানে ভয়ঙ্কর কিছু করেছে ভারত?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
পাকিস্তানে ঘনঘন ভূমিকম্প, খালি করা হচ্ছে এলাকা, রহস্যময় মার্কিন বিমান   পাকিস্তানে ভয়ঙ্কর কিছু করেছে ভারত?

পাকিস্তানে ঘনঘন ভূমিকম্প, খালি করা হচ্ছে এলাকা, রহস্যময় মার্কিন বিমান পাকিস্তানে ভয়ঙ্কর কিছু করেছে ভারত?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি