• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
অপারেশন সিঁদুরে তছনচ পাকিস্তান আতঙ্কে দিশেহারা বাংলাদেশ, ইউনূসের নিশানায় এবার সেনাপ্রধান?

অপারেশন সিঁদুরে তছনচ পাকিস্তান আতঙ্কে দিশেহারা বাংলাদেশ, ইউনূসের নিশানায় এবার সেনাপ্রধান?

Raja Majumder by Raja Majumder
11 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
29
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

কিছুতেই থামানো যাচ্ছে না মুহাম্মদ ইউনূসকে। এর আগে তিনি চিনে গিয়ে চিনের মাটিতে দাঁড়িয়ে ভারতের সেভেন সিস্টার্সকে নিয়ে হুমকি দিয়েছিলেন। যা নিয়ে বিতর্ক কম হয়নি। ভারতও বেশ কয়েকটি কূটনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থা নিয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে। এবার ফের তিনি সেভেন সিস্টার্সকে নিয়ে মন্তব্য করেছেন। এক ফেসবুক পোস্টে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং বাংলাদেশী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যকে অন্তর্ভুক্ত করে একটি ঐক্যবদ্ধ অর্থনৈতিক কৌশলের পক্ষে সাওয়াল করলেন। তাঁর কথায়, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের জন্য একটি সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনা থাকা উচিৎ। বুধবার সকালে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের ৫ নম্বর ইয়ার্ড পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। ওয়াকিবহাল মহলের মতে, এর আগে তিনি যেমন বলেছিলেন, ভারতের সেভেন সিস্টার্স ল্যান্ডলকড, এবার বললেন, চট্টগ্রাম বন্দর শুধু দেশের নয়, বরং নেপাল, ভুটান এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্য বা সেভেন সিস্টার্সের অর্থনৈতিক প্রবাহের কেন্দ্রবিন্দু হতে পারে।

এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে জোরদার বিতর্ক চলছে। এই আবহেই তিনি চট্টগ্রামে গিয়েছেন এক সরকারি অনুষ্ঠানে যোগ দিতে। সেখানে গিয়েও তিনি ফের একবার ভারতকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করলেন ভারতের সাতটি রাজ্য ল্যান্ডলকড। অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে ভারত সরকার বাংলাদেশকে কড়া বার্তা দিয়েছে। ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র মঙ্গলবারই জানিয়েছেন, বাংলাদেশে গণতান্ত্রিক পরিসর ক্রমশ সঙ্কুচিত হচ্ছে। সেই সঙ্গে তিনি আরও বলেছেন, আমরা আশাবাদী, দ্রুত বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে। গণতন্ত্র ফিরে আসবে।

তাৎপর্যপূর্ণভাবে ভারতের এই প্রতিক্রিয়ার মতোই মার্কিন যুক্তরাষ্ট্রও স্পষ্ট ভাষায় জানিয়েছে, বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার যে পদ্ধিততে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করে না।

একদিকে ভারত অন্যদিকে যুক্তরাষ্ট্র, আওয়ামী লীগ ইস্যুতে একই সুরে কথা বলছে। যা যথেষ্টই চিন্তার বিষয় বলে মনে করছে ওয়াকিবহাল মহল। অন্যদিকে বাংলাদেশজুড়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের ভবিষ্যত নিয়ে। কারণ, শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রথম বিজয় অর্জন করল ইউনূস প্রশাসন। কিন্তু হাসিনা আমলের দুই শক্তিশালী স্তম্ভ এখনও স্বপদে বহাল রয়েছেন। একজন হলেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান অন্যজন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু। তবে রাষ্ট্রপতিকে নিয়ে খুব একটা চিন্তার বিষয় না থাকলেও ওয়াকার উজ জামানকে নিয়ে চিন্তার কারণ যথেষ্ট আছে। রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করছেন, ইউনূস বাহিনীর আতঙ্ক বেড়েছে অপারেশন সিঁদুর এবং পাকিস্তানের বেহাল দশার পর থেকে। যা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরে এখন প্রবল আতঙ্কের পরিবেশ। পাকিস্তানি সেনার কোমর এমনভাবে ভেঙেছে ভারত যে তাঁরা এখন পাল্টা কিছু করতে ভয় পাচ্ছে। ভারতের প্রবল চাপে পাকিস্তানি সেনাবাহিনী এখন পর্যুদস্ত। এই পরিস্থিতিতে বাংলাদেশ সেনার মধ্যে পাকিস্তানপন্থীরা এথন কার্যত কোনঠাসা। এমনও খবর পাওয়া যাচ্ছে, কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটানেন্ট ফইজুর রহমান, বা লেফটানেন্ট জেনারেল কামরুল হাসানকে কম গুরুত্বপূর্ণ পদে সরিয়ে দিয়েছেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান। তিনি ইউনূস সরকার এবং পাকিস্তান সমর্থিত সেনাকর্তাদের এবার দূরে ঠেলতে শুরু করেছেন। বলা হচ্ছে বাংলাদেশের মধ্যে দিয়ে মিয়ারমারের রাখাইন প্রদেশে আরাকান আর্মির জন্য যে মানবিক করিডোর দেওয়ার কথা হয়েছিল, তাতে প্রথম থেকেই সায় ছিল না জেনারেল ওয়াকারের। ভারত পাকিস্তানকে কোনঠাসা করে দিতেই জেনারেল ওয়াকার নাকি নড়েচড়ে বসেছেন। তাই তাঁকে সেনাপ্রধানের পদ থেকে দ্রুত সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে ইউনূস প্রশাসন। সেনাপ্রধানও তাঁর অনুগামীদের সঙ্গে ঘনঘন আলোচনা করছেন। সূত্রের খবর এই আবহে তাঁর মার্কিন সফর বাতিল হয়েছিল। ফলে আগামী কয়েকদিনে যদি বাংলাদেশে সেনাশাসন বা অন্য কোনও তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে, তাহলেও অবাক হওয়ার কিছু নেই। বাংলাদেশের জনগণের একটা বড় অংশ এখনও সেনাপ্রধানের দিকে তাকিয়ে আছেন বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। কারণ বর্তমান বাংলাদেশের বেহাল দশায় একমাত্র সেনাবাহিনীই পারে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে। এখন দেখার কে আগে কাকে মাত দিতে পারে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

বাংলাদেশে গণতন্ত্র বিপন্ন! আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় ঢাকাকে হুঁশিয়ারি ভারতের

Next Post

কিরানা হিলস এলাকায় কি ঘটেছে? গ্রামের পর গ্রাম খালি করা হচ্ছে পাকিস্তানের মাটিতেই পাকিস্তানের “ডার্টি বম্ব” ফাটিয়ে দিল ভারত!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
কিরানা হিলস এলাকায় কি ঘটেছে? গ্রামের পর গ্রাম খালি করা হচ্ছে পাকিস্তানের মাটিতেই পাকিস্তানের “ডার্টি বম্ব” ফাটিয়ে দিল ভারত!

কিরানা হিলস এলাকায় কি ঘটেছে? গ্রামের পর গ্রাম খালি করা হচ্ছে পাকিস্তানের মাটিতেই পাকিস্তানের “ডার্টি বম্ব” ফাটিয়ে দিল ভারত!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি