• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
কিরানা হিলস এলাকায় কি ঘটেছে? গ্রামের পর গ্রাম খালি করা হচ্ছে পাকিস্তানের মাটিতেই পাকিস্তানের “ডার্টি বম্ব” ফাটিয়ে দিল ভারত!

কিরানা হিলস এলাকায় কি ঘটেছে? গ্রামের পর গ্রাম খালি করা হচ্ছে পাকিস্তানের মাটিতেই পাকিস্তানের “ডার্টি বম্ব” ফাটিয়ে দিল ভারত!

Raja Majumder by Raja Majumder
11 months ago
in আন্তর্জাতিক, দেশ
A A
0
ADVERTISEMENT
0
SHARES
110
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

২০২৫ সালের মে মাসের এক রাতে পাকিস্তানের সারগোধা অঞ্চলের মরুভূমির গভীরে কিরানা হিলস এলাকায় অদ্ভুত কিছু ঘটেছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওয় দেখা যাচ্ছে এক বিস্ফোরণের দৃশ্য! ক্ষেপণাস্ত্র আঘাতের ভয়াবহ শব্দের পর মাশরুম মেঘের বিস্ফোরণের দৃশ্যও দেখা গেছে। এর সংবাদ প্রতিবেদন ছিল না, কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছিল না, কেবল একটি অস্থির নীরবতা বিরাজ করছিল। কারণ, এর পরদিনই পাকিস্তানের ডিজিএমও ফোন করেন ভারতের ডিজিএমও-কে। তিনি সংঘর্ষ বিরতির প্রস্তাব দেন ভারতকে, এবং ভারতও সঙ্গে সঙ্গে তা মেনে নেয়। কিন্তু কিছু নির্দিষ্ট মহলে কৌশলগত বিশ্লেষক, গোয়েন্দা সংস্থা এবং প্রতিরক্ষা পর্যবেক্ষকদের মধ্যে আলোচনায় কয়েক দশক পরে আবারও একটি নাম উঠে আসে: সেটা হল কিরানা পাহাড়।

ADVERTISEMENT

পাকিস্তানের বারোটি উল্লেখযোগ্য বিমানঘাঁটি রয়েছে, যেগুলো তিনটি কমান্ডে বিভক্ত, যেমন উত্তর, মধ্য এবং দক্ষিণ। এছাড়াও সহায়তা, রক্ষণাবেক্ষণ, সরবরাহ এবং প্রশাসনের সাথে সম্পর্কিত বেশ কয়েকটি নন-ফ্লাইং স্টেশন এবং ফরোয়ার্ড অপারেটিং সাইট রয়েছে। অপারেশন সিঁদুর চলাকালীন ভারত-পাক সংঘর্ষে ভারতের প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রকের যৌথ সাংবাদিক সম্মেলনে দাবি করা হয়, পাকিস্তানের অন্তত ১০ থেকে ১১টি বিমান ও সেনাঘাঁটিতে আক্রমণ করা হয়েছে। বিশেষ করে শোরকোটের রফিকি এয়ারবেস, রাওয়ালপিন্ডির নুর খান এয়ারবেস, চকওয়ালের মুরিদ, রহিমিয়ার খান, সুক্কুর এবং চুনিয়ানের পাশাপাশি পাসরুর এবং শিয়ালকোটে রাডার সাইটগুলিতে আঘাত করেছে বলে দাবি করে ভারত। এছাড়াও, নতুন স্যাটেলাইট চিত্র অনুসারে, করাচিতে অবস্থিত মালির সেনানিবাসেও আঘাত হেনেছে ভারতীয় বিমানবাহিনী। এর অর্থ হল ভারতীয় বিমান বাহিনী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, লাহোর, শিয়ালকোট, সারগোধা এবং করাচি সহ প্রতিটি প্রধান পাকিস্তানি শহরের সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। কিন্তু সংঘর্ষ বিরতির পরও যে জায়গা নিয়ে আলোচনা অব্যাহত সেটা হল পাকিস্তানের কিরানা পাহাড়ের গুপ্ত পারমানবিক অস্ত্র ভাণ্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও এবং চিত্র শেয়ার করে দাবি করা হচ্ছে, এই পারমানবিক অস্ত্র ভাণ্ডারের আশেপাশেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। যদিও ভারতের এয়ার মার্শাল এ কে ভারতী সাংবাদিক সম্মেলনে পরিস্কার অস্বীকার করেছেন, যে এমন কোনও জায়গায় ভারত আঘাত করেছে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

কিন্তু একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ও উপগ্রহ চিত্র শেয়ার করে দাবি করছে, এই কিরানা পাহাড়ে এক ভয়াবহ হামলা হয়েছে। কিরানা পাহাড়ে পাকিস্তানের গোপন পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার ভূত আবারও আলোড়িত হয়েছে। যদি এই গুজব সত্যি হয়, তাহলে ভারত সম্ভবত নীরবে, কিন্তু চূড়ান্তভাবে একটি নির্ভুল ব্রহ্মোস স্ট্রাইক ব্যবহার করে কেবলমাত্র কিরানা পাহাড়ে অবস্থিত পাকিস্তানের পারমানবিক অস্ত্রভাণ্ডারের ভূগর্ভস্থ সুরঙ্গের মুখ বন্ধ করে দিয়েছে। সেই সঙ্গে বন্ধ করে দিয়েছে পাকিস্তানি সেনাকর্তাদের মুখও।
কিরানা পাহাড়। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি জনশূন্য, পাথুরে পাহাড়। অশিক্ষিত মানুষদের চোখে, এটি কেবল এক বিস্তৃত অনুর্বর ভূমি। কিন্তু ১৯৮০-এর দশকের শেষের দিকে, এটি পাকিস্তানের পারমাণবিক স্বপ্নের গোপন আস্তানায় পরিণত হয়। ১৯৭৪ সালের পোখরান-১ পরীক্ষার পর ভারত যখন সফলতার আনন্দে ভাসছিল তখন পাকিস্তান এক পারমানবিক কর্মসূচির মাধ্যমে ভারতকে টেক্কা দিতে চেয়েছিল। ১৯৮৩ থেকে ১৯৯০ সালের মধ্যে, এই কিরানা পাহাড়ের জনমানবশূন্য এলাকায় কঠোর গোপনীয়তার অধীনে পারমানবিক বোমার কয়েক ডজন কোল্ড টেস্ট পরিচালিত হয়েছিল বলে জানা যায়। তবে পশ্চিমা গোয়েন্দা সংস্থা, ভারতীয় গুপ্তচর সংস্থা এবং রাশিয়ার সামরিক গোয়েন্দা বিভাগ তা অনুমান করলেও সঠিক তথ্য পায়নি। এরপর সেই কিরানা পাহাড় নিয়ে আলোচনা থেমে যায় কালের নিয়মে। কিন্তু ২০২৫ সালের মে মাসে ফের সেই জায়গা আলোচনার কেন্দ্রবিন্দুতে। জানা যাচ্ছে, আশেপাশের বহু গ্রাম খালি করা হচ্ছে। ইতিমধ্যেই পাকিস্তানে চলে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি-নিউক্লিয়ার জরুরি সহায়তা বিমান। যার মূল কাজ হল কোনও নিউক্লিয়ার রেডিয়েশন বা তেজস্ক্রিয় বিকিরণ খুঁজে দেখা। পাশাপাশি ইজিপ্সিয়ান এয়ারফোর্সের এক বিশেষ মালবাহী বিমান বারবার চিন থেকে পাকিস্তানে যাতায়াত এবং পাকিস্তানের ওই অঞ্চলে ঘনঘন ভূমিকম্প হওয়া। সবগুলোই কিন্তু অন্যমাত্রা দিয়েছে। ফলে বহু বিশ্লেষক সোশ্যাল মিডিয়ার ওপেন সোর্স থেকে নানা চিত্র ও ভিডিও জোগার করে বলতে শুরু করেছেন, কিরানা পাহাড়ে তেজস্ক্রিয় বিকিরণ শুরু হয়েছে। কেউ কেউ দাবি করছেন, ভারতের ব্রহ্মোস মিসাইলের নির্ভূল নিশানায় ব্যপক ক্ষতিগ্রস্থ হয়েছে পাকিস্তানের পারমানবিক অস্ত্রের মজুতগৃহ। উল্লেথ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আচমকা দাবি করেছেন, ভারত আর পাকিস্তানের নিউক্লিয়ার ব্যাকমেইলের কাছে মাথা নত করবে না।

বেশ কয়েকজন বিশেষজ্ঞের দাবি, পাকিস্তানের কাছে নিউক্লিয়ার মিসাইল ছাড়াও ডার্টি বম্ব নামে এক ভয়ানক অস্ত্র আছে। যা একপ্রকার নিউক্লিয়ার অস্ত্র। বিশেষজ্ঞদের দাবি, ডার্টি বম্ব এমন এক প্রযুক্তিতে তৈরি যা বিস্ফোরণ ঘটে না। কিন্তু এটা কোথাও গিয়ে পড়লে বা উন্মুক্ত হয়ে গেলে এর ভিতরে থাকা তেজস্ক্রিয় বস্তু ধীরে ধীরে নির্গত হতে শুরু করে। ফলে কিছুটা সময়ের পর থেকেই ডার্টি বম্ব ওই এলাকায় দ্রুততার সঙ্গে তেজস্ক্রিয়তা বিকিরণ করতে শুরু করে এবং এক ভয়ানক মৃত্যু নিয়ে আসে হাজার হাজার নিরীহ মানুষ এবং পশুপাখির জন্য। জানা যায়, এই ডার্টি বম্বের জনক হলেন, পাক সেনার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর বাবা সুলতান বশিরউদ্দিন মাহমুদ। যিনি নিজে একজন শীর্ষ সন্ত্রাসী ছিলেন এবং আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের অন্যতম সহযোগী ছিলেন। অনেকেই মনে করছেন, পাকিস্তানের কিরানা পাহাড়ে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা মাটির নিচেই এমনই এক ডার্টি বম্ব বিকিরণ শুরু করেছে। যার জন্য তড়িঘড়ি ওই এলাকা খালি করছে পাকিস্তানি প্রশাসন।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

অপারেশন সিঁদুরে তছনচ পাকিস্তান আতঙ্কে দিশেহারা বাংলাদেশ, ইউনূসের নিশানায় এবার সেনাপ্রধান?

Next Post

প্রীতমের মৃত্যুর জন্য ড্রাগের নেশা থাকতে পারে, দাবি দিলীপের কুণালের ফেসবুক পোস্টে রহস্যে টুইস্ট!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
প্রীতমের মৃত্যুর জন্য ড্রাগের নেশা থাকতে পারে, দাবি দিলীপের কুণালের ফেসবুক পোস্টে রহস্যে টুইস্ট!

প্রীতমের মৃত্যুর জন্য ড্রাগের নেশা থাকতে পারে, দাবি দিলীপের কুণালের ফেসবুক পোস্টে রহস্যে টুইস্ট!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি