• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
একদিকে দিদিমনির ভাতা ঘোষণা, অন্যদিকে লাঠিপেটা এসএসসি-র রঙ্গমঞ্চে শাসকদলের প্রহসন আর কত?

একদিকে দিদিমনির ভাতা ঘোষণা, অন্যদিকে লাঠিপেটা এসএসসি-র রঙ্গমঞ্চে শাসকদলের প্রহসন আর কত?

Raja Majumder by Raja Majumder
11 months ago
in রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
34
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

এসএসসি-র রঙ্গমঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কারণ একদিকে চাকরিহারা গ্রুপ সি ও ডি কর্মীদের বিশেষ ভাতা দেওয়ার কথা ঘোষণা করছেন, অন্যদিকে সেই রাজ্য সরকারের পুলিশই চাকরিহারাদের লাঠিপেটা করতে ছাড়ছে না। বিরোধীদের প্রশ্ন, এই প্রহসন আর কতদিন চলবে?

ADVERTISEMENT

হকের দাবিতে বিকাশভবনের সামনে জড়ো হয়েছিলেন চাকরিহারারা। প্রস্তুত ছিল বিধাননগর পুলিশও। প্রস্তুত রাখা ছিল ব্যারিকেড, জলকামান ও কাঁদানে গ্যাস। কিন্তু পুলিশের চেষ্টা বিফল করে সব বাধা টপকে বিকাশভবনের ‘দখল’ নিয়ে নিয়েছিলেন চাকরিহারা আন্দোলনকারীরা। বৃহস্পতিবার দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল সল্টলেকের বিকাশ ভবন চত্বর। দীর্ঘদিন হকের দাবিতে অবস্থান, মিছিল আন্দোলন ও অনশনের পরও যখন সুরাহা হয়নি তখন তাঁদের ধৈর্ষের বাঁধ ভাঙছিল। এই আবহেই রাজ্য সরকার চাকরিহারা গ্রুপ সি ও ডি কর্মীদের জন্য বিশেষ ভাতা ঘোষণা করে দেয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে এই ঘোষণা করেন। এরপরই ভাতা নয়, যোগ্যতার ভিত্তিতে চাকরি ফিরিয়ে দিতে হবে দাবিতে বিকাশ ভবন অভিযান করেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। কিন্তু তাতে তাঁদের কপালে জুটল পুলিশের বেধরক মার, পুলিশের লাঠি। কেউ আহত হলেন, কারও মাথা ফাটল আবার কারোও হাত-পা ভাঙলো। শুক্রবারও চলে দিনভর বিক্ষোভ। কিন্তু পুলিশের দাবি, চাকরি যাওয়া নিয়ে আমাদের কোনও মন্তব্য নেই। চাকরি যাওয়ার বেদনা আমরা বুঝি। ওরা কষ্টে আছে। সেটা বুঝি।

RelatedPosts

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটাই রাজ্য সরকারের প্রহসন। বিশেষ করে শাসকদলের, যাদের দূর্ণীতির জন্য এতগুলো মানুষের চাকরি গেল, তাঁদের বিরুদ্ধে কোনও কথা বলছেন না মুখ্যমন্ত্রী। বরং ভাতা বা অনুদান দিয়ে মুখ বন্ধ করতে চাইছেন আন্দোলনকারীদের। এবারও তার অন্যথা হল না। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আপাতত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা আগামী ডিসেম্বর মাস পর্যন্ত বেতন পাবেন, স্কুলেও যেতে পারবেন। তারপর তাঁদের পুনরায় যোগ্যোতার প্রমান দিয়ে চাকরি ফেরত নিতে হবে। অন্যদিকে গ্রুপ সি এবং ডি কর্মীদের বিষয়ে সুপ্রিম কোর্টও অসহায় ছিল। তাঁদের মধ্যে যোগ্য ও অযোগ্য একেবারেই আলাদা করা অসম্ভব বলে তাঁদের চাকরি পুরোপুরি বাতিল হয়। কিন্তু রাজ্য সরকার তাঁদের জন্য ভাতার ব্যবস্থা করে দুর্নীতিকেই কার্যত মান্যতা দিয়েছে। পাশাপাশি রাজ্য সরকার নতুন করে সুপ্রিম কোর্টে আবেদন করেছে আগের রায় বিবেচনা করার জন্য। এখানেই আপত্তি চাকরিহারাদের। তাঁদের দাবি, যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। তাঁরা যখন ন্যায্য দাবিতে বিকাশ ভবন অবরোধ করলেন, তখন তাঁদের ওপর লাঠিচার্জ করল পুলিশ। যদিও এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের দাবি, ‘‘পুলিশ প্রথম থেকেই সংযত ছিল। সাত ঘণ্টা পুলিশ আন্দোলনকারীদের কিছু বলেনি। শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকার সকলের রয়েছে। তবে আইনশৃঙ্খলা নষ্ট হলে পুলিশকে পদক্ষেপ করতেই হয়। তবে পুলিশ অনেক ধৈর্য ধরেছিল।’’

পুরো ঘটনাপ্রবাহে সবকিছুকে ছাপিয়ে গেলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। জানা যায়, বিকাশভবনে তিনি নাকি কাজে গিয়েছিলেন। আগে থেকেই সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন চাকরিহারারা। বিকাশভবন পৌঁছতেই চাকরিহারাদের বিক্ষোভের মুখে পড়েন সব্যসাচী দত্ত। সব্যসাচীর গাড়ির সামনে শুয়ে পড়েছিলেন আন্দোলনকারীরা। তখনও চুপচাপ সব্যসাচী গাড়িতে বসে ছিলেন। কিন্তু অচিরেই তিনি মেজাজ হারান এবং এমন কাণ্ড ঘটালেন যা বৃহস্পতিবার দিনভর মিডিয়ার সমস্ত খবরের শিরোনামে ছিল। এরপরই দাবাং মুডে অবতীর্ণ হয়ে তিনি নিজেই টেনে সরাতে থাকেন আন্দোলনকারীদের। যে আন্দোলনকারী তাঁর গাড়ির সামনে শুয়ে পড়েছিলেন দলবল নিয়ে তাঁদের টেনে হিঁচড়ে সরিয়ে দেন। প্রশ্ন ওঠে তিনি যদি বিকাশভবনে সরকারি কাজেই গিয়ে থাকেন, তবে তাঁর আশেপাশে গুণ্ডামার্কা লোকগুলি কে ছিল? সব্যসাচী বাহিনীর হাতে আক্রান্ত হন একাধিক সংবাদমাধ্যমের কর্মীরাও। সাংবাদিকদের ক্যামেরার সামনেই বলতে থাকেন, “শো এবার, কত শুবি আর… শো এখানে… দেখি কত শুতে পারিস… আমি শোব…”। বিরোধীদের বক্তব্য, পাহাড় প্রমান দুর্নীতিতে তৃণমূল কংগ্রেস ধীরে ধীরে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আর তাতেই মেজাজ হারাচ্ছেন নেতারা। আর তৃণমূল নেত্রী টাকার টোপ দিয়ে জনগণ ও চাকরিহারাদের মুখ বন্ধ করতে চাইছে। এর জবাব আগামী বিধানসভা ভোটেই দেবেন বাংলার মানুষ।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

হাতে আর মাত্র একমাস সেনাপ্রধান ওয়াকারের! কি চাইছেন ইউনূস?

Next Post

এবার ভারতের যুদ্ধের মুখে বাংলাদেশ! ৬ টি সীমান্তে জারি হাই অ্যালার্ট। হঠাৎ বাড়ানো হল ভারতীয় সেনা

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

by Rupendu Das
March 9, 2026
0
20
ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...

Read more

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

by Rani Chakraborty
October 30, 2025
0
14
রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR   বিরাট বার্তা কল্যাণের

কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...

Read more

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

by Rani Chakraborty
October 30, 2025
0
17
SIR NRC আতঙ্ক   পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে   TMC BJP তরজা তুঙ্গে

NRC এবং SIR কে ঘিরে তৈরি হওয়া আতঙ্কে SIR ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর...

Read more

কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

by Sumana Sarkar
October 27, 2025
0
13
কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

দুর্গাপুজো করতে না পারার দুঃখ থেকেই জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। দুর্গাপুজো, দীপাবলির...

Read more

ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী ৫০০ বছর ধরে চলছে এই রীতি

by Rani Chakraborty
October 23, 2025
0
32
ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী   ৫০০ বছর ধরে চলছে এই রীতি

শান্তিপুর মানেই ঐতিহ্য ও ইতিহাস সাথে বামা কালী। বামা কালী এখন সকলের মুখে মুখে। বছরের পর বছর ধরে মায়ের অলৌকিক...

Read more

পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

by Sumana Sarkar
October 22, 2025
0
31
পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

ফের নতুন করে তৃণমূলের অন্দরে কি বদলে যাচ্ছে সমীকরণ? পার্থ চট্টোপাধ্যায়ের দীর্ঘদিনের জেল যাত্রার জন্যই কি পার্থর কেন্দ্রে এগিয়ে দেওয়া...

Read more

জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

by Rani Chakraborty
October 22, 2025
0
31
জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা  বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

জ্যোতি বসু এই মানুষটার নাম সকলেরই জানা। ১৯৭৭ থেকে ২০০০ টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০০ সালে...

Read more

মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন কালী মায়ের কাছে কল্যাণের আরতি

by Rani Chakraborty
October 22, 2025
0
26
মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন   কালী মায়ের কাছে কল্যাণের আরতি

রীতি - নীতি মেনে বাঁকুড়ায় দোলতলার মোলডুবকার বাড়িতে কালী পুজো করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ১৯২৬ সালে পুজোটি শুরু...

Read more

২৬ শে হাই ভোল্টেজ নির্বাচন বিরাট রদবদল তৃণমূলে কার ক্ষমতা বাড়ছে কার ডানা ছাটা হচ্ছে

by Rani Chakraborty
October 17, 2025
0
14
২৬ শে হাই ভোল্টেজ নির্বাচন  বিরাট রদবদল তৃণমূলে  কার ক্ষমতা বাড়ছে কার ডানা ছাটা হচ্ছে

সামনেই ২৬ শের বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমোর নেতৃত্বে পারফরমেন্সের ভিত্তিতে চলছে তৃণমূলের সাংগঠনিক রদবদল। নজরে বিভিন্ন পুরসভার পারফরম্যান্স।...

Read more

দুর্গাপুর কাণ্ডে সময়ের হেরাফেরি মাননীয়া দেখছেন রাত ১২ টা CCTV বলছে সন্ধ্যে ৭ টা

by Rani Chakraborty
October 15, 2025
0
36
দুর্গাপুর কাণ্ডে সময়ের হেরাফেরি  মাননীয়া দেখছেন রাত ১২ টা  CCTV বলছে সন্ধ্যে ৭ টা

দুর্গাপুর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া ছাত্রী রাতে সহপাঠীর সাথে খাওয়ার খেতে ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন। এরপরই ভয়ঙ্কর অভিযোগ ওঠে...

Read more
Next Post
এবার ভারতের যুদ্ধের মুখে বাংলাদেশ! ৬ টি সীমান্তে জারি হাই অ্যালার্ট। হঠাৎ বাড়ানো হল ভারতীয় সেনা

এবার ভারতের যুদ্ধের মুখে বাংলাদেশ! ৬ টি সীমান্তে জারি হাই অ্যালার্ট। হঠাৎ বাড়ানো হল ভারতীয় সেনা

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি