• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
প্রধান উপদেষ্টাকে হুঁশিয়ারি সেনাপ্রধানের, “কোনও রক্তাক্ত করিডোরের প্রয়োজন নেই” আতঙ্কে পিছু হঠলেন খলিলুর-ইউনূস

প্রধান উপদেষ্টাকে হুঁশিয়ারি সেনাপ্রধানের, “কোনও রক্তাক্ত করিডোরের প্রয়োজন নেই” আতঙ্কে পিছু হঠলেন খলিলুর-ইউনূস

Raja Majumder by Raja Majumder
10 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
102
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের মধ্যে দিয়ে মিয়ানমারের রাখাইন প্রদেশে বহু আলোচিত মানবিক করিডোর নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যত কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। ফলে আতঙ্কে পিছু হঠলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডঃ খলিলুর রহমান। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তথা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডঃ খলিলুর রহমান। আরও একবার ১৮০ ডিগ্রি পাল্টি খেয়ে তিনি বললেন, মানবিক চ্যানেল আমরা দেবো কী দেবো না এটা আমাদের সার্বভৌম সিদ্ধান্ত। মানবিক চ্যানেল নিয়ে আমেরিকা বা চিন কারও থেকেই বাংলাদেশের ওপর কোনও চাপ নেই। তিনি জোরের সঙ্গেই বলার চেষ্টা করেছেন, এটা নিয়ে কারও সঙ্গে আলোচনা করাও হবে না।

ADVERTISEMENT

রাখাইন মানবিক করিডোর নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থআন রাতারাতি কিভাবে পাল্টে গেল? সূত্রের খবর, ২০ মে রাতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় এক বিশেষ বৈঠক হয়। উচ্চপর্যায়ের এই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকের সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। পাশাপাশি ওই বৈঠকে ডাকা হয়েছিল বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানকেও। বিবৃতিতে ওই বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হওয়ার কথা বলা হলেও জানা যাচ্ছে, সেখানে মূলত রাখাইন মানবিক করিডোর নিয়েই আলোচনা হয়েছে। আসলে সেনাপ্রধান এবং সেনাবাহিনীর অধিকাংশ শীর্ষ আধিকারিকই চাইছেন না, রাখাইনে মানবিক করিডোর দেওয়ার নামে মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি অথবা লজিস্টিক হাব তৈরির অনুমতি দেওয়া হোক। প্রথম থেকেই এই বিষয়ে আপত্তি তুলে আসছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। কিন্তু বাংলাদেশ সেনার একটা অংশ আবার মুহাম্মদ ইউনূসের প্রতি অনুগত্য দেখিয়ে রাখাইন করিডোর নিয়ে অতি উৎসাহী ছিল। সেই অংশের নেতৃত্ব দিচ্ছিলেন লেফটানান্ট জেনারেল কামরুল হাসান এবং ফইজুর রহমানের মতো সেনা আধিকারিকরা। কিন্তু যমুনায় গুরুত্বপূর্ণ বৈঠকে তিন বাহিনীর প্রধানই অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যত হুঁশিয়ারির সুরেই বলে এসেছেন, কোনও করিডোর দেওয়া যাবে না।
অন্যদিকে, জেনারেল ওয়াকার উজ জামান বুধবার ক্যান্টনমেন্টের দরবার হলে সেনা আধিকারিকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন। সূত্রের খবর, তিনি ওই ভাষণেও স্পষ্ট করে দিয়েছেন, ওই প্রস্তাব তারা মানবে না। এমনকি ওই করিডরকে ‘রক্তাক্ত করিডর’ বলেও আখ্যায়িত করেছেন তিনি। ফলে বোঝাই যাচ্ছে, এবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করে দিল বাংলাদেশ সেনাবাহিনী। পাশাপাশি আরও কয়েকটি ইস্যুতে ইউনূস সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান। যেমন, তিনি দৃঢ়ভাবে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে দেশে জাতীয় নির্বাচন করতে হবে। এবং কেবলমাত্র একটি নির্বাচিত সরকারই জাতির গতিপথ নির্ধারণ করবে, একটি অনির্বাচিত প্রশাসন নয়। পাশাপাশি ওই ভাষণে সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী আর জনগণের হিংসা বা আইনহীনতা সহ্য করবে না। কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে। সবমিলিয়ে বাংলাদেশ সেনার এই হুঁশিয়ারি ইউনূস প্রশাসনের ওপর যথেষ্টই চাপ তৈরি করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে, মূলত চারটি বিষয়ে জোর দিয়েছেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান। প্রথমটি হল, রাখাইন মানবিক করিডোর দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় সশস্ত্র বাহিনীকে অন্ধকারে রাখা হয়েছিল। বিশেষ করে অস্বাভাবিকভাবে কঠোর ভাষা ব্যবহার করে খলিলুর রহমানের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন তিনি। জেনারেল ওয়াকার স্পষ্ট ভাষায় বলেন, “কোনও রক্তাক্ত করিডোর ব্যবসা হবে না”। দ্বিতীয়টি হল, তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে “ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে”। এবং কেবলমাত্র নির্বাচিত সরকার দেশের গতিপথ নির্ধারণ করবে, এমন প্রশাসন নয় যা জনগণের কাছে জবাবদিহি করবে না। উল্লেখ্য, বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের সঙ্গে সেনাপ্রধানের বিরোধিতা এখন প্রকাশ্যে। ফলে এই মন্তব্য, কামরুল হাসানদেরও চাপে ফেলবে বলে মনে করা হচ্ছে। তৃতীয়টি হল, জেনারেল ওয়াকার উজ জামান একটি জোরালো বার্তা পাঠিয়েছেন যে “সেনাবাহিনী আর গণ-সহিংসতা বা অনাচার সহ্য করবে না” যা গত কয়েক মাস ধরে বাংলাদেশ জুড়ে হয়ে চলেছে। প্রসঙ্গত, ২০২৪ সালের আগস্টে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থকদের দ্বারা অপরাধ এবং ভয় দেখিয়ে লুটপাট, ধর্ষণের ঘটনা বাংলাদেশে বেড়েই চলেছে। এবার তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া শুরু করবে বাংলাদেশ সেনা। চতুর্থ বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। সেটি নাম প্রকাশে অনিচ্ছুক একজন কমান্ডিং অফিসার জানিয়েছেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের উত্তরাধিকার এবং জাতীয় মর্যাদার সঙ্গে কোনও আপস করা যাবে না এবং কোনও পরিস্থিতিতেই এর সঙ্গে আপস করা উচিত নয়। অর্থাৎ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা তাঁদের নির্বাচনে অংশগ্রহণের অধিকার কেড়ে নেওয়ার মতো বিষয়গুলি সেনাবাহিনী বিরোধিতা করছে। এ ব্যাপারে গোটা বাহিনী সেনাপ্রধানের পাশেই দাঁড়াচ্ছে। সূত্রের খবর, এদিন ঢাকা সেনানিবাসের দরবার হলে উপস্থিত ৯০০ থেকে ১,২০০ জন সেনা অফিসাররা সেনাপ্রধানকে জানান যে “অফিসার্স কোর” জেনারেল ওয়াকার উজ জামানের সমর্থনে ঐক্যবদ্ধ এবং “আদেশ মেনে কাজ করতে প্রস্তুত”। সবমিলিয়ে মুহাম্মদ ইউনূসের যে বিদায় ঘণ্টা বেজে গেল সেটা বলাই বাহুল্য।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

চিন-তুরস্কের সঙ্গে হাত মিলিয়ে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র বানাবে বাংলাদেশ! লালমনিরহাটে এয়ার বেস নিয়ে ভারতে লাল সতর্কতা

Next Post

আচমকা প্রধান উপদেষ্টার বাসভবনে তিন বাহিনীর প্রধান! বিতর্কিত “রাখাইন করিডর” নিয়ে রফা হয়ে গেল?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
7
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
8
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
6
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
12
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
আচমকা প্রধান উপদেষ্টার বাসভবনে তিন বাহিনীর প্রধান!  বিতর্কিত “রাখাইন করিডর” নিয়ে রফা হয়ে গেল?

আচমকা প্রধান উপদেষ্টার বাসভবনে তিন বাহিনীর প্রধান! বিতর্কিত "রাখাইন করিডর" নিয়ে রফা হয়ে গেল?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি