• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
“মুক্তিযুদ্ধের ঐতিহ্য  নিয়ে আপস করা যাবে না”  জেনারেল ওয়াকারের হুঙ্কারে আশার আলো আওয়ামী লীগের?

“মুক্তিযুদ্ধের ঐতিহ্য  নিয়ে আপস করা যাবে না” জেনারেল ওয়াকারের হুঙ্কারে আশার আলো আওয়ামী লীগের?

Raja Majumder by Raja Majumder
11 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
30
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বেশ কয়েকদিন ধরেই ধিকি ধিকি করে জ্বলছিল ক্ষোভের আগুন। অবশেষে তা আগ্নেয়গিরির লাভার মতো বিস্ফোরিত হল। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ইউনূস সরকারকে চরম বার্তা দিয়েই দিলেন। তিনি সাফ জানিয়ে দিলেন, দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হোক। পাশাপাশি সামরিক বিষয়ে নাক গলানোও বন্ধ করুক ইউনূস সরকার। প্রসঙ্গত, বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রাখাইন করিডোর নিয়ে মুহাম্মদ ইউনূস এবং তাঁর সহযোগী খলিলুর রহমান যে পায়তারা কষছিলেন তা সরাসরি বন্ধ করার নির্দেশ দিয়ে দিলেন জেনারেল ওয়াকার উজ জামান। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, এর থেকেও বড় যে বার্তাটি দিয়েছেন জেনারেল ওয়াকার, সেটা আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের ঐতিহ্য সম্পর্কে।

ADVERTISEMENT

সূত্রের খবর, বুধবার ঢাকার সেনা প্রাঙ্গণে দাঁড়িয়ে সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভাষণ দিয়েছেন সে দেশের সেনা আধিকারিকদের সামনে। সেখানেই তিনি একাধিক বিষয়ে সতর্ক করে দিয়েছেন অন্তর্বর্তাকালীন সরকারকে, পাশাপাশি তিনি বাংলাদেশ সেনাকে সবরকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতেও নির্দেশ দিয়েছেন। সেনাপ্রধানের ভাষণের সময় উপস্থিত থাকা বাংলাদেশ সেনার এক কমান্ডিং অফিসার নাম প্রকাশ না করার শর্তে জানান, জেনারেল ওয়াকার উজ জামান অফিসারদের উদ্দেশ্যে বলেছেন, “মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও উত্তরাধিকার এবং জাতীয় মর্যাদার সঙ্গে কোনও আপস করা যাবে না এবং কোনও পরিস্থিতিতেই এর সঙ্গে আপস করা উচিত নয়”। সেনাপ্রধানের এই বক্তব্য থেকেই পরিস্কার, ইউনূস সরকার যতই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করুক, তিনি তা মানেন না। অর্থাৎ, আসন্ন যে নির্বাচনের কথা তিনি বলেছেন, সেখানে আওয়ামী লীগের অংশগ্রহন করা কেউ আটকাতে পারবে না। কারণ, সেনাপ্রধান ও সেনাবাহিনী এই ধরণের প্রচেষ্টাকে মেনে নিচ্ছে না।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বুধবার ঢাকা ক্যান্টনমেন্টের দরবার হলে প্রায় হাজার খানেক সেনা কর্তার সামনে ভাষণ দিয়েছেন জেনারেল ওয়াকার উজ জামান। সেখানে তিনি রাখাইনে মানবিক করিডর নিয়ে স্পষ্ট ভাষায় বলে দেন,  “কোনও রক্তাক্ত করিডোর ব্যবসা হবে না”। পাশাপাশি এই বিষয়ে তিনি ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে “গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় সশস্ত্র বাহিনীকে অন্ধকারে রাখার” জন্যও দায়ী করেন। বুধবার যথন সেনাপ্রধান তাঁর বাহিনীকে এই সমস্ত নির্দেশ দিচ্ছেন, তখন চট্টগ্রামের কক্সবাজারে চুপিসাড়ে ঢুকে পড়েছে মার্কিন সেনার একটি বিশেষ দল। তাঁরা সেখানে স্থানীয় দমকলবাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের আপাতকালীন প্রশিক্ষণ দিলেন। কক্সবাজারে মার্কিন সেনা প্রবেশের বেশ কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ফলে বাংলাদেশজুড়ে শুরু হয়ে যায় হইচই। পরে জানা যায়, মার্কিন সেনা ও বিমানবাহিনীর কয়েকজন সদস্য মূলত বিপর্যয় মোকাবিলা নিয়ে প্রশিক্ষণ দিতে এসেছিলেন। কক্সবাজার দমকল বিভাগের উপ সহকারি পরিচালক তানহারুল ইসলাম স্বীকার করে নেন যে মার্কিন সেনা ও বিমানবাহিনীর সদস্যরা এসেছিলেন। তাঁরা ১৮ থেকে ২১ মে পর্যন্ত কক্সবাজারে ছিলেন। তাঁরা বিপর্যয় মোকাবিলার নানান কলাকৌশল শেখাতেই এসেছিলেন বলে দাবি ওই আধিকারিকের।

প্রশ্ন উঠছে, বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণের জন্যই যদি মার্কিন সেনা সদস্যরা বাংলাদেশে এসে থাকেন তাহলে তা আগে থেকে কেন জানানো হল না? কেনই বা তাঁদের এই মহৎ কাজটি গোপন রাখা হয়েছিল। কেনই বা সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হতে গণমাধ্যমকে ডেকে নিয়ে গিয়ে ফলাও করে প্রচারের ব্যবস্থা হল? আসলে মুহাম্মদ ইউনূসরা মুখে যতই বলুক, কোনও দেশের চাপে বা কথায় তাঁরা রাখাইন করিডোরের প্রস্তাবে সাড়া দেননি। কারও সঙ্গেই এই বিষয়ে আলোচনা হয়নি। আসলে এখন সেই মিথ্যার পর্দা ফাঁস হয়ে গেল। ফলে বাংলাদেশের সেনাপ্রধান রাখাইন করিডোর নিয়ে যে আশঙ্কা প্রকাশ করতে চেয়েছেন, সেটাই সত্যি। এই করিডোরের আড়ালে আসলে মুহাম্মদ ইউনূস ও খলিলুর রহমানরা মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি সামরিক ঘাঁটি তৈরির অনুমতি দিতে চেয়েছিল। সেই কাজ এগোতেই এই মার্কিন সেনা সদস্যরা এসেছিলেন কক্সবাজারে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

গৃহযুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশ। ইউনূসের বৈঠকের পরেই সেনাপ্রধানের দরবার। ওয়াকারের হুংকারে থরহরি ইউনূস!

Next Post

কলকাতায় গুপ্তচরবৃত্তি? রাতের অন্ধকারে রহস্যময় ড্রোন! তদন্তে সেনা ও পুলিশ

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
40
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
41
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
37
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
48
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
29
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
18
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
18
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
34
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
58
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
21
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
কলকাতায় গুপ্তচরবৃত্তি? রাতের অন্ধকারে রহস্যময় ড্রোন! তদন্তে সেনা ও পুলিশ

কলকাতায় গুপ্তচরবৃত্তি? রাতের অন্ধকারে রহস্যময় ড্রোন! তদন্তে সেনা ও পুলিশ

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি