• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
“মাননীয়া কিছু করবেন না” চাকরিহারা শিক্ষকদের বিশেষ পরামর্শ অভিজিৎ গাঙ্গুলীর

“মাননীয়া কিছু করবেন না” চাকরিহারা শিক্ষকদের বিশেষ পরামর্শ অভিজিৎ গাঙ্গুলীর

administrator by administrator
1 year ago
in কলকাতা, রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
39
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

 চাকরিহারা শিক্ষকদের একাংশ বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন রবিবার। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদের সঙ্গে ূৈছক করে আগামীদিনে কী পদক্ষেপ করা যেতে পারে অথবা কোন পরিস্থিতিতে চাকরিতে বহাল থাকা যায় এই সংক্রান্ত আলোচনা হয়েছে বলেই দাবি। যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়।
ফের একবার বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হলেন চাকরিহারা শিক্ষকরা। রবিবার বেলায় চাকরিহারাদের কয়েকজন প্রতিনিধি সাংসদের বাড়িতে গিয়েছিলেন বলেই খবর। প্রসঙ্গত, অভিজিৎ গঙ্গোপাধ্যায় হলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, যিনি এই সংক্রান্ত মামলায় প্রথম রায় দিয়েছিলেন। বর্তমানে বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন,আর প্রাক্তন বিচারপতি এখন বিজেপি সাংসদ। ফলে চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিরা চাইছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পরামর্শ নিতে।
সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীর চাকরি গিয়েছে। সেই ঘটনায় তোলপাড় হয় রাজ্য-রাজনীতি। চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের জন্য আগামী ডিসেম্বর মাস পর্যন্ত একটা ব্যবস্থা করতে পারলেও রাজ্য সরকার অশিক্ষক কর্মচারীদের জন্য কোনও ব্যবস্থা করতে পারেনি। ফলে বাধ্য হয়েই তাদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করতে হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যা নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। তবুও চাকরিতে বহাল থাকার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষক-অশিক্ষক কর্মীদের একাংশ। কারণ আইনজীবীদের একাংশ মনে করছেন, ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় যা দুর্নীতি হয়েছে তাতে সুপ্রিম সুপ্রিম কোর্টে পুনরায় আপিল করলেও রায়ের খুব একটা হেরফের হবে না। কাল সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে , নতুন করে নিয়োগ প্রক্রিয়া করতে হবে। আর সেই নিয়োগ প্রক্রিয়ায় আগে থেকেই চিহ্নিত অযোগ্য প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবে না। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের অবস্থান ঠিক কি ? সেটা এখনও পরিষ্কার নয়। চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আগামী ডিসেম্বর পর্যন্ত সময় পেলেও অশিক্ষক কর্মীদের জন্য শূন্য হাতেই আছে। এই পরিস্থিতিতে নবান্ন তাদের জন্য বিশেষ ভাতা ঘোষণা করেছে। গ্ৰুপ সি কর্মীদের জন্য মাসিক ২৫ হাজার এবং গ্ৰুপ ডি কর্মীদের জন্য মাসিক ২০ হাজার টাকা ভাতা দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

অন্যদিকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীদের একাংশ এখনও আন্দোলন করে চলেছেন। কলকাতা হাই কোর্টের নির্দেশে বিকাশ ভবনের সামনে থেকে রবিবার সকালে আন্দোলনকারীরা সল্টলেক সেন্ট্রাল পার্কে অবস্থান কর্মসূচি সরিয়ে নিয়ে গিয়েছেন। এরপরই আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল রবিবার সল্টলেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে হাজির হন। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদের সঙ্গে তাঁদের বেশ কিছু সময় আলোচনা করেন তাঁরা। আগামী দিনে কী পদক্ষেপ করা যেতে পারে অথবা কোন পরিস্থিতিতে চাকরিতে বহাল থাকা যায় এই সংক্রান্ত আলোচনা হয়েছে বলেই জানা যাচ্ছে।

ওই বৈঠক শেষে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, বিষয়টি সুপ্রিম কোর্টের হাতে। সুপ্রিম কোর্ট মনে করলে পূর্ণমূল্যায়ণ করতে পারে, নাও করতে পারে। সবই সুপ্রিম কোর্টের হাতে। যোগ্য চাকরিহারাদের কোনও দোষ নেই। তাঁরা পরিস্থিতির শিকার। সেই কথা সুপ্রিম কোর্টে বোঝানো গেলে রায়ের রিভিউ নিয়ে ভাবতেও পারে সর্বোচ্চ আদালত।

উল্লেখ্য, চাকরিহারাদের বক্তব্য, কীভাবে যোগ্যদের চাকরি বাঁচানো যায়, কারা দুর্নীতির সুবিধা নিল, কারা নিল না, সেইসব বিষয় দেখার চেষ্টা হচ্ছে। যারা পরীক্ষা দিয়ে নিজেদের যোগ্যতার বিচারে চাকরি পেল তাঁদের কেন চাকরি যাবে? এই মামলায় প্রথম থেকেই এই প্রশ্নগুলোই উঠে আসছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দুর্নীতির প্রসঙ্গ এড়িয়ে ভাতা ও অনুদানের উপর ভরসা করছেন। কখনও কখনও আন্দোলনরত চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ওপর পুলিশে নির্যাতন হয়েছে। আবার শাসক দলের পক্ষ থেকে নানাভাবে হুমকি দেওয়া চলছে বলেও অভিযোগ। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, এই ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীদের একটা বড় অংশ যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে। কিন্তু দুর্নীতির পরিমাণ এতটাই যে কলকাতা হাইকোর্ট ও পরে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টও যোগ্য ও অযোগ্যদের প্যানেল আলাদা করতে পারেনি। ফলে সম্পূর্ণ প্যানেল বাতিল করতে হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের শিক্ষা দফতর এটাই অস্বীকার করে চলেছে বারবার। রাজ্যের বক্তব্য তারা আবার আবেদন করবে সুপ্রিম কোর্টে। ২০২৬ এর বিধানসভা ভোটের আগে নিজেদের পিঠ বাঁচাতে ভাতা চালু করার কৌশল বলেই মনে করছে বিরোধীরা।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

লড়াই এবার আমনে-সামনে ‘দেশটাকে আমেরিকার কাছে বেচে দিয়েছে’ মুহাম্মদ ইউনূসকে তীব্র আক্রমণ হাসিনার

Next Post

‘BNP’ র ইতিহাসে কফিনের শেষ পেরেকটি দিলেন ইউনূস !

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

by administrator
March 20, 2026
0
31
ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

আমেরিকা কি ভারতের বন্ধু? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্যের নিরিখে বিচার করলে অবশ্যই বলতে হবে তিনি এবং তাঁর...

Read more

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

by administrator
March 9, 2026
0
37
ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...

Read more

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

by administrator
November 27, 2025
0
27
ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

গত ১৭ নভেম্বর হাসিনার দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা ঘোষণার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য বেশ জোরালো...

Read more

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

by Sumana Sarkar
November 4, 2025
0
40
শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

কাননের কামব্যাক হয়েছে। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে সেকেন্ড ইনিংস শুরু করলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শোভন চট্টোপাধ্যায়ের জন্যই...

Read more

বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

by administrator
October 31, 2025
0
46
বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা বা এসআইআর। আর এই আবহে ২০০২ সালের এসআইআর অনুযায়ী চুরান্ত ভোটার...

Read more

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

by administrator
October 30, 2025
0
20
রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR   বিরাট বার্তা কল্যাণের

কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...

Read more

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

by administrator
October 30, 2025
0
20
SIR NRC আতঙ্ক   পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে   TMC BJP তরজা তুঙ্গে

NRC এবং SIR কে ঘিরে তৈরি হওয়া আতঙ্কে SIR ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর...

Read more

কলকাতার পর আগরতলা বিশ্বজুড়ে ছড়াচ্ছে হাসিনার অফিস। প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে ইউনূস।

by Sumana Sarkar
October 29, 2025
0
24
কলকাতার পর আগরতলা বিশ্বজুড়ে ছড়াচ্ছে হাসিনার অফিস। প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে ইউনূস।

শুধু বাংলাদেশে ঝটিকা মিছিলেই থেমে নেই শেখ হাসিনার দল আওয়ামী লীগ। কিংবা ইংল্যান্ড বা আমেরিকাতেই আটকে নেই। গোটা বিশ্ব জুড়ে...

Read more

কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

by Sumana Sarkar
October 27, 2025
0
18
কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

দুর্গাপুজো করতে না পারার দুঃখ থেকেই জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। দুর্গাপুজো, দীপাবলির...

Read more

শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

by Sumana Sarkar
October 25, 2025
0
27
শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

২০২২ সালে শুভেন্দু অধিকারীকে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। যার ফলে তাঁর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি...

Read more
Next Post
‘BNP’ র ইতিহাসে কফিনের শেষ পেরেকটি দিলেন ইউনূস !

'BNP' র ইতিহাসে কফিনের শেষ পেরেকটি দিলেন ইউনূস !

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি