• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
লড়াই এবার আমনে-সামনে ‘দেশটাকে আমেরিকার কাছে বেচে দিয়েছে’ মুহাম্মদ ইউনূসকে তীব্র আক্রমণ হাসিনার

লড়াই এবার আমনে-সামনে ‘দেশটাকে আমেরিকার কাছে বেচে দিয়েছে’ মুহাম্মদ ইউনূসকে তীব্র আক্রমণ হাসিনার

administrator by administrator
1 year ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
26
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

রীতিমতো সংবাদ পত্রে বিজ্ঞাপন দিয়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালতে হাজির হতে নির্দেশ দিল ঢাকার আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত। তাঁর বিরুদ্ধে হত্যা, গণহত্যার মতো গুরুত্বপূর্ণ অভিযোগে ওই আদালতে মামলা আগে থেকেই চলছিল। আর এই মামলা দায়ের করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তবে শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশে নেই। তিনি গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর প্রাণ হাতে নিয়ে ঢাকা থেকে ভারতে পালিয়ে এসেছিলেন। এরপর থেকে ভারতের উপর নানা ভাবে চাপ দেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশের মুহাম্মদ ইউনূস সরকার। এমনকি ভারতকে নোট ভার্বাল-সহ অন্যান্য দরকারি চিঠিও দিয়েছে। সূত্রের খবর, নয়া দিল্লি ঢাকা থেকে আসা সেই সমস্ত চিঠির কোনও উত্তরই দেয়নি। তাই খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে শেখ হাসিনাকে আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হল। সেটাও এমন একটা সময় যখন শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে কার্যত বিপাকে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশ সেনাবাহিনীও সরকারের পাশে নেই এবং আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দেওয়া নিয়ে অসোন্তষ প্রকাশ করেছে।
রবিবার সোশ্যাল মিডিয়ায় এক ভাষণে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন, ক্ষমতায় থাকার জন্য দেশের সার্বভৌমত্বকে বিক্রি করে দেশের মানুষকে বিপদে ফেলতে চাইছেন মুহাম্মদ ইউনূস। পাশাপাশি তিনি এও দাবি করেছেন, তাঁর বাবা শেখ মুজিবর রহমানের কাছেই প্রথম সেন্ট মার্টিন দ্বীপ দাবি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তাঁর প্রধানমন্ত্রী থাকাকালীনও একই আবদার করা হয়েছিল। কিন্তু তাঁরা কেউই এই আবদার মানেননি। ফলে তাঁকে তাঁর ক্ষতিপুরণ দিতে হয়েছে।

শেখ হাসিনা এও অভিযোগ করেছেন, তাঁর সরকার মুহাম্মদ ইউনূসের ডুবন্ত গ্রামীন ব্যাঙ্ককে দফায় দফায় প্রায় ৪০০ কোটি টাকা সাহায্য করেছিলেন। কিন্তু সেই টাকার কোনও হদিস নেই। এমনকি হাসিনার দাবি, ইউনূসের আওতাধীন গ্রামীন ফোন কোম্পানীকেও আওয়ামী লীগ সরকার সুবিধা দিয়েছিল।

বলাই বাহুল্য বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে মুহাম্মদ ইউনুসকে কার্যত তুলোধোনা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনার বিস্ফোরক অভিযোগ, বিচ্ছিন্নতাবাদীদের সাহায্যে দেশ চালাচ্ছেন ইউনুস, আমেরিকার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে বাংলাদেশকে। মিয়ানমার সীমান্তে তদারকি সরকার আজ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে বলেও দাবি করেছেন পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবসন নিয়েও তিনি তুলোধনা করেন মুহাম্মদ ইউনূসকে।

 

উল্লেখ্য, ইউনুস সরকার ক্ষমতায় আসার পর থেকে বহু জঙ্গিনেতা, রাজাকারকে জেল থেকে মুক্ত করা হয়েছে। রবিবার বিষয়টিও তুলে ধরেন শেখ হাসিনা। উল্লেখ্য, এর আগে বহুবার ভারত সরকার ও হাসিনা দাবি করেছেন বাংলাদেশে এখন জঙ্গি ও জেহাদিদের রাজত্ব চলছে। আর মুহাম্মদ ইউনূস জঙ্গিদের সহায়তায় ক্ষমতা দখল করেছে। তাঁর কটাক্ষ, আমার বিরুদ্ধে হত্যার মামলা হয়েছে। আর আমি যাদের খুন করেছি, তাঁরা এখন বহাল তবিয়তে ফিরে আসছে। এটাই মেটিকুলাস ডিজাইন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আমেরিকা-প্রীতিকেও তীব্র কটাক্ষ করেছেন শেখ হাসিনা। সেই সঙ্গে সুকৌশলে নতুন করে জঙ্গিমুক্তি ইস্যুকে খুঁচিয়ে তোলার মাধ্যমে তিনি বিশ্বমঞ্চে মুহাম্মদ ইউনূসের মুখোশ থুলে দিলেন। যদিও সোশ্যাল মিডিয়া-সহ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভাষণ এবং অন্যান্য রাজনৈতিক কর্মসূচিকে নিষিদ্ধ করেছে বর্তমান তদারকি সরকার। ফলে হাসিনার এই ভাষণ সরাসরি প্রচার হচ্ছে না। তবে ঘুরপথে তাঁর ভাষণ ও মন্তব্য পৌঁছে যাচ্ছে বাংলাদেশের আম জনতার কাছে। যা নিঃসন্দেহে মুহাম্মদ ইউনূস এবং তাঁর শাগরেদদের কাছে চিন্তার।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

রঙ্গমঞ্চে “পদত্যাগ” নাটকের নায়ক ইউনূস সুফল পেলেন হাতেনাতে?

Next Post

“মাননীয়া কিছু করবেন না” চাকরিহারা শিক্ষকদের বিশেষ পরামর্শ অভিজিৎ গাঙ্গুলীর

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
74
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
78
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
44
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
“মাননীয়া কিছু করবেন না” চাকরিহারা শিক্ষকদের বিশেষ পরামর্শ অভিজিৎ গাঙ্গুলীর

“মাননীয়া কিছু করবেন না” চাকরিহারা শিক্ষকদের বিশেষ পরামর্শ অভিজিৎ গাঙ্গুলীর

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি