• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
যত কাণ্ড কাতারে!  রাখাইন মানবিক করিডোর নিয়ে কিসের এত কষ্ট ইউনূসদের?

যত কাণ্ড কাতারে! রাখাইন মানবিক করিডোর নিয়ে কিসের এত কষ্ট ইউনূসদের?

Raja Majumder by Raja Majumder
8 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
23
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশকে কেন্দ্র করে ভূ-রাজনীতি ক্রমশ জটিল হচ্ছে। বাংলাডশের ভুখন্ড ব্যবহার করে মিয়ানমারের রাখাইন প্রদেশে ত্রাণ ও জরুরি সহায়তা পাঠানোর জন্য একটি মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মুহাম্মদ ইউনূস সরকার। যা রীতিমতো খারিজ করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশের অন্তরবর্তীকালীন সরকারকে সেনা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে এই ধরণের কোনও করিডোর দিতে রাজি হবে না সেনাবাহিনী। যা নিয়ে ক্রমশ জটিল হচ্ছে বাংলাদেশের রাজনীতি।

ADVERTISEMENT

রাখাইন মানবিক করিডোর কেন দিতে চায় বাংলাদেশ সরকার? তাঁদের বক্তব্য, জাতিসংঘ এই করিডোর তৈরি করে মিয়ানমারের রাখাইন প্রদেশে মানবিক সাহায্য ও ত্রাণ পাঠাতে চায়। কিন্তু এর পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের উৎসাহ যে সবচেয়ে বেশি, সেটা বুঝতে বাকি নেই করোও। এই করিডোর দিতে হলে বাংলাদেশের চট্টগ্রামের কক্সবাজারে একটি লজিস্টিক হাব তৈরি করতে হবে। যা তৈরি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। মূল আপত্তি এখানেই। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যদি কক্সবাজারে লজিস্টিক হাবের আড়ালে তাঁদের সামরিক ঘাঁটি তৈরি করে নেয়, তাহলে তা হবে গোটা দক্ষিণ এশিয়ার জন্যই বিপজ্জনক। ফলে গোটা প্রক্রিয়ার দিকে নজর রাখছে ভারত, চিন ও রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলি। বাংলাদেশ সেনা এই বিষয়ে সচেতন, তাই তাঁরা খারিজ করেছে মুহাম্মদ ইউনূস, খলিলুর রহমানদের এই সিদ্ধান্ত। এখন প্রশ্ন হল, বাংলাদেশ সেনার থেকে বাঁধা পেয়ে কি পিছিয়ে এলেন ইউনূসরা? আজ্ঞে না, এই করিডোর নিয়ে তাঁরা এখনও আশা ছাড়েননি। বরং, যত আলাপ আলোচনা এবার শুরু হয়েছে বাংলাদেশ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে কাতারে।

RelatedPosts

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

বলা হচ্ছে, বাংলাদেশকে কেন্দ্র করে ভূ-রাজনীতি এবং রাখাইন রাজ্যে “মানবিক করিডোরের” বিতর্কিত প্রস্তাব ও পরিকল্পনার সাথে এখন অবিচ্ছেদ্যভাবে যুক্ত হয়ে গিয়েছে কাতার। উল্লেখ্য, ঢাকায় অবস্থিত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন গত ২২ মে কাতারের রাজধানী দোহায় পৌছোন। জানা যায় ওই একই ফ্লাইট বা পরদিন দোহায় পৌঁছয় বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। কাতারের রাজধানী ঢাকায় ২৬ ও ২৭ মে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন তাঁরা। ওই বৈঠকে উপস্থিত ছিলেন, মার্কিন গোয়েন্দা সংস্থার কয়েকজন শীর্ষ আধিকারিক, জাতিসংঘের জেনারেল সেক্রেটারির অফিসের শীর্ষ আধিকারিক এবং ওপেন সোসাইটির কয়েকজন কর্মকর্তা। এই ওপেন সোসাইটি হল মার্কিন ধনকুবের জর্জ সোরসের একটি সংস্থা, যারা মার্কিন ডিপ স্টেস্টের হয়ে কাজ করে। সূত্রের খবর, ওই বৈঠকে রাখাইন মানবিক করিডোর নিয়ে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সেটা নিয়ে আলোচনা হয়েছে।

আরও জানা যাচ্ছে, দোহা উড়ে গিয়েছেন বাংলাদেশ জামায়তে ইসলামীর আমীর ডঃ শফিকুর রহমানও। যদিও তিনি এই বৈঠকে উপস্থিত ছিলেন কিনা জানা যায়নি। তবে গত শনিবার তিনি সাক্ষাৎ করেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সঙ্গে। ফলে নির্দিষ্ট কোনও মধ্যস্ততা যদি হয়েই থাকে, বা তাঁদের মধ্যে কি আলোচনা হয়েছে সেটা নিয়েও দোহায় আলাদা বৈঠক করতে পারেন জামাত আমীর। তবে এ ব্যাপারে স্পষ্ট যে রাখাইন মানবিক করিডোর নিয়ে এখনও আশা ছাড়েনি মুহাম্মদ ইউনূস ও খলিলুর রহমানরা। আশা ছাড়েনি মার্কিন যুক্তরাষ্ট্রও।

অন্যদিকে প্রস্তাবিত এই করিডোর নিয়ে মিয়ানমার যে যথেষ্টই বিরক্ত, সেটা এখন পরিষ্কার। কারণ রাখাইন প্রদেশের দখল যতই আরাকান আর্মির হাতে চলে যাক, মিয়ানমারের প্রকৃত শাসক এখনও জুন্টা বাহিনী। ফলে তাঁদের এড়িয়ে আরাকান আর্মিকে কি সহায়তা দেওয়া হচ্ছে, বা কেনই দেওয়া হচ্ছে সেটা নিয়ে উঠছে প্রশ্ন। সূত্রের খবর, এর আগে মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের সামরিক কর্মকর্তাকে দেশ ছাড়তে বলেছিল মিয়ানমার। এবার বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেনকেই অবাঞ্ছিত ঘোষণা করে ছয় ঘন্টার মধ্যে দেশ ছাড়তে বলেছে মিয়ানমার। যা বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার ঘটল, যে কোনও দেশ তাঁদের রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করে দেশ থেকে তাড়িয়ে দিল। এতেই স্পষ্ট মিয়ানমারের সেনাশাসকদের মনোভাব। ফলে করিডোর ইস্যুতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এগোলেও বিপদ, পিছলেও বিপদ। এখন দেখার, কিভাবে এই পরিস্থিতি মোকাবিলা করেন খলিলুর রহমান।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

ভোটের বাদ্যি বেজে গেল! পশ্চিমবঙ্গে “পাঁচ সংকট” চিহ্নিত করলেন মোদি পাল্টা “খোলা চ্যালেঞ্জ” দিলেন মমতাও

Next Post

দেশে শিল্পের বেহাল দশা, জাপানে ১ লাখ শ্রমিক রফতানি! ইউনূসের জাপান সফরের রহস্য কিন্তু অন্য

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

by Gopa Dutta
January 30, 2026
0
3
ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

গত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তবর্তী সরকার ক্ষমতায় আসে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হয়।...

Read more

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

by Sumana Sarkar
January 30, 2026
0
4
শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

গুঞ্জনের অবসান। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের পর বৃহস্পতিবার থেকে শুরু হল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফের সরাসরি আকাশ পাতালের...

Read more

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

by Susanta Khan
January 30, 2026
0
24
জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

হয় আমেরিকা ঠিক করে দিয়েছে কারা ক্ষমতায় আসছে, নয়তো তারা বুঝে গেছে এই নির্বাচনকে তারা বৈধতা দিতে গেলে তাদের ভাবমূর্তিই...

Read more

মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

by Partha Hazra
January 30, 2026
0
10
মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

ক্ষমতায় বসার পর থেকেই মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত বারংবার বাংলাদেশকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে। একের পর এক ঘটকারি পদক্ষেপ সে দেশের...

Read more

দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

by Partha Hazra
January 30, 2026
0
5
দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিংসা ও নিপীড়নের বাস্তব চিত্র নিয়ে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হল। বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন...

Read more

ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

by Rupendu Das
January 30, 2026
0
13
ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

সংকটের বাংলাদেশে আরও এক ভয়াবহ সংকটের খাঁড়া নামতে চলেছে। দেশটিকে বলা হত “The Garment factory of the World.”সেই দেশ আগামাদিনে...

Read more

আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

by Rupendu Das
January 30, 2026
0
10
আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

দেশের নিরাপত্তা ক্ষেত্রে বড় চমক দেখাল ভারত। আগামী তিন বছরের মধ্যে ৫২টি নজরদারি অ্যাডভান্সড মিলিটারি নজরদারি উপগ্রহ মহাকাশে পাঠানোর সিদ্ধান্ত...

Read more

হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

by Rupendu Das
January 30, 2026
0
16
হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

অদৃশ্যমান থেকেও প্রবলভাবে দৃশ্যমান হওয়াটা যে কত ভয়ঙ্কর হতে পারে, সেটা বাংলাদেশের দিকে তাকালে বোঝা যাবে। হাসিনা বাংলাদেশে নেই। তিনি...

Read more

বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

by Rupendu Das
January 30, 2026
0
8
বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

আন্ধেরা কায়েম রাহে। বাংলাদেশে চলছে ঘোর ঘনঅন্ধকার যুগ। যাকে বলে মুষলপর্ব। ভোটের দিন যত এগিয়ে আসবে, সেই অন্ধকার যে আর...

Read more

আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

by Sumana Sarkar
January 30, 2026
0
20
আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

টাইম ম্যাগাজিনে তারেক রহমানের ছবি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে একটি বড় অংশ জুড়ে ছিলেন শেখ হাসিনা। এমনকি তারেক...

Read more
Next Post
দেশে শিল্পের বেহাল দশা, জাপানে ১ লাখ শ্রমিক রফতানি! ইউনূসের জাপান সফরের রহস্য কিন্তু অন্য

দেশে শিল্পের বেহাল দশা, জাপানে ১ লাখ শ্রমিক রফতানি! ইউনূসের জাপান সফরের রহস্য কিন্তু অন্য

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি