• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়া হল ভারী!  ইউনূসের বাংলাদেশকে ভিসাই দিচ্ছে বহু দেশ  ভিসা না পেয়ে বাড়ছে ক্ষোভ

ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়া হল ভারী! ইউনূসের বাংলাদেশকে ভিসাই দিচ্ছে বহু দেশ ভিসা না পেয়ে বাড়ছে ক্ষোভ

Raja Majumder by Raja Majumder
8 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
93
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ঢাকা থেকে কলকাতা বিমানবন্দরে নেমে ইমিগ্রেশন কাউন্টারে বসা অফিসারের দিকে পাসপোর্টটা এগিয়ে দিলেন বাংলাদেশি যুবক। সঙ্গে রয়েছে মেডিকেল ভিসা। কিন্তু ওই যুবককে দেখে সন্দেহ হয় ইমিগ্রেশন অফিসারের। দেখতে চান ওই যুবকের মেডিকেল সার্টিফিকেট। একগাদা প্রেসক্রিপশন ও মেডিকেল সার্টিফিকেটে লেখা কঠিন সব অসুখ। কিন্তু ওই যুবককে দেখে মনে হচ্ছে না সে গুরুতর অসুস্থ। ফলে শুরু হয় জিজ্ঞাসাবাদ। তাতেই সামনে আসে আসল রহস্য। জানা যায়, অসুখ-বিসুখ স্রেফ ভাঁওতা। যুবক সোজা পথে ভারতের ভিসা পাচ্ছিলেন না। তাই দালাল ধরে কাড়ি কাড়ি টাকা খরচ করে জাল মেডিকেল সার্টিফিকেট বের করে দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল। শেখান থেকে বালটিক সমুদ্রের ধারে ছোট একটি দেশ এস্টোনিয়ার ভিসা নিয়ে ওই দেশে ডাক্তারি পড়তে পড়তে যাওয়ার কথা। কারণ বাংলাদেশে এস্টোনিয়ার দূতাবাস নেই, যা দিল্লিতে আছে। জানা যায়, ইউরপের বহু দেশের ভিসার অনলাইনে আবেদন করলেও, তাঁদের সীমান্ত টপকে সেই ভিসার ইন্টারভিউ দিতে একবার অন্তত দিল্লিতে আসতেই হয়। আসলে এস্টোনিয়ায় পড়ার খরচ তুলনায় কম। পাশাপাশি ফিনল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, অস্ট্রিয়া, লিথুয়ানিয়া, স্লোভাকিয়ার মতো অনেক দেশেও কম খরচে পড়াশোনা করা যায়। কিন্তু অন্তরায় ভারতের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত। তাতেই বেশ চাপে পড়েছে বাংলাদেশী যুবক যুবতীরা।

ADVERTISEMENT

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলির শেনজেন ভিসা ইনফোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সবচেয়ে বেশি ভিসা বাতিলের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ, তিন নম্বরে পাকিস্তান। ফলে ভারতকে এড়িয়ে ইউরোপীয় দেশ গুলিতে যাওয়ার ভিসা নিতে হলে বাংলাদেশীদের পাকিস্তান গিয়েও লাভ হচ্ছে না। পরিসংখ্যান বলছে, সবচেয়ে বেশি ভিসা প্রত্যাখ্যান করা দেশ হল পশ্চিম আফ্রিকার অখ্যাত একটি দেশ কমোরোসে। তারপরেই বাংলাদেশ ও পাকিস্তান। কমোরোসের ১ হাজার ৭৫৪ নাগরিকের ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল। শতাংশের বিচারে যা ৬২ দশমিক ৮ শতাংশ। আর বাংলাদেশের মোট ৩৯ হাজার ৩৪৫টি ভিসা আবেদনের মধ্যে বাতিল হয়েছে ২০ হাজার ৯৫৭টি আবেদন। অর্থাৎ মোট আবেদনের ৫৪ দশমিক ৯০ শতাংশ। অপরদিকে পাকিস্তানিদের ৭৮ হাজার ৩৬২টি আবেদনের মধ্যে ৩৫ হাজার ১৩৯টি আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল। যা মোট আবেদনের ৪৭ দশমিক ৫ শতাংশ। এই পরিসংখ্যান বলে দিচ্ছে বাংলাদেশি ও পাকিস্তানিদের ভিসা দিতে চাইছে না সেনজেন গোষ্ঠীভুক্ত দেশগুলি। প্রসঙ্গত ইউরোপের ২৯টি দেশের জোট হলো শেনজেন। এসব দেশের মানুষ ভিসা ছাড়াই একে অপরের দেশে যেতে পারেন। এ প্রসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অদ্ভুত যুক্তি দিয়েছেন। তাঁর দাবি, বাংলাদেশি নাগরিকরাই নাকি এর জন্য দায়ী।

RelatedPosts

তারেক রহমান কি সত্যিই মাহফুজকে মন্ত্রী বানানোর প্রস্তাব দিয়েছেন? নাকি এটা গভীর ষড়যন্ত্র!

কোন পথে হাসিনা! ভারতের তরফে কী কোনও সামরিক পদক্ষেপের ইঙ্গিত?

জয়শঙ্করের হুঁশিয়ারিতে ট্রাম্প কেন চুপ? কীভাবে ভয়ঙ্কর মোড় নিল ভারত-মার্কিন সম্পর্ক!

বিশেষজ্ঞরা বলছেন, মুহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশিদের বিদেশ ভ্রমণের সুযোগ দিন দিন কমে যাচ্ছে। অনেক দেশ ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে, কেউ কেউ আবেদন ফিরিয়ে দিচ্ছে বা অতিরিক্ত কড়াকড়ি করছে। ফলে ট্যুরিস্ট ভিসা নিয়েও বিদেশ ভ্রমণের সুযোগ সীমিত হয়ে পড়েছে। সে দেশের ট্যুর অপারেটরদের বক্তব্য, আগে প্রতিবেশী দেশ ভারত ছিল ভ্রমণের জন্য সবচেয়ে জনপ্রিয় গন্তব্য। শুধু পর্যটন নয়, দিল্লির ভিসা সেন্টার থেকে ইউরোপ ও আমেরিকার ভিসা নিতেও যেতে হতো ভারতে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের কারণে ভারতের ভিসা পাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে চরম সমস্যায় পড়ছেন বাংলাদেশিরা। কূটনৈতিক মহলের অভিমত, বৃহত্তম প্রতিবেশি ভারত বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করায় ইউরোপীয় দেশগুলি ও মার্কিন যুক্তরাষ্ট্রও কড়াকড়ি করছে। একইভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলি ও থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়াও এখন ভিসা নিয়ে কড়াকড়ি করছে। এমনকি মিশরও বাংলাদেশি পর্যটকদের জন্য ‘ওকে-টু বোর্ড’ অন-অ্যারাইভাল ভিসা সুবিধা স্থগিত করেছে। বাংলাদেশের অধিকাংশ ট্রাভেলস ম্যানেজারদের বক্তব্য, অনেক বাংলাদেশি ট্যুরিস্ট ভিসায় বিদেশ গিয়ে আর ফেরত আসেন না। পাশাপাশি বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা ভিসা পেতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সরকার পরিবর্তনের পর কূটনৈতিক সম্পর্কেও পরিবর্তন এসেছে, যা ভিসা প্রক্রিয়াকে আরও জটিল করেছে।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ যে পরিসংখ্যান দিচ্ছে তাতে দেখা যাচ্ছে, বাংলাদেশি পর্যটকদের ৪০-৪৫ শতাংশ প্রতিবছর ভারত ভ্রমণ করতেন, বিশেষ করে চিকিৎসা, ভ্রমণ ও কেনাকাটার উদ্দেশ্যে। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারতে ৪৭ লাখ ৮০ হাজার পর্যটক ভ্রমণ করেছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে এসেছে প্রায় ১০ লাখ, যা মোট পর্যটকের ২১.৫ শতাংশ। কিন্তু ২০২৪ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর ভারত বাংলাদেশিদের জন্য প্রায় সব ধরনের ভিসা বন্ধ করে দেয়। কেবলমাত্র গুরুতর রোগীদের ভিসা দেওয়া হচ্ছে। ভারতের ভিসা বন্ধের পর অনেকেই থাইল্যান্ডে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু ২০২৫ সালের জানুয়ারি থেকে থাইল্যান্ড প্রতিদিন ৮০০টি ভিসার পরিবর্তে মাত্র ৩৫০টি ভিসা মঞ্জুর করছে বাংলাদেশিদের জন্য। উল্লেখযোগ্য বিষয় হল, থাইল্যান্ডের পর ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওসের মতো দেশগুলিও বাংলাদেশিদের ভিসা দিতে কড়াকড়ি শুরু করেছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়াও একই পথে হেঁটেছে। ফলে ভারতের সঙ্গে বৈরিতা বাড়িয়ে ক্রমশ একঘরে হয়ে পড়ছে বাংলাদেশ। ফলে সে দেশের যুবক যুবতীরা যেমন বিদেশে পড়াশোনা করতে যেতে পারছেন না, তেমনই রোগীরাও চিকিৎসা করাতে যেতে পারছেন না। ব্যবসায়ীদের অবস্থাও অথৈবচ। ফলে দিন দিন ক্ষোভ বাড়ছে ইউনূস সরকারের ওপর।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

বাংলাদেশ নেভি চিফ পাকিস্তানে পাক গোয়েন্দারা গোপনে ঢাকায় কি চলছে বাংলাদেশে?

Next Post

মুক্তিযোদ্ধা’ নন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান! নিজের ঢাক নিজে পিটিয়ে এবার কি ইউনূসই মুক্তিযোদ্ধা?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

তারেক রহমান কি সত্যিই মাহফুজকে মন্ত্রী বানানোর প্রস্তাব দিয়েছেন? নাকি এটা গভীর ষড়যন্ত্র!

by Raja Majumder
February 2, 2026
0
10
তারেক রহমান কি সত্যিই মাহফুজকে মন্ত্রী  বানানোর প্রস্তাব দিয়েছেন?  নাকি এটা গভীর ষড়যন্ত্র!

২০২৪ সালে বাংলাদেশে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড বলে যাকে গোটা বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিয়েছিলেন স্বয়ং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।...

Read more

কোন পথে হাসিনা! ভারতের তরফে কী কোনও সামরিক পদক্ষেপের ইঙ্গিত?

by Raja Majumder
February 2, 2026
0
11
কোন পথে হাসিনা!  ভারতের তরফে কী কোনও সামরিক পদক্ষেপের ইঙ্গিত?

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকা থেকে কার্যত পালিয়ে নয়া দিল্লি চলে আসেন। এক তথাকথিত গণঅভ্যুত্থানের...

Read more

জয়শঙ্করের হুঁশিয়ারিতে ট্রাম্প কেন চুপ? কীভাবে ভয়ঙ্কর মোড় নিল ভারত-মার্কিন সম্পর্ক!

by Raja Majumder
February 2, 2026
0
11
জয়শঙ্করের হুঁশিয়ারিতে ট্রাম্প কেন চুপ? কীভাবে ভয়ঙ্কর মোড় নিল ভারত-মার্কিন সম্পর্ক!

বিশ্বের সর্বাধিক শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করার জন্য হাঁকপাঁক করছেন। কিন্তু তিনিই একসময়...

Read more

ইউনূসের জন্য খুব একটা শুভ ইঙ্গিত নয়… জরিপে কেন এত ভোট ‘না’-এর পক্ষে?

by Raja Majumder
February 2, 2026
0
2
ইউনূসের জন্য খুব একটা শুভ ইঙ্গিত নয়… জরিপে কেন এত ভোট ‘না’-এর পক্ষে?

আাগমী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। একই সঙ্গে সেদিন বহুল চর্চিত গণভোটও হবে। ওই গণভোটে 'হ্যাঁ'...

Read more

‘আপনাদের বাবার জমি নাকি’ বাংলাদেশকে কিসের জন্য প্রস্তুত থাকতে বলছে ভারত?

by Raja Majumder
February 2, 2026
0
12
‘আপনাদের বাবার জমি নাকি’  বাংলাদেশকে কিসের জন্য প্রস্তুত থাকতে বলছে ভারত?

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই কার্যত উত্তপ্ত বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে ক্রমাগত বিদ্বেষমূলক মন্তব্য এই আবহকে আরও উত্তপ্ত করছে। এখানেই...

Read more

“বাবার জমিদারি না কি?” চিকেন-নেকে দাঁড়িয়ে ইউনূসকে টার্গেট ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর

by Rupendu Das
February 2, 2026
0
1
“বাবার জমিদারি না কি?” চিকেন-নেকে দাঁড়িয়ে ইউনূসকে টার্গেট ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর

শাহি হুঙ্কার। সেই হুঙ্কারে উত্তাল পদ্মা। সীমান্তের ওপারে থাকা শশ্রুগুম্ফহীন নেতাদের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা রক্তের স্রোত বইতে শুরু করেছে। ভয়ে...

Read more

সেনাপ্রধান-ইউনূস বিরোধ চরমে। অস্ত্র সম্ভার বাড়াতে মরিয়া ইউনূস।

by Susanta Khan
February 2, 2026
0
6
সেনাপ্রধান-ইউনূস বিরোধ চরমে। অস্ত্র সম্ভার বাড়াতে মরিয়া ইউনূস।

পাকিস্তান চীন তুরস্কই শুধু নয়, বাংলাদেশের বর্তমান সরকার মরিয়া হয়ে উঠেছে, যে তারা এখন ইউরোপ, দক্ষিন কোরিয়া, যুক্তরাষ্ট্র সহ সব...

Read more

পাকিস্তানের ফাঁদে পা দিয়ে বিশ্বকাপ বয়কটের মূল্য ৬০০ কোটি! ধ্বংস বাংলাদেশ ক্রিকেট!

by Gopa Dutta
February 2, 2026
0
6
পাকিস্তানের ফাঁদে পা দিয়ে বিশ্বকাপ বয়কটের মূল্য ৬০০ কোটি! ধ্বংস বাংলাদেশ ক্রিকেট!

আন্তর্জাতিক ক্রিকেট মহলে সব থেকে বেশী আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর ICC-র প্রায় ৬০০ কোটির জরিমানা। মুস্তাফিজুর রহমান ভালো খেলায়াড়।...

Read more

বার্তা খুব স্পষ্ট দিল্লিতে হাসিনার মেগা বৈঠক

by Gopa Dutta
February 2, 2026
0
2
বার্তা খুব স্পষ্ট  দিল্লিতে হাসিনার মেগা বৈঠক

ভারতে আছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালে ৫ অগস্ট দেশ ছাড়ার পর থেকে তিনি ভারতেই আছেন। কিন্তু কেমন...

Read more

আওয়ামী লীগের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব বাড়ছে। জব্দ ক্ষমতালোভী ইউনূস!

by Rupendu Das
February 2, 2026
0
6
আওয়ামী লীগের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব বাড়ছে। জব্দ ক্ষমতালোভী ইউনূস!

বাংলাদেশের ভোটের আবহে বেশ কয়েকটি ঘটনার উল্লেখ করা যাক। ঢাকায় পৌঁছে গিয়েছে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। গত ১২ জানুয়ারি...

Read more
Next Post
মুক্তিযোদ্ধা’ নন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান! নিজের ঢাক নিজে পিটিয়ে এবার কি ইউনূসই মুক্তিযোদ্ধা?

মুক্তিযোদ্ধা’ নন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান! নিজের ঢাক নিজে পিটিয়ে এবার কি ইউনূসই মুক্তিযোদ্ধা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি