• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
লন্ডনে কাজের কাজটি করলেন ইউনূস ফেব্রুয়ারিতে ভোটে রাজি, এবার কি বাংলাদেশে ফিরবেন তারেক?

লন্ডনে কাজের কাজটি করলেন ইউনূস ফেব্রুয়ারিতে ভোটে রাজি, এবার কি বাংলাদেশে ফিরবেন তারেক?

administrator by administrator
1 year ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
20
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক শেষ হয়েছে। যে বৈঠকের দিকে তাঁকিয়ে ছিল গোটা বাংলাদেশ। অনেকেই মনে করছিলেন, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরের মূল কারণই ছিল এই বৈঠক। কারণ, এই বৈঠকের ওপর তাঁর রাজনৈতিক ভবিষ্যত অনেকটাই নির্ভর করছিল। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অসুস্থ, তিনি লন্ডন থেকে চিকিৎসা করিয়ে ফিরলেও পুরোপুরি সুস্থ হননি। তবে তাঁর নির্দেশেই শেষ পর্যন্ত তাঁর পুত্র তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে রাজি হয়েছেন বলেই খবর। অর্থাৎ এই বৈঠকের তাৎপর্য আরও বেড়ে গিয়েছিল। জানা যাচ্ছে, বাংলাদেশের সময় শুক্রবার দুপুরে লন্ডনে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি হয় অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে। বৈঠকের শেষে এক যৌথ সাংবাদিক সম্মেলনও হয়। তাতে উপস্থিত ছিলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। যৌথ বিবৃতিতে আরও জানানো হয়, তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। ‌ দলের চেয়ারপারসন খালেদা জিয়াও মনে করেন, ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সে ক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে।

ADVERTISEMENT

অর্থাৎ মুহাম্মদ ইউনূস যে এপ্রিল মাসে ভোটের ঘোষণা দিয়েছিলেন, তারেকের সঙ্গে বৈঠকের পর তার থেকে কিছুটা এগিয়ে এলেন। ভোট হতে পারে আগামী ফেব্রুয়ারি মাসে। উল্লেখ্য, মুহাম্মদ ইউনূস আগামী এপ্রিলে ভোটের সময় ঘোষণার পরও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাষায় দাবি করেছিলেন, নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যেই করাতে হবে। অর্থাৎ তারেক রহমানও কিছুটা পিছিয়ে যেতে সম্মত হলেন। ভোট হবে ফ্রেব্রুয়ারি মাসে, রমজানের আগেই। বাংলাদেশের রাজনৈতিক মহলের দাবি, শুধুমাত্র এটা নিয়েই আলোচনা হয়নি ওই হাই-ভোল্টেজ বৈঠকে। আসলে আলোচনার টেবিলে ছিল আরও অনেক কিছুই। শুধু নির্বাচন নয়, দুই তরফের মধ্যে মধ্যস্থতা হয়েছে প্রায় সব বিষয়েই। এদিন ঢাকায় দাঁড়িয়ে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল যেমন বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি সত্যিকার অর্থে একটি টানিং পয়েন্ট পরিণত হয়েছে । তিনি দুই নেতা ধন্যবাদও জানান বাংলাদেশের নির্বাচনের অগ্রদূত হিসেবে।
বাইট – মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

লন্ডনে যে কিছু একটা ঘটতে চলেছে, সেটা আগামই অনুমান করছিলেন সে দেশের রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁদের অনেকেরই দাবি ছিল, মুহাম্মদ ইউনূস আসলেই তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে ছুঁটে গিয়েছিলেন লন্ডনে। বাকিটা ছিল আই-ওয়াশ। আসলে তারেক রহমান বন্দর এবং রাখাইন করিডোর নিয়ে বাংলাদেশের সেনাপ্রধানের সুরেই প্রতিবাদ জানিয়ে আসছিলেন। নির্বাচন ইস্যুতে কিছুটা পিছিয়ে এসে তারেক রহমানকে মানিয়ে মুহাম্মদ ইউনূস আসলে বাকি দুটি ইস্যুতে ছাড়পত্র জোগাড় করে এলেন। অর্থাৎ, তারেক দেশে ফেরার আগেই যাতে মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম বন্দর এবং রাখাইন করিডোর নিয়ে সিদ্ধান্ত নিতে পারে, এবং তখন বিএনপিও যাতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করে এটা নিশ্চিত করে এলেন মুহাম্মদ ইউনূস। এমনটা হলে, ফের একবার বাংলাদেশের আকাশে আশঙ্কার কালো মেঘ ঘনাতে পারে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, তারেক রহমান কেন দেশে ফিরছেন না, অথবা কবে তিনি বাংলাদেশে ফিরবেন?
দীর্ঘ ১৭ বছর লন্ডনে বসবাস করছেন তারেক রহমান। আওয়ামী লীগের সাড়ে ১৬ বছরের শাসনামল এবং অন্তর্বর্তীকালীন সরকারের ১০ মাস। কেন তিনি দেশে ফিরছেন না? বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা যেমন জানিয়ে দিলেন, তারেক রহমানের দেশে ফেরায় কোনও বাঁধাই নেই।

রজানৈতিক বিশ্লেষকরা বলছেন, তাঁর দেশে না ফেরার কারণ একাধিক। এরমধ্যে উল্লেখযোগ্য হল, দেশে ফিরলেই তাঁকে গ্রেফতার করতে পারে সেনাবাহিনী। কারণ, তিনি দেশ ছাড়ার সময় সেনাবাহিনীর কয়েকজন আধিকারিকদের কাছে দেশে না ফেরা এবং ফের রাজনীতিতে প্রবেশ না করার মুচলেক দিয়ে গিয়েছিলেন। বলা হচ্ছে, তৎকালীন সেই সেনা আধিকারিকরা এখন অনেকেই জেনারেল পদ মর্যাদায় রয়েছেন। তাই তিনি গ্রেফতারির ভয় করছেন। আরও একটি কারণ হতে পারে, মুহাম্মদ ইউনূসকে কিছুটা সময় দেওয়া। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ দাবি করছে, ইউনূস, সেনাপ্রধান, জামাতের আমীর এবং তারেক রহমানের মধ্যে একটি গোপন চুক্তি হয়েছিল। যার মোকাবেক তারেক দেশে ফিরছেন না। কারণ, তিনি দেশে ফিরলেই জনপ্রিয়তা হারাবেন ইউনূস। রাজনৈতিক নেতা হিসেবে তারেকই এখন প্রধানমন্ত্রীত্বের সবচেয়ে বড় দাবীদার। বিএনপি তো বটেই, বাংলাদেশের পুলিশ-প্রশাসন, আমলা স্তরেও অনেকে তারেকের দিকে ভিড়বেন। এমনকি সেনাবাহিনীর একটি অংশও তারেককে চাইছেন। এই আবহে তারেকের সঙ্গে চুক্তি হয়েছিল ইউনূস ও জামাতের। তাঁদের কাজ মিটলেই দেশে ফিরবেন তারেক এবং বাংলাদেশের ভার গ্রহন করবেন। হয়তো সেই সময়টা এসে গিয়েছে। তাই লন্ডনে ছুঁটে গেলেন ইউনূস সাহেব।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

সরকারি টাকায় ইউনূসের লন্ডন সফর “অপমান” ছাড়া আর কি পেল বাংলাদেশ?

Next Post

হাসিনার মাস্টারপ্ল্যান। বিক্ষোভের ভয়ে হোটেলে গৃহবন্দী ইউনূস। দেশ বাঁচাতে প্রস্তুতি সেনাপ্রধানের

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
78
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
74
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
44
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
51
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
85
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
35
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
হাসিনার মাস্টারপ্ল্যান। বিক্ষোভের ভয়ে হোটেলে গৃহবন্দী ইউনূস। দেশ বাঁচাতে প্রস্তুতি সেনাপ্রধানের

হাসিনার মাস্টারপ্ল্যান। বিক্ষোভের ভয়ে হোটেলে গৃহবন্দী ইউনূস। দেশ বাঁচাতে প্রস্তুতি সেনাপ্রধানের

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি