সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানকে অপারেশন সিঁদুরের মাধ্যমে কড়া জবাব দিয়েছে ভারত। তাতেও যেন শিক্ষা হয়নি পাকিস্তানের। ফের ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের। পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের আগে ভারত ও পাকিস্তানের দ্বিজাতিক তত্ত্বের কথা তুলে ধরে কাশ্মীর প্রসঙ্গে সুর ছড়িয়ে ছিলেন পাকিস্তানি সেনাপ্রধান। আর এখন ভারতের কড়া প্রত্যাঘাতের প্রতিশোধের আগুনে তপ্ত আসিম মুনির। ফলে এখন ভারতের সঙ্গে যুদ্ধে মুখিয়ে রয়েছেন তিনি।
চলতি বছর ২২ শে এপ্রিল ভারতের ঘটে যাওয়া পাকিস্তানি সন্ত্রাসী হামলার ঘটনা পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরেরই মস্তিষ্কপ্রসূত বলে মনে করা হয়। এরপর থেকে ভারত পাকিস্তান সংঘাত পরিস্থিতির সামনে এসেছে। আরেকবার সম্প্রতি করাচিতে পাকিস্তানি নৌ একাডেমির অনুষ্ঠানে যোগদান করে বক্তৃতা দিতে গিয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এই সময় আমাদের কাশ্মীরি ভাইদের আত্মত্যাগকে স্মরণ করা উচিত। যারা ভারতের অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করছে। জাতিসংঘের প্রস্তাব ও কাশ্মীরের জনগণের ইচ্ছা অনুসারে কাশ্মীরের সমস্যার সমাধানে দৃঢ় সমর্থক পাকিস্তান। ভারত পাকিস্তানের বিরুদ্ধে উস্কানিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে পাকিস্তান তার প্রতিক্রিয়া জানিয়েছে। ফরি জাতির সম্মান রক্ষা হয়েছে এবং বড় উত্তেজনা ঠেকানো সম্ভব হয়েছে। কি বলেছেন পাকিস্তানি সেনাপ্রধান আসিম মুনির শুনুন,,,
পাকিস্তানের সেনা প্রধান ভারত পাকিস্তান উত্তেজনার জন্য সম্পূর্ণ ভারতকেই দায়ী করেছেন। তাঁর দাবি, প্ররোচনা ছাড়া ভারত পাকিস্তানে দু’বার হামলা চালিয়েছে। তবে কোথায়, কখন তা বলতে শোনা যায়নি আসিম মনিরকে । তাঁর কথায়, ‘‘প্ররোচনা থাকা সত্ত্বেও পাকিস্তান সংযম এবং পরিণতমনস্কতার পরিচয় দিয়েছে। আঞ্চলিক শান্তি বজায় রাখার যে লক্ষ্য ছিল, তা বজায় রেখেছে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পাকিস্তানের মদতে জঙ্গি হামলায় প্রাণ হারায় ২৬ জন পর্যটক । এরপর পাকিস্তানের জঙ্গিদের নিকেশ করতে অপারেশন সিঁদুর অভিযান শুরু করে ভারত। কূটনৈতিক পর্যায়ে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবণ্টন চুক্তিও বাতিল করে। এর পরে ভারতে পাক সীমান্ত সংলগ্ন এলাকায় হামলার চেষ্টা করে পাকিস্তান। পাকিস্তানের সেই প্রচেষ্টাকে প্রতিহত করে ভারত। অপারেশন সিঁদুরের আগেও বিভিন্ন সময়ে আসিম মুনিরকে ভারতের বিরুদ্ধে হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে। করাচিতে অনুষ্ঠিত পাকিস্তানি নৌসেনার কর্মসূচিতে ফের ভারতের বিরুদ্ধে সুর চড়ালেন পাকিস্তানি সেনাপ্রধান।












Discussion about this post