• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
মার্কিন শুল্কের চাপে খতম বাংলাদেশের পোশাক শিল্প!  ভারতের নীল নকশায় চলছেন ট্রাম্প?

মার্কিন শুল্কের চাপে খতম বাংলাদেশের পোশাক শিল্প! ভারতের নীল নকশায় চলছেন ট্রাম্প?

administrator by administrator
12 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
18
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ-যুদ্ধের বলি হতে চলেছে বাংলাদেশের রেডিমেড পোশাক শিল্প?  বিগত এক বছরে বাংলাদেশে ক্রমাগত রাজনৈতিক অস্থিরতা এবং আইন-শৃঙ্খলার অবনতির জন্য এমনিতেই পোশাক শিল্পের শতাধিক কারখানা বন্ধ। যেটুকুও চলছিল, তা ধুঁকছে ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায়। ওয়াকিবহাল মহল বলছে, এবার বাংলাদেশের পোশাক শিল্পে শেষ পেরেক পুঁতে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে পাঠানো এক চিঠিতে বাংলাদেশের সব ধরনের পণ্য রফতানির ওপর নতুন করে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। যা নিয়ে বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েই চলেছে। কেউ কেউ দাবি করছেন, দ্বিতীয় দফার আলোচনায় সমঝোতা না হলে যুক্তরাষ্ট্রের বাজারে প্রায় সাড়ে ৭ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রফতানির বাজার হুমকির মুখে পড়বে।

ADVERTISEMENT

বাংলাদেশি পণ্যের  উপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ১৫ শতাংশ শুল্ক ছিল বাংলাদেশী পণ্যে, অর্থাৎ এবার থেকে ৫০ শতাংশ শুল্ক দিতে হবে বাংলাদেশি ব্যবসায়ীদের মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে হলে। সূত্রের খবর, বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এই মুহুর্তে মার্কিন যুক্তরাষ্ট্রেই রয়েছেন। তাঁদের নেতৃত্বেই একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সমঝোতা বৈঠক করছেন। জানা যাচ্ছে, ট্রাম্পের চিঠি আসার পর বুধবার তাঁরা ফের দ্বিতীয় দফার বৈঠকে বসবেন। ওয়াশিংটনে মার্কিন কর্তাদের সঙ্গে এই বৈঠকে ফের শুল্ক হার কমানোর আর্জি জানাবে বাংলাদেশ। কিন্তু অনড় ট্রাম্প বাংলাদেশের আর্জি কতটা মানবেন, সেটাই এখন দেখার। অপরদিকে, বাংলাদেশের শিল্প মহল এবং রফতানিকারকরা প্রবল ক্ষু্ব্ধ অন্তর্বর্তীকালীন সরকারের উপর। তাঁদের অভিযোগ, বাংলাদেশের মোট রফতানির এক শতাংশও সরকারি পণ্য নয়। বাকি ৯৯ শতাংশ পণ্য রফতানি বেসরকারি সংস্থাগুলি মাধ্যমেই হয়। অথচ, মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার রপ্তানিকারণ সংস্থাগুলিকে অন্ধাকের রেখে মার্কিন কর্তাদের সঙ্গে আলোচনা চালাচ্ছে। রফতানিকারক সংস্থাগুলি ইতিমধ্যেই ৮০১টি সংস্থাকে চিহ্নিত করেছে, যারা ট্রাম্প প্রশাসনের আরোপ করা শুল্ক হারের জন্য বিপদের মুখে পড়েছে। সবচেয়ে ক্ষতির মুখে পড়ার আশঙ্কা গার্মেন্টস বা রেডিমেড পোশাক শিল্পের। আর সেটাই বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে চিহ্নিত।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো ডোনাল্ড ট্রাম্পের চিঠি বিশ্লেষণ করে ওয়াকিবহাল মহলের দাবি, এ চিঠিতে এমন কিছু বার্তা রয়েছে, যা দেশের রফতানিমুখী শিল্পের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে। যেমন চিঠিতে বলা হয়েছে, আমেরিকায় বাংলাদেশের পণ্য রফতানি করতে প্রচলিত যে শুল্ক রয়েছে, তার ওপর আরও ৩৫ শতাংশ শুল্ক আরোপ হবে। অর্থাৎ, ১৫ শতাংশের উপর আরও ৩৫ শতাংশ শুল্ক দিতে হবে। যা কার্যত অসম্ভব বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। আবার বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের ওপর কোনও শুল্ক আরোপ করে, তবে সেই পরিমাণ শুল্ক অতিরিক্ত হিসেবে বাংলাদেশি পণ্য রপ্তানিতে আরোপ করার হুমকিও রয়েছে ট্রাম্পের চিঠিতে। বাংলাদেশের রেডিমেড পোশাক শিল্প উদ্যোক্তাদের সংগঠন বিকেএমই বলছে, আমরা আশায় ছিলাম, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা হবে। অথচ এর বদলে আমরা একটি চিঠির কথা শুনলাম, যেটি উদ্বেগ ও উৎকণ্ঠার। তাঁদের দাবি, ভিয়েতনামের মতো বাংলাদেশের প্রতিযোগী দেশ যদি মার্কিন শুল্ক কর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতা করে নিতে পারে, তাহলে বাংলাদেশের প্রতিনিধি দল কেন পারলো না? উল্লেখ্য, ভিয়েতনাম রেডিমেড পোশাক শিল্পে বাংলাদেশের অন্যতম প্রতিযোগী। তাঁদের উপর মাত্র ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে বাংলাদেশি পণ্যের উপর ধার্য হয়েছে ৫০ শতাংশ। এতেই বোঝা যাচ্ছে, বাংলাদেশি পোশাক শিল্প কতটা প্রতিযোগীতার মুখে পড়তে চলেছে।

বাংলাদেশ যুক্তরাষ্ট্রে যে সাড়ে ৭ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করে, তার মধ্যে আবার ‘ব্যাক টু ব্যাক’ এলসিতে ৫ বিলিয়ন ডলার আমদানিও করতে হয়। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশের তৈরি পোশাক রফতানির নিট পরিমাণ দাঁড়াচ্ছে ২ বিলিয়ন ডলার। অর্থাৎ এই ২ বিলিয়ন ডলারের পণ্য রফতানির বিকল্প বাজার ধরতে হবে বাংলাদেশি উদ্যোক্তাদের। অথচ অন্তর্বর্তীকালীন সরকারের কোনও হেলদোল নেই। তাঁরা খলিলুর রহমানের ওপর ভরসা করে বসে আছেন। যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে দুই সপ্তাহের বেশি ওয়াশিংটনে রয়েছেন। অথচ তিনি ব্যর্থ একটা যুগপোযোগী বাণিজ্য চুক্তি করতে। উল্লেখ্য, তাঁরা ওয়াশিংটনে থাকাকালীনই ট্রাম্পের চিঠি এসে পৌঁছেছে ঢাকায়। অনেকেই বলছেন, ভারত এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেনি। কিন্তু ট্রাম্প ভারতের উপর কোনও শুল্ক আরোপ করেননি। এখানেই অনেকে আশঙ্কা করছেন, বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে ভারত। ডোনাল্ড ট্রাম্পও কি ভারতের নীল নকশায় চলছেন? উঠছে প্রশ্ন।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

৮ দিন, ৫ দেশ, ১ মিশন! নরেন্দ্র মোদির এক সফরই থামিয়ে দিল চিন-আমেরিকাকে

Next Post

বঙ্গে বিজেপির ক্যাপ্টেন শমীক। দায়িত্ব নিয়েই বড় পদক্ষেপের সিদ্ধান্ত

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
79
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
55
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
75
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
44
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
52
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
85
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
35
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বঙ্গে বিজেপির ক্যাপ্টেন শমীক। দায়িত্ব নিয়েই বড় পদক্ষেপের সিদ্ধান্ত

বঙ্গে বিজেপির ক্যাপ্টেন শমীক। দায়িত্ব নিয়েই বড় পদক্ষেপের সিদ্ধান্ত

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি