• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
নিয়োগ দুর্নীতি মামলায় প্রধান অপরাধী কে কালীঘাটের ‘কাকু’র জামিন হলেও পার্থর নয় কেন?

নিয়োগ দুর্নীতি মামলায় প্রধান অপরাধী কে কালীঘাটের ‘কাকু’র জামিন হলেও পার্থর নয় কেন?

Raja Majumder by Raja Majumder
9 months ago
in কলকাতা, রাজনীতি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
28
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়া উচিত নয়, আদালতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আর্জি। কিন্তু আরেক অভিযুক্ত কালীঘাটের কাকু অর্থাৎ সুজন কৃষ্ণ ভদ্রকে জামিন দিয়েছে আদালত। এক যাত্রায় পৃথক ফল কেন? আদালতে লিখিতভাবে পার্থর জামিনের বিরোধিতা করা হলেও, সুজয় কৃষ্ণের বিষয়ে তা করেনি সিবিআইয়ের আইনজীবী। কেন এই মামলায় গুরুত্বপূর্ণ প্রাক্তন শিক্ষামন্ত্রী?

ADVERTISEMENT

২০২২ সালের ২৩ জুলাই নাকতলার বাড়ি থেকে তৃণমূলের মহাসচিব তথা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি জায়গায় জায়গায় শুরু করেছিল তল্লাশি অভিযান। যেমন প্রক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়ি, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতে যেমন তল্লাশি হয়েছিল, তেমনই মানিক ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, রত্না চক্রবর্তী বাগচীর বাড়িতেও যান ইডি-র তদন্তকারীরা। ২০২২ সালের ২২ জুলাই দিনভর ছিল টানটান উত্তেজনা। তবে সেই উত্তেজনা আরও কয়েকগুণ বেড়ে যায় ওই দিন সন্ধ্যায় ইডির একটি ট্যুইটে। হরিদেবপুরের একটি আবাসনে অর্পিতা মুখোপাধ্যায় নামে এক তরুণীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২০ কোটি টাকার বেশি নগদ। দাবি, এই অর্পিতা মুখোপাধ্যায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী। তাঁর ফ্লাটে পাওয়া নগদ একদিনে গুণে শেষ করতে পারেনি ইডির আধিকারিকরা। এসবিআই ব্যাঙ্ক থেকে একাধিক টাকা গোনার যন্ত্র আনতে হয়, সেই সঙ্গে ব্যাঙ্কের কর্মচারীদেরও টাকা গোনার কাজে লাগানো হয়েছিল। সেই প্রথম পশ্চিমবঙ্গে একসঙ্গে এত নগদ অর্থ উদ্ধারের ঘটনা দেখেছিল রাজ্যবাসী।

RelatedPosts

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

এবার আসা যাক, ২০২৫ সালের ১১ জুনে। কলকাতা হাইকোর্টে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের বিরোধিতা করে লিখিত অভিযোগ জমা দেয়। যদিও সিবিআই-র লিখিত বয়ানের জবাবে পাল্টা জবাবি বয়ান জমা দেবে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরাও। কিন্তু দিনের শেষে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন হয়নি। কিন্তু ওই একই মামলায় আরেক অভিষুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন আগেই হয়েছে। জামিন হয়েছে নিয়োগ দুর্নীতি মামলার আরেক অভিযুক্ত মানিক ভট্টাচার্যের। তাহলে কেন জামিন হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়ের। সিবিআইয়ের দাবি, তৃণমূলের প্রাক্তন মহাসচিব তথা প্রাক্তন মন্ত্রী এখনও যথেষ্ট প্রভাবশালী। সিবিআই আদালতে জানিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বেই নিয়োগ দুর্নীতি হয়েছে। তিনিই মূল মাথা। এরই মধ্যে পার্থর বিপদ বাড়িয়ে নিয়োগ মামলায় রাজসাক্ষী হয়েছেন তাঁরই জামাই কল্যাণময় ভট্টাচার্য। আদালত তাঁর বয়ানও রেকর্ড করেছে। সূত্রের খবর তাঁর বয়ানে কোটি কোটি টাকার হিসেব দিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামাই কল্যাণময় ভট্টাচার্য।

যেটা পার্থর পক্ষে একটা বড় বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে, গত মার্চ মাসে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় সুপ্রিম কোর্টে পাল্টা হলফনামা দিতে চেয়েছিল সিবিআই। এর জন্য চার সপ্তাহ সময়ও চেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আইনজীবীরা। কিন্তু আদালত দু সপ্তাহ সময় দিলে তাঁরা হলফনামা জমা করে শীর্ষ আদালতে। সবমিলিয়ে সিবিআই নিয়োগ দুর্নীতি মামলায় প্রধান মাথা হিসেবে পার্থ চট্টোপাধ্যায়কেই বোঝাতে চেয়েছে বারবার। সুজয় কৃষ্ণ ভদ্র বা মানিক ভট্টাচার্যদের মতো মধ্যসত্ত্বভোগীরা জামিন পেলেও পার্থর জামিন এখনও বিশ বাও জলে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

লজ্জার নজির গড়ল বাংলাদেশ সেনা! দেশের জনগণকেই দমন করতে রাস্তায় নামালো সাজোয়া ট্যাঙ্ক!

Next Post

রবীন্দ্রনাথ থেকে উপেন্দ্রকিশোর রায় মৌলবাদী ইউনূসের হাতে আক্রান্ত বাংলাদেশের ঐতিহ্যে

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

by Rupendu Das
March 20, 2026
0
19
ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

আমেরিকা কি ভারতের বন্ধু? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্যের নিরিখে বিচার করলে অবশ্যই বলতে হবে তিনি এবং তাঁর...

Read more

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

by Raja Majumder
November 27, 2025
0
20
ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

গত ১৭ নভেম্বর হাসিনার দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা ঘোষণার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য বেশ জোরালো...

Read more

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

by Sumana Sarkar
November 4, 2025
0
35
শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

কাননের কামব্যাক হয়েছে। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে সেকেন্ড ইনিংস শুরু করলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শোভন চট্টোপাধ্যায়ের জন্যই...

Read more

বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

by Raja Majumder
October 31, 2025
0
39
বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা বা এসআইআর। আর এই আবহে ২০০২ সালের এসআইআর অনুযায়ী চুরান্ত ভোটার...

Read more

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

by Rani Chakraborty
October 30, 2025
0
14
রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR   বিরাট বার্তা কল্যাণের

কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...

Read more

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

by Rani Chakraborty
October 30, 2025
0
17
SIR NRC আতঙ্ক   পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে   TMC BJP তরজা তুঙ্গে

NRC এবং SIR কে ঘিরে তৈরি হওয়া আতঙ্কে SIR ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর...

Read more

কলকাতার পর আগরতলা বিশ্বজুড়ে ছড়াচ্ছে হাসিনার অফিস। প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে ইউনূস।

by Sumana Sarkar
October 29, 2025
0
19
কলকাতার পর আগরতলা বিশ্বজুড়ে ছড়াচ্ছে হাসিনার অফিস। প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে ইউনূস।

শুধু বাংলাদেশে ঝটিকা মিছিলেই থেমে নেই শেখ হাসিনার দল আওয়ামী লীগ। কিংবা ইংল্যান্ড বা আমেরিকাতেই আটকে নেই। গোটা বিশ্ব জুড়ে...

Read more

অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

by Rani Chakraborty
October 27, 2025
0
10
অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি   শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

ফের একবার বিএলও নিয়োগে গুরুতর অনিয়ম প্রকাশ্যে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে বুথ লেভেল অফিসার অর্থাৎ...

Read more

শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

by Sumana Sarkar
October 25, 2025
0
22
শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

২০২২ সালে শুভেন্দু অধিকারীকে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। যার ফলে তাঁর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি...

Read more

পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

by Sumana Sarkar
October 22, 2025
0
31
পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

ফের নতুন করে তৃণমূলের অন্দরে কি বদলে যাচ্ছে সমীকরণ? পার্থ চট্টোপাধ্যায়ের দীর্ঘদিনের জেল যাত্রার জন্যই কি পার্থর কেন্দ্রে এগিয়ে দেওয়া...

Read more
Next Post
রবীন্দ্রনাথ থেকে উপেন্দ্রকিশোর রায়  মৌলবাদী ইউনূসের হাতে আক্রান্ত বাংলাদেশের ঐতিহ্যে

রবীন্দ্রনাথ থেকে উপেন্দ্রকিশোর রায় মৌলবাদী ইউনূসের হাতে আক্রান্ত বাংলাদেশের ঐতিহ্যে

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি