• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশের জামাত নেতাদের ঘনঘন চিন সফরে উদ্বিগ্ন ভারত ,ঘুঁটি সাজাচ্ছেন মোদি-জয়শঙ্কর

বাংলাদেশের জামাত নেতাদের ঘনঘন চিন সফরে উদ্বিগ্ন ভারত ,ঘুঁটি সাজাচ্ছেন মোদি-জয়শঙ্কর

administrator by administrator
11 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
13
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বিশ্বব্যাঙ্ক ও আন্তর্জাতিক মুদ্রা তাহবিলের প্রতিবেদন অনুযায়ী ভারত ইতিমধ্যেই বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হিসেবে উঠে এসেছে। ওই দুই সংস্থার দাবি, চলতি বছরেই ভারত তৃতীয় স্থানে উঠে আসবে জার্মানিকে ছাপিয়ে। এটা অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের সামনে বড় মাথাব্যাথার কারণ। ভারতের এই উত্থান সবচেয়ে বেশি চিন্তায় রেখেছে বেজিংকে। কারণ, একদিকে ভারতের অর্থনৈতিক উত্থান, অন্যদিকে চিনের অর্থনীতি পড়তির দিকে। তাই বেজিং যেমন ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়াতে উদ্যোগী, তেমনই তলে তলে পুরোনো খেলাও বজায় রেখেছে চিনা কমিউনিস্ট পার্টি। ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ বজায় রাখতে তাঁরা এবার বাংলাদেশকে হাতিয়ার করতে চায়। এর ইঙ্গিত হল, গত দুই মাসে বাংলাদেশের মৌলবাদী রাজনৈতিক সংগঠন জামায়তে -ই-ইসলামি নেতাদের দুটি চিন সফর। এখানেই শেষ নয়, চিনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বেজিং সফরে গিয়েছিলেন বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আর সবটাই হচ্ছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে বাইরে রেখে। পুরো বিষয়টা নিয়ে উদ্বেগে রয়েছে ভারত।

সম্প্রতি জামাত প্রধান শফিকুর রহমানের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল বেজিং সফর করে এলেন। গত দুই মাসের মধ্যে জামাত নেতাদের এটা দ্বিতীয় চিন সফর। কেন এত ঘনঘন চিন সফরে যাচ্ছেন কট্টরপন্থী এই ইসলামী সংগঠন? যা আন্তর্জাতিক মহলে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। কূটনৈতিক বিশেষজ্ঞদের আশঙ্কা, দক্ষিণ এশিয়ায় মৌলবাদী শক্তিগুলিকে ব্যবহার করে চিন ভারতের বিরুদ্ধে একটি ছায়াযুদ্ধ চালাতে পারে। পাকিস্তানকে খোলাখুলি সাহায্য করেও চিন সেভাবে ফায়দা তুলতে পারেনি। চিন দীর্ঘদিন ধরে ইসলামবাদকে অত্যাধুনিক যুদ্ধস্ত্র ও সাজ সরঞ্জাম দিয়ে এসেছে। চিন-পাকিস্তান ইকোণমিক করিডোরে বিপলু বিনিয়োগ করেছে বেজিং। কিন্তু পাকিস্তানে বালুচিস্থান আন্দোলন ও ভারতের অপারেশন সিঁদুর এই ইকোণমিক করিডোরের দফারফা হয়ে গিয়েছে। বিপুল ক্ষতির মুখে দাঁড়িয়ে গিয়েছে চিন। একইভাবে চিন-মিয়ানমার ইকোণমিক করিডোরের অবস্থাও বিশ বাও জলে। সেখানেও বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে চিনের। তাই কিছুটা ব্যাকফুটে চিনের শি জিংপিন প্রশাসন। এই অবহে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নতি করতে ও ফের বাণিজ্যক সম্পর্ক বৃদ্ধি করতে উদ্যোহী বেজিং। কিন্তু চিন তো চিনই, তাঁরা যতই বন্ধুত্বের হাত বাড়াক না কেন, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে তাঁরা মোটেই পিছিয়ে থাকতে রাজি নয়। সেই কারণেই বাংলাদেশের দিকে নজর তাঁদের।

কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, জামাত অতীতেও প্রকাশ্যে ভারত-বিরোধী মন্তব্য বা ভারত বিদ্বেষী নানা কর্মকান্ডের সঙ্গে যুক্ত ছিল। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে নিষিদ্ধ থাকা জামাত বর্তমান ইউনূসের সরকারের প্রধান চালিকাশক্তি। বাংলাদেশে নতুন সরকার গঠনের পরে জামাত শিবির রাজনৈতিক ভাবে যথেষ্টই সক্রিয় হয়ে উঠেছে। এমনকি বাংলাদেশে ছাত্রদের নতুন রাজনৈতিক দল এমসিপির সঙ্গে  জামাতের অতি ঘনিষ্টতা এখন ওপেন সিক্রেট। ঢাকায় একাধিক জনসভায় অংশ নিয়ে সংগঠনটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এবং নতুন সরকার ও সংসদকে ইসলামি শরিয়াহ অনুসারে পরিচালনার দাবি জানিয়েছে।  বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার চলছে এবং সেখানকার রাজনৈতিক পরিস্থিতিও অত্যন্ত সংকটজনক। এই আবহে বাংলাদেশের রাজনৈতিক দলগুলিকে বারবার চিনের আমন্ত্রণ এবং বৈঠক কূটনৈতিক মহলে যথেষ্টই আগ্রহের কারণ হয়ে দাঁড়িয়েছে। জামায়তে ইসলামীর মতো কট্টরপন্থী ইসলামিক দলকে চিনের প্রকাশ্য সমর্থন শুধুমাত্র বাংলাদেশ নয়, গোটা দক্ষিণ এশিয়ার জন্যই অশনিসংকেত বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

ADVERTISEMENT

কূটনৈতিক মহলের মতে, এত দ্রুত জামাতের পরপর দু-বার চিন সফর অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, চিন হয়তো বাংলাদেশে একটি ‘ছায়া প্রভাব’ তৈরি করতে চাইছে।  যেখানে কয়েকটি ইসলামপন্থী গোষ্ঠীকে হাতিয়ার করে বেজিং ভারতের কৌশলগত প্রভাবকে চ্যালেঞ্জ জানাবে। এটা ভারতের জন্য অত্যন্ত বিপজ্জনক বিষয় হতে পারে। কারণ আজ না হয় কাল বাংলাদেশে নির্বাচন হবে। সেখানে বিএনপি ও জামাত যদি সরকার গঠন করে, তাহলে তা ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে আরও বড় ঝুঁকি হতে পারে। এখন দেখার, ভারত বাংলাদেশ ইস্যুতে শেষ পর্যন্ত কি অবস্থান নেয়।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

হাসনাত ছুঁলেই “জয় বাংলা” এবার কি তবে ডঃ ইউনূসের চাকরি যাচ্ছে?

Next Post

ভারতকে পিছন থেকে ছুড়ি মারছেন ইউনূস! কি করবেন মোদি-ডোভাল?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
73
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
52
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
77
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
44
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ভারতকে পিছন থেকে ছুড়ি মারছেন ইউনূস!  কি করবেন মোদি-ডোভাল?

ভারতকে পিছন থেকে ছুড়ি মারছেন ইউনূস! কি করবেন মোদি-ডোভাল?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি