• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক শেখ হাসিনার নেতৃত্বে ‘নির্বাসিত বাংলাদেশ সরকার’ গঠন হচ্ছে?

দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক শেখ হাসিনার নেতৃত্বে ‘নির্বাসিত বাংলাদেশ সরকার’ গঠন হচ্ছে?

administrator by administrator
11 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
182
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

নয়া দিল্লিতে শেখ হাসিনার গোপন আস্তানার খোঁজ আজও কেউ জানে না। বিগত প্রায় এক বছর ধরে দিল্লির লুটিয়েন্স এলাকার কোনও এক সরকারি বাংলোকে নাকি রাখা হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। আর তাঁকে একজন রাষ্ট্রনেতার মর্যাদাই দিয়েছে ভারতের নরেন্দ্র মোদি সরকার। অর্থাৎ, রাষ্ট্রপ্রধানের মতোই ত্রিস্তরীয় নিরাপত্তা, বাছাই করা কর্মচারী ও অফিস স্টাফ। পাশাপাশি তাঁকে দেওয়া হয়েছে সুরক্ষিত টেলিফোন লাইন ও হাইস্পিড ইন্টারনেটের বিবিধ সুযোগ-সুবিধা। এমনকি নিয়মিত তাঁর শরীর-স্বাস্থ্য পরীক্ষাও করানো হয়। তবে বিগত এক বছরে তাঁর সঙ্গে বাইরের কাউকেই দেখা করতে দেওয়া হয়নি শুধুমাত্র তাঁর মেয়ে কর্মসূত্রে দিল্লির বাসিন্দা সাইমা ওয়াজেদ পুতুল ছাড়া। এবার ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর দল আওয়ামী লীগের একগুচ্ছ নেতার বৈঠক হয়ে গেল বলেই সূত্রের খবর। আর এই অনুমতি দিয়েছে খোদ ভারত সরকার। ফলে এটা একটা তাৎপর্যপূর্ণ দিক বলেই মনে করছে কূটনৈতিক মহল। গত শনিবার হওয়া ওই বৈঠক অত্যন্ত গোপনীয়তার সঙ্গে হয়েছে এবং কে বা কারা এই বৈঠকে ছিলেন, সে ব্যাপারে সঠিকভাবে কেউ বলতে চাইছেন না। তবুও কানাঘুঁষো আসছে, এবং দিল্লির অসমর্থিত সূত্র থেকে কয়েক টুকরো খবর বেরিয়ে আসছে।

ADVERTISEMENT

গত ঈদে প্রথমবার হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে তাঁর মায়ের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল। হাসিনার দেশ ছাড়ার তাও প্রায় দশ মাস বাদে। কিন্তু বিগত একমাসে ছবিটা বদলেছে। জানা গিয়েছিল, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে একই অভিযোগে অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি পেয়েছিলেন। জানা গিয়েছে, মামলা নিয়ে আলোচনার জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখা করার অনুমতি দেওয়া হয়। তবে এবার আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ও পদাধিকারীকে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করার অনুমতি দিয়েছে ভারত সরকার। কারা কারা ছিলেন সেই তালিকায়, স্পষ্ট করে জানা না গেলেও কয়েকটি নাম ভেসে আসছে। জানা যাচ্ছে, শেখ হাসিনার তৈরি করা তালিকা অনুযায়ী ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁরাই দিল্লিতে ওই বৈঠকে উপস্থিত ছিলেন। যেমন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী ওবায়দুল কাদের, মেজর জেনারেল তারেক রহমান সিদ্দিক, যিনি শেখ হাসিনার প্রাক্তন প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন। এছাড়া ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন চৌধিরী মায়া, জাহাঙ্গির কবীর নানক। হাসিনার সংসদীয় দলের চিফ হুইপ নূর এ আলম চৌধুরী লিটন। আরও জানা যাচ্ছে একজন হিন্দু নেতা ওই বৈঠকে ছিলেন বলে জানা যাচ্ছে। তিনি হলেন, আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃণালকান্তি দাস। আরও কয়েকজন সম্পাদকমণ্ডলীর সদস্যও ওই বৈঠকে ছিলেন বলে জানা যাচ্ছে। এবার আসা যাক, ওই বৈঠকে ঠিক কি কি বিষয়ে আলোচনা হয়েছে।
যেটা জানা যাচ্ছে, ওই বৈঠকে আওয়ামী লীগ নেত্রী দলের কৌশলগত ও সাংগঠনিক পরিকল্পনা নিয়ে গভীর আলোচনা করেছেন। অর্থাৎ, পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে দলের সংগঠন নতুন করে তৈরি করা যায়, কাদের কি দায়িত্ব দেওয়া যায় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। হাসিনার দলের বহু নেতাই মনে করছেন, দলের ঘুরে দাঁড়ানোর সময় এসে গিয়েছে। তাই মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন অমানবিক দিক তুলে ধরতে হবে আরও বেশি করে। জানা যাচ্ছে, আওয়ামী নেতারা এখনও আশাবাদী যে তাঁরা ভোটে অংশ নিতে পারবেন। তাই এই মুহূর্তে সংগঠন ঢেলে সাজানো সম্ভব নয়। যারা আছেন সবাই মিলেই ঝাঁপিয়ে পড়ার শপথ নেওয়া হয়। পাশাপাশি ঠিক হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বে একাত্তরের মত একটি নির্বাসিত বাংলাদেশ সরকার গঠন করা হবে। বাংলাদেশের শেথ হাসিনা সরকার নির্বাচিত সরকার ছিল। যাদের পরিকল্পিতভাবে ষড়ষন্ত্র করে হঠিয়ে একটি অবৈধ দখলদার সরকার ক্ষমতায় এসেছে। আন্তর্জাতিকমহলে এটা আরও ভালোভাবে তুলে ধরতে হলে একটি নির্বাসিত সরকার গঠন আবশ্যক। ঠিক যেমনটা হয়েছিল ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে কলকাতা থেকে একটি স্বাধীন বাংলাদেশ সরকার গঠনের মাধ্যমে। তাজুদ্দিন আহমেদের নেতৃত্বে সেই সরকারকে তৎকালীন ভারত সরকার ন্যয্যতা দিয়েছিল। এবারও সেই ধরণের একটি নির্বাসিত সরকার গঠনের দিকে এগোচ্ছেন শেখ হাসিনা। এমনটাই জানা যাচ্ছে। আর তা হলে ভারতের পক্ষেও সুবিধা হবে তাঁকে স্বীকৃতি দিয়ে বাংলাদেশে পুনর্স্থাপিত করতে। অর্থাৎ, এবার অল আউট ঝাঁপাতে চাইছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন দেখার জল কোন দিকে গড়ায়।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

‘বৈষম্য বিরোধী’ নামে ছাত্রনেতাদের জুলুমবাজি। বিলুপ্ত সারাদেশের কমিটি। ইউনূস সাহেব দায় নেবেন তো?

Next Post

ঘরে-বাইরে আস্থা হারিয়েছেন সেনাপ্রধান আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
69
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
48
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
68
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
72
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
42
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
31
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
82
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
31
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ঘরে-বাইরে আস্থা হারিয়েছেন সেনাপ্রধান আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী

ঘরে-বাইরে আস্থা হারিয়েছেন সেনাপ্রধান আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি